মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ঢাকা

কম খরচে ক্যাশ লেনদেন: কীভাবে কিনবেন বিকাশ সেন্ড মানি বান্ডেল প্যাক?

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৬, ০৫:০৩ এএম

শেয়ার করুন:

কম খরচে ক্যাশ লেনদেন: কীভাবে কিনবেন বিকাশ সেন্ড মানি বান্ডেল প্যাক?
বেশি বেশি সেন্ড মানি করেন? বিকাশ বান্ডেল প্যাক কিনে বাঁচান অতিরিক্ত খরচ

বিকাশের মাধ্যমে অন্য অ্যাকাউন্টে টাকা পাঠানো বা সেন্ড মানি করার ক্ষেত্রে সাধারণত প্রতিটি লেনদেনে নির্দিষ্ট চার্জ প্রযোজ্য হয়। সাধারণ নিয়মে এই খরচ ৫ টাকা থেকে শুরু হলেও তা বেড়ে ১০ টাকা পর্যন্ত হতে পারে। বিশেষ করে প্রিয় নম্বরের বাইরে বা মাসিক নির্ধারিত লিমিট অতিক্রম করলে সেন্ড মানির খরচ অনেকটাই বেড়ে যায়। তাই যারা নিয়মিত এবং বেশি বেশি সেন্ড মানি করতে চান, তাদের জন্য খরচ কমানোর দারুণ উপায় হলো বিকাশ বান্ডেল প্যাক কেনা।

সেন্ড মানি বান্ডেল কেন কিনবেন?

আপনার যদি প্রতি মাসে অনেকগুলো সেন্ড মানি করতে হয়, তবে বারবার অতিরিক্ত চার্জ দেওয়ার চেয়ে বিকাশ বান্ডেল প্যাক কিনে নেওয়া অনেক বেশি সাশ্রয়ী। বিকাশ অ্যাপের মাধ্যমে নির্দিষ্ট মূল্যে এসব বান্ডেল প্যাক কিনে অতিরিক্ত চার্জ ছাড়াই অনায়াসে সেন্ড মানি করা সম্ভব।

আরও পড়ুন: বিকাশ অ্যাকাউন্ট কোন কোন অ্যাপে বাইন্ডিং করা আছে জানার উপায়

1742973722791

উপলব্ধ বিকাশ সেন্ড মানি বান্ডেল অফারসমূহ

আপনার প্রয়োজন অনুযায়ী নিচে দেওয়া যেকোনো একটি সাশ্রয়ী বান্ডেল বেছে নিতে পারেন:

৫টি সেন্ড মানি: ২১ টাকা (মেয়াদ ৩০ দিন, সাশ্রয় ৪ টাকা)

১০টি সেন্ড মানি: ৪১ টাকা (মেয়াদ ৩০ দিন, সাশ্রয় ৯ টাকা)

২৫টি সেন্ড মানি: ৯৪ টাকা (মেয়াদ ৩০ দিন, সাশ্রয় ৩১ টাকা)

৫০টি সেন্ড মানি: ১৪৯ টাকা (মেয়াদ ৩০ দিন, সাশ্রয় ১০১ টাকা)

১০০টি সেন্ড মানি: ২৪৯ টাকা (মেয়াদ ৩০ দিন, সাশ্রয় ২৫১ টাকা)

images

যেভাবে বান্ডেল প্যাক কিনবেন

খুব সহজেই নিচের ধাপগুলো অনুসরণ করে বিকাশ অ্যাপ থেকে আপনার পছন্দের প্যাকটি কিনে নিতে পারেন:

১. প্রথমে আপনার মোবাইল থেকে বিকাশ অ্যাপ ওপেন করুন।
২. হোম স্ক্রিন বা 'আমার বিকাশ' সেকশন থেকে 'বিকাশ বান্ডেল' অপশনে যান।
৩. আপনার প্রয়োজন অনুযায়ী ৫টি, ১০টি বা আপনার উপযোগী অন্য যেকোনো বান্ডেল প্যাকটি সিলেক্ট করুন।
৪. আপনার গোপন পিন নম্বর দিয়ে প্যাকটি কনফার্ম বা ক্রয় করুন।

অতিরিক্ত খরচ এড়াতে এবং ঝামেলাহীন লেনদেন করতে আজই আপনার বিকাশ অ্যাপ থেকে প্যাক কিনে নিন।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর