মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

City Bank CityTouch

অপো ফোন ব্যবহারকারীদের জন্য সুখবর! কালারওএস ১৬ আপডেট এলো

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ এএম

শেয়ার করুন:

অপো ফোন ব্যবহারকারীদের জন্য সুখবর! কালারওএস ১৬ আপডেট এলো
অপো ফোন ব্যবহারকারীদের জন্য সুখবর! কালারওএস ১৬ আপডেট এলো

চীনের জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান অপো তাদের ডিভাইসগুলোর জন্য কালারওএস ১৬ (ColorOS 16)-এর আগস্ট মাসের আপডেট রোলআউট করা শুরু করেছে। মূলত ফাইন্ড (Find) এবং রেনো (Reno) সিরিজের মোট ১৩টি নির্দিষ্ট ফোন এই আপডেটটি পেতে শুরু করেছে। 

নতুন এই আপডেটে রেনো ১৬ সিরিজ থেকে এআই রিমিক্স কোলাজ টুলসহ মোট পাঁচটি আকর্ষণীয় ফিচার যুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে লাইভ কারেন্সি কনভার্টার উইজেট, হোম স্ক্রিনের সব নোটিফিকেশন ব্যাজ এক নিমেষে মুছে ফেলার দুইটি আঙুলের চিমটি জেশ্চার, নোটস অ্যাপের ভেতরে ছবি আঁকা ও অ্যানোটেশনের সুবিধা এবং ক্ষতিকর বা সন্দেহজনক অ্যাপের ওপর নজর রাখার উন্নত ফোন ম্যানেজার। অ্যানড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেমের ওপর ভিত্তি করে তৈরি এই কালারওএস ১৬-এর মাধ্যমে ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও উন্নত করতে চায় অপো।

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে বড় আপডেট, চ্যাটের ব্র্যাকগ্রাউন্ডে দেখা যাবে ওয়ালপেপার

নতুন আপডেটে কী কী সুবিধা পাবেন অপো ব্যবহারকারীরা?

নতুন আপডেটটির সবচেয়ে বড় সংযোজন হলো এআই রিমিক্স কোলাজ টুল। এই ফিচারটি স্মার্ট কাটআউট প্রযুক্তির সাহায্যে যেকোনো ছবি থেকে নিখুঁতভাবে সাবজেক্ট আলাদা করে ফেলতে পারে এবং ব্যবহারকারীর পছন্দমতো স্টিকার সেট, কোলাজ বা মুড বোর্ড তৈরি করতে সাহায্য করে। এছাড়া ফোন ম্যানেজারের সুরক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে এটি ম্যালিসিয়াস পপ-আপ, অস্বাভাবিক ব্যাটারি ড্রেন এবং ডিভাইসের ওপর অস্বাভাবিক নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করা সন্দেহজনক অ্যাপগুলোর ক্ষতিকর কার্যকলাপ রিয়েল-টাইমে চিহ্নিত ও প্রতিহত করতে পারবে এবং কোনো কিছু ব্লক করার সঙ্গে সঙ্গেই ব্যবহারকারীকে সতর্কবার্তা পাঠিয়ে দেবে। পাশাপাশি স্টোরেজ ক্লিনআপের ক্যাটাগরিগুলো আরও গোছালো করা হয়েছে, ফোন ম্যানেজারের শর্টকাট রো এডিট করার সুবিধা রাখা হয়েছে এবং সোয়াইপ করার মাধ্যমে হিডেন বা লুকানো অ্যাপগুলো ফ্লোটিং উইন্ডোতে ওপেন করা সম্ভব হবে।

coloros-16-20250809-132537-0000-68cbc1507a0c3

অন্যান্য ফিচারের মধ্যে লাইভ কারেন্সি কনভার্টারের নতুন উইজেটটি হোম স্ক্রিনেই লাইভ রেট দেখাবে এবং এটি দুই বাই দুই ও চার বাই দুই—এই দুই আকারে পাওয়া যাবে। নতুন জেয়েশ্চারটির মাধ্যমে নোটিফিকেশনগুলো মুছে না ফেলেই শুধু অ্যাপ আইকনে থাকা ছোট লাল রঙের কাউন্টার ব্যাজগুলো পরিষ্কার করা যাবে। আর নোটস অ্যাপে এখন সরাসরি ছবি যুক্ত করার পাশাপাশি সেগুলোর ওপর আঁকা, হাইলাইট বা বিভিন্ন অ্যানোটেশন যোগ করার সুবিধা মিলছে।

কবে থেকে মিলবে নতুন আপডেট?

আগস্ট মাসের এই আপডেটটি পাওয়া ১৩টি নির্বাচিত ফোনের তালিকায় রয়েছে অপো ফাইন্ড এন সিক্স, ফাইন্ড এন ফাইভ, ফাইন্ড এক্স নাইন আল্ট্রা, ফাইন্ড এক্স নাইন প্রো, ফাইন্ড এক্স নাইন এস, ফাইন্ড এক্স নাইন, ফাইন্ড এক্স এইট প্রো, ফাইন্ড এক্স এইট, রেনো ১৬ প্রো ফাইভ জি, রেনো ১৬ ফাইভ জি, রেনো ১৫ প্রো ফাইভ জি, রেনো ১৫ ফাইভ জি এবং রেনো ১৫ ফোরজি। তবে অপো জানিয়েছে যে মডেল ও অঞ্চলভেদে এই আপডেট পৌঁছানোর সময় ভিন্ন হতে পারে, ফলে এক দেশে আপডেট পৌঁছানোর অর্থ এই নয় যে অন্য দেশেও তা একই সময়ে উপলব্ধ হবে।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর