সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

হোয়াটসঅ্যাপের এই ৫টি প্রাইভেসি সেটিংস ভুলেও অবহেলা করবেন না

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ পিএম

শেয়ার করুন:

হোয়াটসঅ্যাপের ৫টি গুরুত্বপূর্ণ প্রাইভেসি সেটিংস: চ্যাট ও ডেটা সুরক্ষিত রাখার উপায়
হোয়াটসঅ্যাপের ৫টি গুরুত্বপূর্ণ প্রাইভেসি সেটিংস: চ্যাট ও ডেটা সুরক্ষিত রাখার উপায়

স্মার্টফোন ব্যবহার করেন এমন প্রায় প্রত্যেকেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকেন। অফিসের জরুরি কাজ থেকে শুরু করে ফ্যামিলি গ্রুপ কিংবা ভিডিও কলের জন্য এটি অত্যন্ত জনপ্রিয়। তবে ছবি, ভিডিও, ডকুমেন্ট বা ব্যক্তিগত তথ্য আদানপ্রদানের সময় নিরাপত্তার দিকে সঠিকভাবে নজর দেওয়া অত্যন্ত জরুরি। আপনার চ্যাট ও ডেটা সুরক্ষিত রাখতে হোয়াটসঅ্যাপের কিছু গুরুত্বপূর্ণ প্রাইভেসি সেটিংস জেনে রাখা দরকার।

ব্যক্তিগত চ্যাট সুরক্ষিত রাখতে হোয়াটসঅ্যাপে চ্যাট লক ফিচার দারুণ কাজে আসে। এই ফিচার অন করলে লক করা চ্যাট সাধারণ চ্যাট লিস্টে না গিয়ে আলাদা ফোল্ডারে চলে যায়। অ্যান্ড্রয়েড এবং আইফোনে যে চ্যাট লক করতে চান, তার প্রোফাইলে গিয়ে সহজেই এই অপশনটি চালু করা সম্ভব। এর পাশাপাশি সিক্রেট কোড সেট করে লক করা চ্যাট ফোল্ডারটি আরও গোপনে রাখা যায়।

হোয়াটসঅ্যাপে মেসেজ আদানপ্রদানের সময় আপনার প্রোফাইল ছবি অন্য ব্যক্তি দেখতে পান। তবে আপনি চাইলে এই প্রাইভেসি সেটিংসে পরিবর্তন আনতে পারেন। সেটিংস থেকে প্রাইভেসিতে গিয়ে প্রোফাইল ফটো অপশনে গিয়ে সেটি সবার জন্য খোলা রাখার পরিবর্তে নির্দিষ্ট কিছু মানুষ বা কনট্যাক্টদের বেছে নিতে পারেন।

শুধু নির্দিষ্ট চ্যাট লক করাই নয়, সম্পূর্ণ হোয়াটসঅ্যাপ অ্যাপটিও লক করে রাখা যায়। অ্যাপ লক বা বায়োমেট্রিক সুরক্ষা ফিচার অন করার পর অ্যাপ ওপেন করতে ফিঙ্গারপ্রিন্ট, ফেস আইডি বা পাসওয়ার্ডের প্রয়োজন হয়। এর ফলে কারও হাতে আপনার ফোন চলে গেলেও সে সহজে হোয়াটসঅ্যাপ খুলতে পারবে না।

কাউকে ব্যক্তিগত ছবি, ভিডিও বা ভয়েস মেসেজ পাঠানোর সময় আপনি ভিউ ওয়ানস ফিচার ব্যবহার করতে পারেন। এই ফিচারের মাধ্যমে পাঠানো ছবি বা মিডিয়া কনটেন্ট একবার দেখার পর চ্যাট থেকে চিরতরে গায়েব হয়ে যায়। প্রাপক সেটি গ্যালারিতে সেভ করতে পারেন না এবং এর স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ডিংও করা সম্ভব হয় না।

হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস সাধারণত আপনার সব কনট্যাক্টদের সঙ্গে শেয়ার হয়, তবে প্রতিটি আপডেট সবাইকে দেখানোর প্রয়োজন নেই। আপনি স্ট্যাটাস প্রাইভেসিতে গিয়ে এর দর্শক বা অডিয়েন্স ঠিক করতে পারেন। স্ট্যাটাস পোস্ট করার আগে সেটি কার সঙ্গে শেয়ার করছেন, তা নিশ্চিত করে নেওয়া বুদ্ধিমানের কাজ।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর