মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ফোনের চার্জিং পোর্টে ময়লা জমেছে? এই উপায়ে সহজেই করুন পরিষ্কার

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ পিএম

শেয়ার করুন:

ফোনের চার্জিং পোর্টে ময়লা জমেছে? এই উপায়ে সহজেই করুন পরিষ্কার
ফোনের চার্জিং পোর্টে ময়লা জমেছে? এই উপায়ে সহজেই করুন পরিষ্কার

ফোন চার্জ না হলে অনেকেই ব্যাটারি বা চার্জিং ক্যাবল নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। কিন্তু অনেক সময় সমস্যার আসল কারণ হয় চার্জিং পোর্টে জমে থাকা ধুলা বা ময়লা। ফোন পকেট বা ব্যাগে রাখার কারণে পোর্টের ভেতরে ময়লা জমে কেবলের সঙ্গে ঠিকমতো সংযোগ হতে পারে না। ফলে চার্জ ধীরগতির হয় কিংবা চার্জ নেওয়া বন্ধ হয়ে যায়।

কেন চার্জিং পোর্ট পরিষ্কার করবেন?

পোর্টে ময়লা জমে থাকলে শুধু চার্জিংয়ের সমস্যাই তৈরি হয় না, বরং জোর করে পিন ঢোকানোর কারণে ভেতরের সংযোগকারী অংশও ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই নিয়মিত পোর্ট পরিষ্কার রাখা জরুরি।

প্রথমে ফোনটি বন্ধ করুন

পরিষ্কার করার আগে ফোন বা পাওয়ার ব্যাংক সম্পূর্ণ বন্ধ করে নিতে হবে। এরপর ভালোভাবে দেখে নিতে হবে পোর্টের ভেতরে কোনো ধুলো বা ময়লা জমে আছে কি না।

কাঠের টুথপিক দিয়ে সাবধানে পরিষ্কার করুন

ময়লা দেখা গেলে একটি শুকনা কাঠের টুথপিক বা প্লাস্টিকের ছোট পরিষ্কারের টুল ব্যবহার করে খুব ধীরে ময়লা বের করতে হবে। তবে ভেতরে কখনোই জোরে চাপ দেওয়া যাবে না, এতে গুরুত্বপূর্ণ অংশ ক্ষতিগ্রস্ত হতে পারে।

charing_port

Compressed Air ব্যবহার করতে পারেন

পোর্টে হালকা ধুলা রয়ে গেলে কমপ্রেসড এয়ার ব্যবহার করা যেতে পারে। অল্প করে বাতাস দিয়ে ময়লা দূর করার পর ক্যাবল লাগিয়ে দেখতে হবে ফোন স্বাভাবিকভাবে চার্জ হচ্ছে কি না।

ভুলেও এই কাজগুলো করবেন না

পোর্ট পরিষ্কার করার সময় কোনোভাবেই সুচ, পিন, পেপার ক্লিপ বা ধাতব বস্তু ব্যবহার করা যাবে না। এতে শর্ট সার্কিটের ঝুঁকি থাকে। এছাড়া পোর্টের ভেতরে জল বা ক্লিনিং অ্যালকোহল ঢালাও উচিত নয়।

আরও পড়ুন: ইন্টারনেটের গতি বাড়াতে বাড়ির কোথায় এবং কীভাবে রাখবেন রাউটার?

ভবিষ্যতে ময়লা জমা আটকাবেন কীভাবে?

চার্জিং পোর্টে ধুলা জমা রোধ করতে ডাস্ট ফ্ল্যাপ বা রবার পোর্ট প্লাগযুক্ত কভার ব্যবহার করা যেতে পারে। ফোন ব্যাগে রাখার সময় আলাদা পকেটে রাখা এবং সঠিক মানের চার্জিং ক্যাবল ব্যবহার করাও নিরাপদ।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর