মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ঢাকা

স্মার্টফোনের ব্যাটারি ২০% এর নিচে নামলে কেন দ্রুত শেষ হয়?

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

শেয়ার করুন:

স্মার্টফোনের ব্যাটারি ২০% এর নিচে নামলে কেন দ্রুত শেষ হয়?
স্মার্টফোনের ব্যাটারি ২০% এর নিচে নামলে কেন দ্রুত শেষ হয়?

অনেকেই হয়তো খেয়াল করেছেন, স্মার্টফোনের ব্যাটারি ২০ শতাংশের নিচে নামলেই তা দ্রুত শেষ হতে শুরু করে। এমনটা কেন হয়, অনেকেই হয়তো জানেন না।

অনেক সময় দেখা যায়, ফোনের ব্যাটারি ৫০ বা ৩০ শতাংশ পর্যন্ত ঠিকঠাক চলে। কিন্তু ব্যাটারি ২০ শতাংশের আশপাশে পৌঁছলেই হঠাৎ দ্রুত কমতে শুরু করে। কখনও ২০ শতাংশ থেকে আচমকাই ৫ শতাংশ দেখাতে শুরু করে, আবার কখনও কিছুক্ষণের মধ্যেই ফোন বন্ধ হয়ে যায়। তখন মনে হয়, হয়তো ফোনে কোনও সমস্যা হয়েছে। তবে প্রতিবার এর কারণ সফটওয়্যার সমস্যা বা ভাইরাস নয়। এর পেছনে আরও বেশ কিছু কারণ থাকতে পারে।

ফোনে যে ব্যাটারি শতাংশ দেখা যায়, সেটি ব্যাটারির ভোল্টেজ, কারেন্ট প্রবাহ, তাপমাত্রা এবং আগের ব্যবহারের ধরনের ভিত্তিতে একটি আনুমানিক হিসেব। লিথিয়াম-আয়ন ব্যাটারিও পুরো সময় একই হারে ডিসচার্জ হয় না। বিশেষ করে ব্যাটারি পুরনো হয়ে গেলে কম চার্জের স্তরে এই পার্থক্য আরও স্পষ্ট হতে পারে। তাই জেনে নেওয়া যাক, ২০ শতাংশের নিচে নামলেই ফোনের ব্যাটারি দ্রুত কেন কমতে শুরু করে।

ফোনের ব্যাটারি কম থাকা অবস্থায় আপনি যদি গেম, ক্যামেরা বা জিপিএসের মতো ফিচার ব্যবহার করেন, তাহলে ফোন বেশি ব্যাটারি খরচ করতে পারে। এর ফলে ব্যাটারির ভোল্টেজ দ্রুত কমে যেতে পারে। ফোনের সিস্টেম সেটিকে কম ব্যাটারি হিসেবে দেখাতে পারে। ফোনের উপর চাপ কমলে ভোল্টেজ কিছুটা বেড়ে যেতে পারে এবং সিস্টেম ব্যাটারির শতাংশের হিসাব নতুন করে পরিবর্তন করতে পারে। এই কারণেই কখনও কখনও ২০ শতাংশের নিচে নামার পর ব্যাটারি খুব দ্রুত কমতে দেখা যায়। এর পিছনে ব্যাটারির প্রযুক্তি, ফোনের ব্যবহার এবং ব্যাটারির স্বাস্থ্য—সব কিছুরই ভূমিকা থাকতে পারে।

আরও পড়ুন: ফাস্ট চার্জারে ফোন স্লো চার্জ হলে করণীয়

ব্যাটারির বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেটির ক্ষমতা এবং পারফরম্যান্স ধীরে ধীরে কমতে থাকে। প্রায় ৫০০ বা তার বেশি চার্জিং সাইকেলের পর অনেক লিথিয়াম-আয়ন ব্যাটারি তাদের প্রাথমিক ক্ষমতার প্রায় ৮০ শতাংশ পর্যন্ত ধরে রাখতে পারে। ক্ষমতা কমে যাওয়ার পাশাপাশি কম চার্জের স্তরে ব্যাটারির ভোল্টেজ এবং দেখানো ব্যাটারি শতাংশের মধ্যে সামঞ্জস্যও কম নির্ভরযোগ্য হতে পারে। তাই পুরনো ব্যাটারিতে ২০ শতাংশের পর ফোন আচমকা বন্ধ হয়ে যাওয়া বা ব্যাটারি দ্রুত কমে যাওয়ার সমস্যা বেশি দেখা যেতে পারে।

ব্যাটারির ভুল ক্যালিব্রেশনের কারণেও শতাংশ হঠাৎ কমে যেতে পারে। ফোনকে যদি দীর্ঘ সময় ধরে মূলত ৪০ থেকে ৮০ শতাংশের মধ্যে চার্জ করা হয় এবং দীর্ঘ সময় ধরে খুব কম চার্জে নামতে না দেওয়া হয়, তাহলে ব্যাটারির ফুয়েল গেজের হিসাব কিছুটা ভুল হতে পারে। এছাড়াও ব্যাকগ্রাউন্ডে চলা অ্যাপ, সিস্টেম আপডেট এবং পুরনো সফটওয়্যারও ব্যাটারি রিডিংকে প্রভাবিত করতে পারে।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর