মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

Realme C100i 4G

১৫ হাজারের নিচে কিনতে পারবেন রিয়েলমির নতুন এই ফোন

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ এএম

শেয়ার করুন:

১৫ হাজারের নিচে রিয়েলমির নতুন ফোন: জানুন Realme C100i 4G-এর দাম ও ফিচার
১৫ হাজারের নিচে রিয়েলমির নতুন ফোন: ৬৫০০mAh ব্যাটারি ও ১২০Hz ডিসপ্লে নিয়ে বাজারে এল Realme C100i 4G

বাজেট ঠিক রেখে বড় ব্যাটারি এবং আধুনিক ফিচারের স্মার্টফোন কেনার কথা ভাবলে রিয়েলমি নিয়ে এসেছে নতুন চমক। দীর্ঘ সময় ফোন ব্যবহারকারীদের কথা মাথায় রেখে বাজারে এসেছে Realme C100i 4G। দুর্দান্ত ব্যাটারি ব্যাকআপ, মসৃণ ডিসপ্লে এবং আধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি এই ফোনটি দৈনন্দিন ব্যবহারের জন্য দারুণ একটি অপশন।

৬৫০০mAh ব্যাটারি ও চার্জিং সুবিধা

ফোনটির সবচেয়ে বড় আকর্ষণ হলো এর শক্তিশালী ৬৫০০mAh ব্যাটারি। এর সঙ্গে রয়েছে ১৫ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। পাশাপাশি ১০ ওয়াটের ওয়্যার্ড রিভার্স চার্জিং থাকায় প্রয়োজন সাপেক্ষে এই ফোনটি দিয়ে অন্য ডিভাইসও চার্জ করা সম্ভব।

১২০Hz বড় ডিসপ্লে

ডিভাইসটিতে রয়েছে ৬.৭৫ ইঞ্চির এইচডি ডিসপ্লে, যার স্ক্রিন-টু-বডি রেশিও ৯০.৪ শতাংশ। এতে সর্বোচ্চ ১২০Hz অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, ৯০০ নিটস পিক ব্রাইটনেস এবং ডিসি ডিমিংয়ের মতো ফিচার যুক্ত করা হয়েছে। ফলে স্ক্রলিং এবং দৈনন্দিন ব্যবহারে স্ক্রিন বেশ সাবলীল অভিজ্ঞতা দেয়।

inner_realmi_phone

ক্যামেরা ও অন্যান্য ফিচার

ফটোগ্রাফির জন্য ফোনটির পেছনে রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা এবং সামনে রয়েছে ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। নিরাপত্তার জন্য রাখা হয়েছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস রিকগনিশন। ৮.৬৯ মিমি পাতলা এবং প্রায় ২১০ গ্রাম ওজনের এই ফোনটি মিডনাইট ব্ল্যাক ও ব্ল্যাকস্কাইলাইন সিলভার রঙে পাওয়া যাচ্ছে।

টেকসই ডিজাইন ও লেটেস্ট সফটওয়্যার

ফোনটিতে রয়েছে IP64 ধুলা ও পানি প্রতিরোধক ক্ষমতা এবং মিলিটারি-গ্রেড শক রেজিস্ট্যান্স। এ ছাড়াও ফিটনেসপ্রেমীদের সুবিধার জন্য এতে VO₂ Max ট্র্যাকিং এবং জোন-ভিত্তিক ট্রেনিং ইনসাইটসের মতো দরকারি ফিচার রয়েছে। ফোনটি অ্যানড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেমে পরিচালিত হয়।

আরও পড়ুন: ফোন চার্জিংয়ের সঠিক নিয়ম: ব্যাটারি ভালো রাখতে কখন চার্জ দেবেন?

দাম ও অফার

Realme C100i 4G-এর ৪ জিবি র‍্যাম ও ৬4 জিবি স্টোরেজ সংস্করণের দাম ভারতে রাখা হয়েছে ১৪,৯৯৯ রুপি। এটি ফ্লিপকার্ট, রিয়েলমির নিজস্ব ওয়েবসাইট এবং মূলধারার রিটেল স্টোরে পাওয়া যাচ্ছে। এছাড়া বিভিন্ন ব্যাংকের কার্ড ও কিস্তিতে কেনার ক্ষেত্রে নো-কস্ট ইএমআই এবং বিশেষ ছাড়ের সুবিধা রয়েছে।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর