ফেসবুকে ছবি বা ভিডিও পোস্ট করার পরও যদি প্রত্যাশা অনুযায়ী ভিউ কিংবা রিচ না আসে, তবে তার জন্য সবসময় কনটেন্টের মান দায়ী নাও হতে পারে। অনেক সময় সঠিক সময়ে পোস্ট না করাও প্রাথমিক এনগেজমেন্টে বড় প্রভাব ফেলে। নির্দিষ্ট কোনো একটি সময় সব ক্রিয়েটরদের জন্য সমানভাবে কাজ করে না, কারণ বিভিন্ন পেজের দর্শকদের অনলাইন সক্রিয়তার সময় ভিন্ন হয়। তবে কিছু সাধারণ সোশ্যাল মিডিয়া অ্যানালিসিস এবং পরিসংখ্যান মেনে চললে ভিউ বাড়ানোর সম্ভাবনা বহুগুণ বেড়ে যায়।
সকালের উপযুক্ত স্লট: সপ্তাহের কাজের দিনগুলোতে (Weekdays) সকাল ৮টা থেকে দুপুরের মধ্যবর্তী সময়টি ভিডিও বা ছবি পোস্ট করার জন্য দারুণ উপযোগী। বিশেষ করে সকাল ৯টা সময়টিকে প্রাথমিক এনগেজমেন্ট পাওয়ার ক্ষেত্রে অত্যন্ত সঠিক বলে উল্লেখ করা হয়েছে। চাকরিজীবী বা শিক্ষার্থীরা সাধারণত ঘুম থেকে উঠে এবং কর্মব্যস্ততা শুরুর আগে সোশ্যাল মিডিয়া স্ক্রল করে থাকেন।
_20260831_091538435.jpg)
সন্ধ্যার প্রাইম টাইম: বিনোদন, খবর, কমেডি বা ভাইরাল ক্যাটাগরির কনটেন্টের জন্য সন্ধ্যার সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজ বা পড়াশোনা শেষ করে মানুষ যখন অবসরে থাকেন, তখন ফোনে সময় বেশি কাটায়। ২০২৬ সালের বিভিন্ন বিশ্লেষণে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টার মধ্যে পোস্ট করাকে চমৎকার একটি টেস্টিং উইন্ডো হিসেবে সাজেস্ট করা হয়েছে।
সপ্তাহের সেরা দিন: সাধারণ পরিসংখ্যান অনুযায়ী, মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ফেসবুকে ব্যবহারকারীদের এনগেজমেন্ট সবচেয়ে বেশি থাকে। এর মধ্যে বুধবারকে সবচেয়ে ভালো পারফর্ম করার দিন হিসেবে গণ্য করা হয়। তাই এই দিনগুলোতে নিয়মিত রুটিন মেনে কনটেন্ট পোস্ট করা যেতে পারে।

ইনসাইটস যাচাই করার নিয়ম: অন্যদের বাতলে দেওয়া সময় অন্ধের মতো অনুসরণ না করে নিজের পেজের সঠিক ডেটা যাচাই করা জরুরি। Meta Business Suite বা Page Insights চেক করে দেখতে হবে আপনার পেজের দর্শকেরা কোন সময়ে সবচেয়ে বেশি অনলাইন থাকেন।
আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে দুর্দান্ত সিকিউরিটি আপডেট: এল নতুন ফিচার
টানা কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন সময়ে ছবি ও ভিডিও পোস্ট করে পরীক্ষা করুন। যে স্লটগুলোতে ধারাবাহিকভাবে সবচেয়ে বেশি ভিউ, ওয়াচ টাইম, রিঅ্যাকশন, কমেন্ট এবং শেয়ার পাওয়া যাবে, সেই সময়টিকেই আপনার নিয়মিত শিডিউল হিসেবে বেছে নেওয়া উচিত।
এজেড




