স্মার্টফোনে অনেক সময়ই আপডেট আসে। বেশিরভাগ ফোনে আপডেট হওয়ার পর তা স্বয়ংক্রিয়ভাবে রিস্টার্ট হতে থাকে। সেটা না হলে আপনি নিজে রিস্টার্ট করতে পারেন। স্মার্টফোনে কিছুদিন পর পর সফটওয়্যার আপডেট আসতে থাকে। এই আপডেটগুলোর মাধ্যমে ফোন প্রস্তুতকারক কোম্পানিগুলো নতুন নতুন ফিচার দেওয়ার পাশাপাশি সিকিউরিটি সংক্রান্ত ত্রুটিগুলো ঠিক করে এবং ফোনের সামগ্রিক পারফর্ম্যান্স উন্নত করার চেষ্টা করে। ফোনে আপডেট ইনস্টল করার পর প্রায়শই একটি প্রশ্ন মনে জাগে—ফোন কি নতুন করে রিওপেন বা রিস্টার্ট করা সত্যিই জরুরি? আসুন জেনে নিই, আপডেটের পর ফোন রিস্টার্ট করার মূল সুবিধাগুলো কী এবং কোন কোন পরিস্থিতিতে এমনটা করা উচিত।
প্রতিটি আপডেটের পর রিস্টার্ট প্রয়োজনীয় নয়। সবার আগে এটা বোঝা দরকার যে প্রতিটি সফটওয়্যার আপডেটের পর ফোন নিজে থেকে রিস্টার্ট করা বাধ্যতামূলক নয়। বর্তমান যুগের বেশিরভাগ অ্যানড্রয়েড এবং আইফোন ডিভাইস ইনস্টলেশন প্রক্রিয়ার সময়ই প্রয়োজনীয় সমস্ত সিস্টেম প্রসেস নিজে থেকেই সম্পন্ন করে নেয়। অনেক সময় আপডেট ইনস্টল হওয়ার পর ফোন স্বয়ংক্রিয়ভাবেই রিস্টার্ট হয়ে যায়। এমন পরিস্থিতিতে আলাদা করে আবার ফোন বন্ধ করে চালু করার কোনো প্রয়োজন পড়ে না।
আপডেটের পর ফোন রিস্টার্ট করার সবচেয়ে বড় সুবিধা হলো, এর মাধ্যমে ফোনের পুরো সিস্টেম নতুন সফটওয়্যারের সাথে একদম নতুনভাবে লোড হতে পারে। এর ফলে ব্যাকগ্রাউন্ডে চলতে থাকা পুরনো প্রসেসগুলো বন্ধ হয়ে যায় এবং সমস্ত সিস্টেম কম্পোনেন্ট আবার সঠিকভাবে কাজ করা শুরু করে।

আপডেটের পর ফোন যদি আগের মতো মসৃণভাবে কাজ না করে, তবে একবার রিস্টার্ট করা বেশ উপকারী হতে পারে। ফোন কিছুটা ধীরগতির হলে বা ল্যাগ করলে, কোনো অ্যাপ বারবার ক্র্যাশ বা বন্ধ হয়ে গেলে, ওয়াই-ফাই বা ব্লুটুথ সংযোগে সমস্যা দেখা দিলে, নোটিফিকেশন সময়মতো না পৌঁছালে, ব্যাটারি ব্যাকআপ বা পারফর্ম্যান্সে হঠাৎ কোনো অস্বাভাবিক পরিবর্তন এলে এবং ফোনের নতুন কোনো ফিচার কাজ করা বন্ধ করে দিলে রিস্টার্ট করা প্রয়োজন। আপডেটের পর যদি আপনার ফোনেও এই ধরনের সমস্যাগুলো দেখা দেয়, তবে রিস্টার্ট দিলে সিস্টেমের এই সাময়িক ত্রুটিগুলো নিমেষেই দূর হয়ে যায়।
আপনি যদি কেবল ছোট কোনো সিকিউরিটি প্যাচ বা সামান্য কোনো আপডেট ইনস্টল করে থাকেন, তবে আলাদা করে রিস্টার্ট করার সাধারণত প্রয়োজন হয় না। তবে অ্যান্ড্রয়েড বা আইওএসের বড় কোনো ভার্সন আপডেট ইনস্টল করার পর ফোন নিজে থেকে রিস্টার্ট না হলে, এটি অন্তত একবার রিস্টার্ট করা খুবই কার্যকর হতে পারে। কারণ বড় আপডেটে সিস্টেমের বহু মূল অংশে পরিবর্তন আনা হয়। এমন পরিস্থিতিতে একটি নতুন সিস্টেম সেশন শুরু করা নিশ্চিত করে যে, সমস্ত প্রয়োজনীয় ফাইল ও প্রসেস সঠিকভাবে লোড হয়েছে।
রিস্টার্ট করলেই কি ফোন দ্রুতগতির হয়ে যাবে? বিষয়টি মোটেও তেমন নয়। রিস্টার্ট করা এমন কোনো জাদুকরী উপায় নয় যে আপডেটের পর ফোন সবসময়ই রকেট স্পিডে কাজ করা শুরু করবে। তবে সমস্যাটি যদি কোনো সিস্টেম প্রসেস আটকে যাওয়া, অ্যাপ হ্যাং করা বা ব্যাকগ্রাউন্ড সার্ভিসের কারণে হয়ে থাকে, তবে রিস্টার্ট করার পর ফোন আবার আগের মতো স্বাভাবিক বা সাধারণ হয়ে যায়।
এজেড




