বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

হোয়াটসঅ্যাপ টিপস

হোয়াটসঅ্যাপে আপনার কোন কোন তথ্য শেয়ার হয়? মাত্র ২ মিনিটে চেক করুন

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ এএম

শেয়ার করুন:

হোয়াটসঅ্যাপে আপনার তথ্য কতটা সুরক্ষিত? মাত্র ২ মিনিটে চেক করুন প্রাইভেসি সেটিংস
হোয়াটসঅ্যাপে আপনার তথ্য কতটা সুরক্ষিত? মাত্র ২ মিনিটে চেক করুন প্রাইভেসি সেটিংস

হোয়াটসঅ্যাপ এখন কেবল চ্যাটিংয়ের মাধ্যম হিসেবেই সীমাবদ্ধ নেই; ব্যক্তিগত কথোপকথন, ছবি-ভিডিও, ডকুমেন্ট, পেমেন্ট এবং গুরুত্বপূর্ণ তথ্য আদান-প্রদানের কাজেও এটি ব্যবহার করা হয়। তাই আপনার হোয়াটসঅ্যাপ প্রোফাইল এবং অ্যাক্টিভিটি সংক্রান্ত কোন কোন তথ্য অন্যরা দেখতে পাচ্ছেন, তা জানা অত্যন্ত জরুরি। স্বস্তির বিষয় হলো, হোয়াটসঅ্যাপে একাধিক গোপনীয়তা বা প্রাইভেসি সেটিংস রয়েছে, যেগুলো মাত্র কয়েক মিনিটের মধ্যেই চেক করে প্রয়োজনমতো পরিবর্তন করা সম্ভব।

প্রাইভেসি সেটিংস কোথায় পাবেন?

হোয়াটসঅ্যাপে নিজের গোপনীয়তা যাচাই করতে প্রথমে অ্যাপটি খুলুন। এরপর সেটিংস থেকে প্রাইভেসি অপশনে ট্যাপ করুন। এখানে শেষ দেখা বা লাস্ট সিন এবং অনলাইন, প্রোফাইল ছবি, অ্যাবাউট, স্ট্যাটাস, রিড রিসিপ্টস, গ্রুপ এবং লাইভ লোকেশনের মতো একাধিক সেটিংস দেখতে পাবেন। এগুলি একে একে দেখে আপনি নিজেই নির্ধারণ করতে পারবেন আপনার তথ্য কে দেখতে পারবে।

লাস্ট সিন এবং অনলাইন স্ট্যাটাস নিয়ন্ত্রণ

শেষবার কখন হোয়াটসঅ্যাপ ব্যবহার করেছেন, সেই তথ্য কে দেখতে পাবে তা লাস্ট সিন এবং অনলাইন সেটিংসের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়। আপনি যদি না চান যে সবাই এই তথ্য দেখুক, তবে এটি শুধু নিজের কন্ট্যাক্টস, নির্দিষ্ট কিছু কন্ট্যাক্ট বাদ দিয়ে অন্যদের জন্য অথবা কাউকেই না-এমন অপশনে সেট করতে পারেন। এছাড়া অনলাইন স্ট্যাটাসের ক্ষেত্রেও এমন ব্যবস্থা রয়েছে, যার মাধ্যমে আপনার অনলাইন উপস্থিতি সীমিত রাখা যায়।

প্রোফাইল ছবি ও অ্যাবাউটের দৃশ্যমানতা

অনেকেই হোয়াটসঅ্যাপে নিজেদের ছবি এবং অ্যাবাউট অংশে ব্যক্তিগত তথ্য দিয়ে থাকেন। তাই প্রাইভেসিতে গিয়ে প্রোফাইল ছবি ও অ্যাবাউটের দৃশ্যমানতা বা ভিজিবিলিটি চেক করুন। এই তথ্য যদি সবার জন্য উন্মুক্ত থাকে, তবে সেটি শুধুমাত্র নিজের কন্ট্যাক্টসের মধ্যে সীমিত করতে পারেন। প্রয়োজন হলে নির্দিষ্ট কিছু ব্যক্তিকে এই তথ্য দেখা থেকে বিরত রাখার অপশনও ব্যবহার করা যায়।

images

স্ট্যাটাস ও গ্রুপের গোপনীয়তা রক্ষা

হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে অনেক সময় ব্যক্তিগত ছবি, ভিডিও বা নানা আপডেট শেয়ার করা হয়, তাই স্ট্যাটাস প্রাইভেসিকে অবহেলা করা ঠিক নয়। এখানে আপনি বেছে নিতে পারেন আপনার স্ট্যাটাস সব কন্ট্যাক্টস দেখতে পাবে, নাকি শুধুমাত্র নির্দিষ্ট কয়েকজন। অন্যদিকে, অনুমতি ছাড়াই যদি আপনাকে বিভিন্ন গ্রুপে যুক্ত করে দেওয়া হয়, তবে তার জন্য দায়ী হতে পারে আপনার গ্রুপ প্রাইভেসি সেটিংস। এটি কন্ট্যাক্টসে রাখলে অপরিচিত ব্যক্তিদের সরাসরি গ্রুপে যুক্ত করার সম্ভাবনা অনেকটাই কমে যায়।

আরও পড়ুন: ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পেজে লাইক নেওয়ার সুযোগ বন্ধ হচ্ছে!

রিড রিসিপ্টস ও লাইভ লোকেশন চেক

রিড রিসিপ্টস বন্ধ রাখলে সাধারণ চ্যাটে মেসেজ পড়েছেন কি না, সেই নীল টিক চিহ্ন অন্য ব্যক্তি দেখতে পাবেন না। তবে গ্রুপ চ্যাট এবং কিছু ক্ষেত্রে এর নিয়ম আলাদা হতে পারে। এছাড়া আপনি যদি কোনো চ্যাটে লাইভ লোকেশন শেয়ার করে থাকেন, তবে সেটিও মাঝেমধ্যে চেক করা উচিত যে লোকেশন শেয়ারিং এখনও চালু রয়েছে কি না।

প্রাইভেসি চেকআপের সহজ উপায়

হোয়াটসঅ্যাপে চমৎকার একটি প্রাইভেসি চেকআপ ফিচারও রয়েছে, যা মূল গোপনীয়তা সেটিংস বিশ্লেষণ করতে সাহায্য করে। এটি ব্যবহার করে এক জায়গা থেকেই গুরুত্বপূর্ণ একাধিক অপশন দেখে নিজের পছন্দমতো পরিবর্তন করা যায়। তাই মাত্র দুই মিনিট সময় ব্যয় করে হোয়াটসঅ্যাপের এই সেটিংসগুলো অবশ্যই যাচাই করে নেওয়া উচিত, যাতে আপনার ব্যক্তিগত তথ্য অপ্রয়োজনে অন্যদের কাছে না পৌঁছায়।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর