শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

৩০, ১০০ নাকি ৩০০ Mbps? বাড়ির জন্য ঠিক কত ইন্টারনেট স্পিড ভালো?

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ এএম

শেয়ার করুন:

বাড়ির জন্য কোন ইন্টারনেট স্পিড ভালো? ৩০, ১০০ নাকি ৩০০ Mbps
বাড়ির জন্য কোন ইন্টারনেট স্পিড ভালো? ৩০, ১০০ নাকি ৩০০ Mbps

বাড়িতে ওয়াইফাই কানেকশন নেওয়ার কথা ভাবলেই মনে প্রশ্ন আসে—৩০ Mbps, ১০০ Mbps নাকি ৩০০ Mbps, কোন প্ল্যানটি নেওয়া ঠিক হবে? প্রয়োজনের তুলনায় কম স্পিডের প্ল্যান নিলে ভিডিও বাফারিং এবং ধীরগতির ব্রাউজিং প্রতিদিনের সমস্যা হয়ে দাঁড়ায়। আবার প্রয়োজন না থাকা সত্ত্বেও বেশি স্পিডের প্ল্যান নিলে তা সরাসরি টাকার অপচয়। তাই সঠিক প্ল্যান বেছে নিতে হলে ব্রডব্যান্ডের আপলোড স্পিড, ডাউনলোড স্পিড এবং পিংয়ের সামঞ্জস্য বোঝা সবচেয়ে জরুরি।

ইন্টারনেট স্পিডের হিসাব

ইন্টারনেটের স্পিড পরিমাপ করা হয় Mbps বা মেগাবিট প্রতি সেকেন্ডে। অন্যদিকে, ইন্টারনেট থেকে ডাউনলোড করা ফাইলের আকার মাপা হয় MB বা মেগাবাইটে। যেহেতু ১ বাইটে ৮ বিট থাকে, তাই কোনো কানেকশনের প্রকৃত ডাউনলোড স্পিড জানতে হলে Mbps-এ পাওয়া স্পিডকে ৮ দিয়ে ভাগ করতে হয়। 

উদাহরণস্বরূপ, আপনার ইন্টারনেট কানেকশন যদি ৩০০ Mbps-এর হয়, তবে প্রকৃত ডাউনলোড স্পিড হবে প্রায় ৩৭.৫ MBps। এই স্পিডে ৫ GB-এর কোনো ফাইল, গেম বা সিনেমা ডাউনলোড করতে প্রায় ২ মিনিট ১৩ সেকেন্ড সময় লাগবে। সাধারণ কেবল কানেকশনে আপলোড ও ডাউনলোড স্পিডের মধ্যে পার্থক্য থাকতে পারে, তবে ফাইবার কানেকশনে সাধারণত উভয় স্পিড সমান পাওয়া যায়।

maxresdefault

কোন কাজের জন্য কত স্পিড প্রয়োজন?

ব্রডব্যান্ড স্পিডের হিসাব বোঝার পর ভাবুন ইন্টারনেট কী কাজে ব্যবহার করবেন। নেটফ্লিক্সে ১০৮০p কোয়ালিটিতে ভিডিও দেখতে ৫ Mbps এবং 4K কোয়ালিটির জন্য ১৫ Mbps পর্যন্ত স্পিড প্রয়োজন হয়। বাড়িতে ১ বা ২ জন ব্যবহারকারী থাকলে ১০০ Mbps-এর প্ল্যান যথেষ্ট। অন্যদিকে, ওয়ার্ক ফ্রম হোম, বড় ফাইল আদান-প্রদান এবং অনলাইন ক্লাসের মতো কাজের জন্য পরিবারের একাধিক সদস্য ইন্টারনেট ব্যবহার করলে ৩০০ Mbps-এর প্ল্যান কার্যকর। আর একসঙ্গে অনেকজন 4K স্ট্রিমিং, লাইভ গেমিং ও বড় ডেটা ট্রান্সফার করলে ৫০০ Mbps বা তার বেশি স্পিডের প্ল্যান বেছে নেওয়া যেতে পারে।

আরও পড়ুন: লোডশেডিংয়ের সময় মোবাইল ফোন চার্জ করার ৪টি সহজ উপায়

পিং (Ping) এবং লেটেন্সির গুরুত্ব

Speedtest.net বা Cloudflare-এর মতো টুলের সাহায্যে ব্রডব্যান্ডের প্রকৃত স্পিড এবং পিং পরীক্ষা করা যায়। গেমিং ও ভিডিও কলে ল্যাগ এড়াতে পিং বা লেটেন্সি (ডেটা এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছানোর সময়) যত কম হয়, ততই ভালো। অনেক সময় হাই-স্পিড কানেকশন সত্ত্বেও প্রত্যাশিত স্পিড না পাওয়ার পেছনে রাউটার থেকে দূরত্ব, দেওয়ালে বাধা, ভিপিএন (VPN) ব্যবহার কিংবা পুরনো রাউটার বা মডেমের হাই-স্পিড ব্যান্ডউইথ সাপোর্ট না করার মতো বিষয়গুলো দায়ী থাকে।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর