শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ওয়ানপ্লাস ১৬ মডেলের স্পেসিফিকেশন ফাঁস, থাকছে ২০০ মেগাপিক্সেল ক্যামেরা

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ পিএম

শেয়ার করুন:

OnePlus 16 স্পেসিফিকেশন ফাঁস, জানুন ডিসপ্লে ও ক্যামেরা সম্পর্কে
OnePlus 16 স্পেসিফিকেশন ফাঁস, জানুন ডিসপ্লে ও ক্যামেরা সম্পর্কে

ওয়ানপ্লাসের পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ স্মার্টফোন ওয়ানপ্লাস ১৬ নিয়ে ইতিমধ্যেই টেক দুনিয়ায় জল্পনা শুরু হয়েছে। সংস্থার পক্ষ থেকে ফোনটির বেশ কিছু ফিচারের ইঙ্গিত দেওয়া হলেও এখনও এর আনুষ্ঠানিক লঞ্চের তারিখ প্রকাশ করা হয়নি। তবে এর মধ্যেই এক টিপস্টারের পোস্টে ওয়ানপ্লাস ১৬-এর সম্ভাব্য সম্পূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, নতুন এই ফ্ল্যাগশিপ ফোনে থাকতে পারে ১৬৫ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, ২০০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, বিশাল ৯,০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০০ ওয়াট ফাস্ট চার্জিং। পাশাপাশি, ফোনটিতে কোয়ালকমের পরবর্তী প্রজন্মের শক্তিশালী প্রসেসর থাকারও দাবি করা হচ্ছে।

ডিসপ্লে ও গেমিং অভিজ্ঞতা

ডিজিটাল চ্যাট স্টেশনের তথ্য অনুযায়ী, ওয়ানপ্লাস ১৬-তে বিওই এক্স৪ ডিসপ্লে প্যানেল ব্যবহার করা হতে পারে। এই প্যানেলে সর্বোচ্চ ১৬৫ হার্টজ গ্লোবাল রিফ্রেশ রেট থাকার পাশাপাশি গেমিংয়ের ক্ষেত্রে ডিসপ্লেটি ১৮৫ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট সমর্থন করতে পারে। এর ফলে দ্রুতগতির গেমে অ্যানিমেশন ও মুভমেন্ট আরও মসৃণ হবে। ওয়ানপ্লাস ইতিমধ্যেই নতুন ফোনের জন্য উইন্ড চেজার গেমিং কোর, হাই রিফ্রেশ রেট এবং ই-স্পোর্টস ট্রিপল চিপের মতো ফিচারের কথা জানিয়েছে, যার মাধ্যমে নির্দিষ্ট কিছু গেমে ফোনটি ১৬৫ এফপিএস পর্যন্ত গেমিং সাপোর্ট করবে।

প্রসেসর ও পারফরম্যান্স

পারফরম্যান্সের দিক থেকে ওয়ানপ্লাস ১৬-তে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৬ প্রো চিপসেট থাকার জোরালো দাবি করা হয়েছে। এই চিপসেটটি টিএসএমসির ২ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি হতে পারে। ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, চিপসেটটিতে ২+৩+৩ ট্রাই-ক্লাস্টার বিন্যাসের অক্টা-কোর সিপিইউ এবং অ্যাড্রেনো ৮৫০ জিপিইউ থাকতে পারে। আর সফটওয়্যারের ক্ষেত্রে ফোনটি কালারওএস ১৭-এ পরিচালিত হতে পারে।

oneplus_pic

ক্যামেরা সেটআপ

ক্যামেরার ক্ষেত্রেও বড় ধরনের আপগ্রেডের ইঙ্গিত মিলেছে। ওয়ানপ্লাস ১৬-এর ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপে ১/১.৪ ইঞ্চি সেন্সরযুক্ত একটি ২০০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকতে পারে। এর সঙ্গে থাকছে একটি ৫০ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং ১/১.৯৫ ইঞ্চি সেন্সরযুক্ত একটি ৫০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা। এছাড়া ফোনটিতে এন৭৯ ৫জি ব্যান্ডের সাপোর্টও মিলতে পারে।

আরও পড়ুন: টেকনো স্পার্ক ৫০সি: এই ফোন দিয়ে পানির নিচে ছবি তোলা যাবে

ব্যাটারি ও চার্জিং ক্ষমতা

ব্যাটারির ক্ষেত্রে ওয়ানপ্লাস ১৬-তে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাবে। ফোনটিতে ৯,০০০ এমএএইচ টিপিক্যাল ক্যাপাসিটির ডুয়াল-সেল ব্যাটারি থাকতে পারে, যার রেটেড ক্যাপাসিটি হবে ৮,৭৮০ এমএএইচ। চার্জিংয়ের ক্ষেত্রে এতে ১০০ ওয়াট ওয়্যার্ড এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট থাকার দাবি করা হয়েছে। পূর্ববর্তী মডেলের তুলনায় ব্যাটারির আকার অনেক বাড়ানো হলেও ওয়্যার্ড চার্জিংয়ের গতি কিছুটা কমানো হয়েছে।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর