শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ঢাকা

জ্যাকি চ্যানের হাতে ১২ কোটির ঘড়ি, পাতলা ১ টাকার কয়েনের সমান

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৬, ১১:১২ এএম

শেয়ার করুন:

জ্যাকি চ্যানের হাতে ১২ কোটির ঘড়ি, পাতলা ১ টাকার কয়েনের সমান
জ্যাকি চ্যানের হাতে ১২ কোটির ঘড়ি, পাতলা ১ টাকার কয়েনের সমান

অভিনেতা জ্যাকি চ্যানের স্টাইল একেবারেই অনন্য। তাঁর ফাইটিং স্টাইলের ভক্ত সারা বিশ্বে ছড়িয়ে রয়েছে। সম্প্রতি তাঁর হাতে দেখা যাওয়া একটি ঘড়ির দাম ১০ লাখ মার্কিন ডলার। বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় প্রায় ১২ কোটি ৩২ লাখ টাকা। ঘড়িটির পুরুত্ব মাত্র এক দশমিক সাত পাঁচ মিলিমিটার, যা এক টাকার কয়েনের প্রায় সমান।

সেলিব্রিটি এবং জনপ্রিয় ব্যক্তিদের ঘড়ি নিয়ে কাজ করা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সেলিব্রিটি ওয়াচ স্পটার জানিয়েছে, কিংবদন্তি এই অভিনেতার হাতে রিচার্ড মিল আরএম আপ জিরো ওয়ান ফেরারি (Richard Mille RM UP-01 Ferrari) নামের অত্যন্ত পাতলা ঘড়িটি দেখা গেছে। বিলাসবহুল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফেরারির সঙ্গে অংশীদারত্বে তৈরি এই ঘড়িটি সারা বিশ্বে মাত্র ১৫০টি তৈরি করা হয়েছে।

images

ইনস্টাগ্রাম পোস্টের তথ্য অনুযায়ী,ঘড়িটি গ্রেড ফাইভ টাইটানিয়াম (Grade 5 Titanium) দিয়ে তৈরি হওয়ায় এটি যেমন অত্যন্ত হালকা, তেমনই বেশ মজবুত। এছাড়া এতে এক এটিএম (1 ATM) ওয়াটার রেজিস্ট্যান্স রেটিং রয়েছে, অর্থাৎ দশ মিটার গভীর পানিতে গেলেও এটি নষ্ট হয় না।

আরও পড়ুন: ঘড়ির মতো হাতে পরা যাবে এই ফোন

ঘড়িটিকে স্লিম ডিজাইন দেওয়ার জন্য এর সমস্ত যন্ত্রাংশ রিচার্ড মিলের মুভমেন্ট বিভাগে অত্যন্ত নিখুঁত মেশিনিংয়ের মাধ্যমে তৈরি করা হয়েছে। ঘড়িটির বেজেলে সাটিন ফিনিশ দেওয়ার পাশাপাশি প্রান্তগুলোও বিশেষভাবে পলিশ করা হয়েছে। এর ডায়ালে ফেরারির বিখ্যাত লোগো হিসেবে একটি দৌড়াতে থাকা ঘোড়ার ছবি খোদাই করা রয়েছে। ঘড়িটির কেস তৈরিতে গ্রেড ফাইভ টাইটানিয়ামের পাশাপাশি তিনশো ষোলো এল স্টেইনলেস স্টিল মেটাল ব্যবহার করা হয়েছে।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর