বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

এআই ভিডিও শনাক্ত করতে হোয়াটসঅ্যাপে নতুন ফিচার

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ এএম

শেয়ার করুন:

এআই ভিডিও শনাক্ত করতে হোয়াটসঅ্যাপে নতুন ফিচার
এআই ভিডিও শনাক্ত করতে হোয়াটসঅ্যাপে নতুন ফিচার

হোয়াটসঅ্যাপ সবচেয়ে বেশি ব্যবহৃত মেসেজিং অ্যাপগুলোর মধ্যে অন্যতম। ছোট থেকে শুরু করে বয়স্ক—প্রায় সব বয়সের মানুষই এটি ব্যবহার করেন। ইউজারদের এক্সপিরিয়েন্স আরও ভালো করতে মেটা ক্রমাগত নতুন নতুন ফিচার চালু করে থাকে।

এবার সংস্থাটি আইফোন অর্থাৎ আইওএস ইউজারদের জন্য একটি নতুন ফিচার নিয়ে আসছে। এর সাহায্যে চ্যানেল অ্যাডমিন জানাতে পারবেন যে, পোস্টে ব্যবহৃত ছবি, ভিডিও বা অন্য কোনও মিডিয়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই-এর সাহায্যে তৈরি করা হয়েছে নাকি এডিট করা হয়েছে। এই নতুন এআই কনটেন্ট লেবেল ফিচারটি বর্তমানে নির্বাচিত বিটা টেস্টারদের জন্য দেখা যাচ্ছে। মনে করা হচ্ছে, অ্যানড্রয়েডের পর এবার আইওএসে এর রোলআউট শুরু হয়েছে, তবে আপাতত এই সুবিধা সব ইউজারের জন্য উপলব্ধ নয়।

whatsapp-introduces-new-ai-powered-features-Startuptalky

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, হোয়াটসঅ্যাপ আইওএস বিটা ভার্সন ২৬.৩৪.১০.৭০-এর মাধ্যমে নির্বাচিত টেস্টফ্লাইট ইউজারদের জন্য এই ফিচারটি চালু করছে। এই ফিচারটি পাওয়া গেলে চ্যানেল অ্যাডমিনরা ছবি বা ভিডিওর মতো মিডিয়ায় লেবেল যোগ করতে পারবেন, যা এআই ব্যবহার করে তৈরি বা এডিট করা হয়েছে। এর জন্য অ্যাডমিন চ্যানেল আপডেটের কনটেক্সট মেনুতে এআই কনটেন্ট লেবেল অপশনটি পেতে পারেন। লেবেল যোগ করার পর সেটি কনফার্ম করতে হবে। একবার লেবেল যুক্ত করা হলে সেটি সরানোর কোনও অপশন থাকবে না।

বর্তমানে হোয়াটসঅ্যাপ স্পষ্ট করে জানায়নি যে কোন কোন দেশে এই ফিচারটি চালু করা হবে এবং কবে নাগাদ এটি সমস্ত ইউজারের জন্য রোলআউট করা হবে। আপাতত কোনও আইফোন ইউজারের চ্যানেলে যদি এআই কনটেন্ট লেবেল অপশনটি দেখা না যায়, তবে চিন্তার কোনও কারণ নেই কারণ হোয়াটসঅ্যাপ ধীরে ধীরে বিভিন্ন অ্যাকাউন্টে এই সুবিধা পৌঁছে দিতে পারে।

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে বড় আপডেট, চ্যাটের ব্র্যাকগ্রাউন্ডে দেখা যাবে ওয়ালপেপার

বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এআই-এর মাধ্যমে তৈরি কনটেন্ট দ্রুত ছড়িয়ে পড়ার কারণে কোনও ছবি বা ভিডিও এআই ব্যবহার করে তৈরি করা হয়েছে কি না, তা স্পষ্ট করে জানানোর প্রয়োজনীয়তা বিভিন্ন স্তরে বাড়ছে। রিপোর্টে দাবি করা হয়েছে, কিছু দেশে চ্যানেল অ্যাডমিনদের জন্য এআই-জেনারেটেড মিডিয়ার বিষয়ে তথ্য জানানো আইনত বাধ্যতামূলক হতে পারে। এমন পরিস্থিতিতে হোয়াটসঅ্যাপ চ্যানেল ইন্টারফেসের উপরে একটি ব্যানার দেখিয়ে অ্যাডমিনকে এই বাধ্যতামূলক বিষয়গুলি সম্পর্কে জানাতে পারে।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর