বাড়ির স্মার্ট টিভির রিমোট, ঘড়ি, মাউস, কিবোর্ড কিংবা বিভিন্ন গ্যাজেটের জন্য নিয়মিতই ব্যাটারির প্রয়োজন হয়। তবে অনেক সময় দেখা যায় সেল বা ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাচ্ছে বা ঠিকমতো কাজ করছে না। ফেলে দেওয়ার আগে মাত্র ৫ থেকে ১০ টাকার একটি রবার বা ইরেজার দিয়েই পুরোনো বা অচল হয়ে যাওয়া এই ব্যাটারিগুলোর আয়ু বাড়িয়ে নেওয়া সম্ভব। এই সাধারণ পদ্ধতির পেছনে রয়েছে দারুণ এক পদার্থবিদ্যার নীতি।
আরও পড়ুন: ল্যাপটপ চার্জার থেকে পোড়া গন্ধ বের হচ্ছে? এই লক্ষণগুলো দেখলে সাবধান!
নিয়মিত ব্যবহারের ফলে ব্যাটারির ধাতব টার্মিনাল বা সংযোগ পয়েন্টে ময়লা, হাতের তেলচিটে ভাব এবং মাইক্রো-অক্সিডেশনের অদৃশ্য স্তর জমে যায়। এই স্তরটি ইনসুলেটিং বাধার মতো কাজ করে ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স বা বৈদ্যুতিক প্রতিরোধ বাড়িয়ে দেয়, যার ফলে ডিভাইসে ঠিকমতো কারেন্ট পৌঁছাতে পারে না। ব্যাটারির পজিটিভ ও নেগেটিভ পোলে ইরেজার ঘষলে ওপরের এই ময়লা ও কার্বন পরিষ্কার হয়ে যায় এবং পুনরায় পরিষ্কার ধাতব সংযোগ তৈরি হয়।

বিশেষজ্ঞ ও টেকনিশিয়ানদের মতে, জং পরিষ্কার করার জন্য স্যান্ডপেপার বা লোহার জিনিস ব্যবহার করলে ব্যাটারির প্লেটে দাগ পড়ে এবং ওপরের তামা বা নিকেলের পাতলা স্তর নষ্ট হয়ে যেতে পারে। অন্যদিকে, পেন্সিলের ইরেজার সেই পাতলা স্তরের কোনো ক্ষতি না করেই ময়লা ও জং সহজে দূর করে। এনর্জাইজার, ডুরাসেভেলের মতো বড় ব্যাটারি নির্মাতা এবং ক্যানন ও নিকনের মতো ক্যামেরা প্রস্তুতকারক সংস্থাও পাওয়ার কানেকশনের সমস্যা দূর করতে পেন্সিল ইরেজার বা শুকনো কাপড় ব্যবহারের পরামর্শ দিয়ে থাকে।
এজেড




