আইফোনের ব্যাটারি আগের তুলনায় দ্রুত ফুরিয়ে গেলে সবসময় মনে করা ভুল যে ব্যাটারি নষ্ট হয়ে গেছে। অনেক সময় কিছু অ্যাপ ব্যাকগ্রাউন্ডে গোপনে অতিরিক্ত ব্যাটারি খরচ করে। আইফোনে এমন বিল্ট-ইন ফিচার রয়েছে, যার মাধ্যমে সহজেই শনাক্ত করা যায় কোন অ্যাপটি বেশি চার্জ খাচ্ছে।
ব্যাটারি বেশি ব্যবহার করা অ্যাপ চেনার উপায়
আইফোনের সেটিংস (Settings) থেকে ব্যাটারি (Battery) অপশনে গেলে গত ২৪ ঘণ্টা বা বিগত দিনগুলোর ব্যবহারের হিসাব দেখা যায়। সেখানে প্রতিটি অ্যাপের পাশে শতকরা কত ভাগ ব্যাটারি খরচ হয়েছে তার তালিকা থাকে। তবে শুধু শতকরা হার দেখে সিদ্ধান্ত না নিয়ে নিজের ব্যবহারের ধরন খেয়াল করা উচিত, কারণ ইউটিউব, গেমিং বা ক্যামেরা অ্যাপ স্বাভাবিকভাবেই বেশি চার্জ খরচ করে।

স্ক্রিন ও ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি চেক করা
কোনো অ্যাপ স্ক্রিনে ব্যবহার করার সময় এবং ব্যাকগ্রাউন্ডে কতটা চার্জ খাচ্ছে তা ব্যাটারি সেটিংসে দেখা যায়। কোনো অ্যাপ কম ব্যবহার করার পরও যদি ব্যাকগ্রাউন্ডে বেশি ব্যাটারি খরচ করে, তবে বুঝতে হবে সেটি গোপনে লোকেশন ট্র্যাকিং বা সিঙ্কিং চালাচ্ছে।
আরও পড়ুন: ফোন চার্জিংয়ের সঠিক নিয়ম: ব্যাটারি ভালো রাখতে কখন চার্জ দেবেন?
ব্যাটারি বাঁচাতে করণীয়
অতিরিক্ত ব্যাটারি খাওয়া অ্যাপগুলো প্রথমে আপডেট করতে হবে। অপ্রয়োজনীয় অ্যাপের ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশ বন্ধ রাখা এবং লোকেশন অ্যাক্সেস সীমিত করা উচিত। এছাড়া কোনো অপরিহার্য অ্যাপ অতিরিক্ত চার্জ কাটলে তা আনইনস্টল করে দেওয়া ভালো। সমস্ত অ্যাপ ঠিক থাকার পরও ব্যাটারি দ্রুত শেষ হলে সেটিংসের ব্যাটারি হেলথ অপশন থেকে ব্যাটারির বর্তমান অবস্থা যাচাই করে নেওয়া জরুরি।
এজেড




