আসুস বাংলাদেশ আজ ঢাকায় উন্মোচন করেছে আসুস এক্সপার্টবুক আল্ট্রা ল্যাপটপ। বর্তমান সময়ের প্রফেশনাল, ব্যবসায়িক কাজ এবং প্রতিষ্ঠানিক ব্যবহারের জন্য এই ফ্ল্যাগশিপ বিজনেস ল্যাপটপটি ডিজাইন করা হয়েছে। দারুণ পারফরম্যান্স, পোর্টেবিলিটি ও নিরাপত্তাকে এই ল্যাপটপটির ক্ষেত্রে গুরুত্ব দেয়া হয়েছে।
‘দ্য ফ্ল্যাগশিপ অব দ্য ইন্ডাস্ট্রি। পিরিয়ড।’ শীর্ষক এই উদ্বোধনী অনুষ্ঠানে এক্সপার্টবুক আল্ট্রা ল্যাপটপটির মূল ফিচারগুলো তুলে ধরা হয়। প্রিমিয়াম ডিজাইন তৈরি এই ডিভাইসটি পরবর্তী প্রজন্মের এআই এবং প্রাতিষ্ঠানিক ব্যবহারের জন্য ভালো পারফরম্যান্স দেবে।
বাংলাদেশে ইন্টেল কোর আল্ট্রা ৫ এবং ইন্টেল কোর আল্ট্রা ৭ প্রসেসর কনফিগারেশনে আসুস এক্সপার্টবুক আল্ট্রা ল্যাপটপটি পাওয়া যাবে। ল্যাপটপটির দাম শুরু হচ্ছে ২ লাখ ২০ হাজার টাকা থেকে।
প্রফেশনালদের জন্য ফ্ল্যাগশিপ পারফরম্যান্স
প্রফেশনালদের একাধিক অ্যাপ্লিকেশন ও জটিল কাজ সহজে করতে সাহায্য করবে এক্সপার্টবুক আল্ট্রা ল্যাপটপটি। সর্বশেষ ইন্টেল কোর আল্ট্রা প্রসেসরের মাধ্যমে ল্যাপটপটি এআই-নির্ভর কম্পিউটিংয়েরও সুবিধা দিবে। এছাড়া, স্থিতিশীল কর্মক্ষমতা বজায় রাখতে আসুসের তাপ নিয়ন্ত্রণ প্রযুক্তি এতে ব্যবহার করা হয়েছে। একইসাথে ডিভাইসটির হালকা ডিজাইন কাঠামো বজায় রাখা হয়েছে।
প্রিমিয়াম ডিজাইনে পোর্টেবিলিটি
এক্সপার্টবুক আল্ট্রা ল্যাপটপটি ওজনের মাত্র প্রায় ০.৯৯ কেজি। তাই যারা নিয়মিত অফিস, মিটিং এবং কাজের জন্য যাতায়াত করে থাকেন, তারা সহজে এটি বহন করতে পারবে। এর প্রিমিয়াম ধাতব কাঠামো হালকা ওজনের পাশাপাশি এক্সপার্টবুক সিরিজের স্থায়িত্বও নিশ্চিত করে। এছাড়া, ডিভাইসটিতে রয়েছে উচ্চ-রেজল্যুশনের ওলেড ডিসপ্লে, যা উজ্জ্বল রঙ ও স্পষ্ট ছবি তুলে ধরে। ফলে প্রেজেন্টেশন, তথ্য উপস্থাপন কিংবা দৈনন্দিন কম্পিউটিংয়ে আরও স্বচ্ছ ও উন্নত ভিজ্যুয়ালের অভিজ্ঞতা দেয়।

এআই-ভিত্তিক কাজের ফিচার
কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বৃদ্ধি হওয়ায় এক্সপার্টবুক আল্ট্রাতে যুক্ত করা হয়েছে এআই অ্যাপ্লিকেশন ও নির্দিষ্ট কিছু সুবিধা। কাজের দক্ষতা বাড়ানোর টুলস থেকে শুরু করে এআই-নির্ভর কমিউনিকেশন ও ওয়ার্ক ফ্লোর সুবিধা এতে পাওয়া যাবে। তাই ডিভাইসটি পেশাজীবীদের আরও কার্যকরভাবে কাজ করতে সহায়তা করে। পাশাপাশি এতে রয়েছে ব্যবসায়িক ব্যবহারের জন্য এআই-ভিত্তিক বিভিন্ন সমাধান।
এন্টারপ্রাইজ-গ্রেড নিরাপত্তা ও নির্ভরযোগ্যতা
যেসব প্রতিষ্ঠানের জন্য তথ্য সুরক্ষা ও ব্যবসায়িক কার্যক্রম গুরুত্বপূর্ণ, তাদের জন্য এক্সপার্টবুক আল্ট্রাতে রয়েছে আসুসের নিরাপত্তা প্রযুক্তি। এগুলো ডিভাইস, তথ্য ও ফার্মওয়্যারকে বিভিন্ন ধরনের হুমকি থেকে সুরক্ষিত রাখবে। আসুস এক্সপার্টগার্ডিয়ান এবং অন্যান্য এন্টারপ্রাইজ-গ্রেড নিরাপত্তা সুবিধার মাধ্যমে এক্সপার্টবুক আল্ট্রা একাধিক স্তরের সুরক্ষা দেয়। একই সঙ্গে আসুস এক্সপার্টবুক সিরিজের নির্ভরযোগ্যতার মানও নিশ্চিত করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আসুসের ভাইস প্রেসিডেন্ট ও এশিয়া প্যাসিফিক কমার্শিয়াল বিজনেসের জেনারেল ম্যানেজার রেক্স লি বলেন, ‘সত্যিকারের ফ্ল্যাগশিপ বিজনেস ল্যাপটপ কেমন হওয়া উচিত, এক্সপার্টবুক আল্ট্রা ল্যাপটপ সেটির উদাহরণ। আজকের পেশাজীবীরা একটি ডিভাইসে একইসাথে কর্মক্ষমতা, সহজ বহনযোগ্যতা, ডিজাইন এবং নিরাপত্তা চায়। এক্সপার্টবুক আল্ট্রার মাধ্যমে আমরা এই সমন্বিত অভিজ্ঞতা বাংলাদেশে নিয়ে আসছি এবং প্রিমিয়াম বিজনেস কম্পিউটিংয়ের মানকে আরও এগিয়ে নিচ্ছি।’
এই আয়োজনে আসুসের ঊর্ধ্বতন কর্মকর্তা, গ্লোবাল অফিসিয়াল এবং বাংলাদেশে আসুসের আমদানিকারক প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা সহ ব্যবসায়িক পার্টনার, এন্টারপ্রাইজ গ্রাহক, চ্যানেল পার্টনার, গণমাধ্যমকর্মী, টেক ইনফুলেয়ন্সার এবং ইন্ডাস্ট্রি প্রফেশনালরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা এক্সপার্টবুক আল্ট্রা সরাসরি দেখার এবং এর বিভিন্ন ফিচার সম্পর্কে জানার সুযোগ পান।
আসুস অনুমোদিত ব্যবসায়িক ও খুচরা বিক্রয় অংশীদারদের কাছে বাংলাদেশে এক্সপার্টবুক আল্ট্রা পাওয়া যাবে।
এজেড




