সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ঢাকা

ইনস্টাগ্রামে পোস্ট বা রিল দিয়ে ভিউ ও রিচ বাড়ানোর উপায়

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৬, ০২:০৯ পিএম

শেয়ার করুন:

ইনস্টাগ্রামে পোস্ট বা রিল দিয়ে ভিউ ও রিচ বাড়ানোর উপায়
ইনস্টাগ্রামে পোস্ট বা রিল দিয়ে ভিউ ও রিচ বাড়ানোর উপায়

ডিজিটাল যুগে ইনস্টাগ্রাম কেবল একটি সাধারণ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেই সীমাবদ্ধ নেই; বরং এটি লাখ লাখ ক্রিয়েটর ও ব্যবসার জন্য পরিচিতি এবং আয়ের এক বিশাল মাধ্যম হয়ে উঠেছে। তাই কমবেশি সবাই চান তাদের পোস্ট বা রিল যেন আরও বেশি মানুষের কাছে পৌঁছায়। তবে জানেন কি, সঠিক সময়ে কনটেন্ট পোস্ট করার ওপর নির্ভর করে আপনার পোস্টের ভিউ ও এনগেজমেন্ট? চলুন জেনে নেওয়া যাক, ২০২৬ সালের সর্বশেষ আপডেট অনুযায়ী ইনস্টাগ্রামে পোস্ট করার সেরা সময় ও দিনগুলো সম্পর্কে।

সেরা সময় ও কর্মদিবস: বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যানালিটিক্স সংস্থার তথ্য অনুযায়ী, সোমবার থেকে শুক্রবার—এই কর্মদিবসগুলোতে ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি এনগেজমেন্ট দেখা যায়। সাধারণত সকাল ৭টা থেকে ৯টা, দুপুর ১১টা থেকে ১টা এবং সন্ধ্যা ৫টা থেকে রাত ৯টার মধ্যে পোস্ট করা সবচেয়ে কার্যকর। মূলত মানুষ অফিস যাওয়ার আগে, লাঞ্চ ব্রেকে বা সন্ধ্যার অবসরে স্ক্রল করায় এই সময়গুলোতে রিচ পাওয়ার সম্ভাবনা বেশি থাকে।

সপ্তাহের কোন দিনগুলো শ্রেয়: শুধু সময় নয়, সপ্তাহের দিন নির্বাচনও ভীষণ গুরুত্বপূর্ণ। অ্যানালিটিক্স রিপোর্ট বলছে, মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার পোস্ট করলে সবচেয়ে বেশি রিচ ও এনগেজমেন্ট পাওয়া যায়। অন্যদিকে, সোমবার, শুক্রবার এবং শনি ও রবিবারের মতো সপ্তাহান্তে মানুষের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি কিছুটা কমে যাওয়ায় এ সময় এনগেজমেন্ট তুলনামূলক কম থাকে।

আরও পড়ুন: স্মার্টফোনের ব্যাটারির আয়ু কত দিন? ঘরে বসেই যেভাবে চেক করবেন

রিলের ক্ষেত্রে সময়ের ভিন্নতা: ফিড পোস্টের তুলনায় রিলের প্যাটার্ন কিছুটা আলাদা। একাধিক গবেষণায় দেখা গেছে, ভোরে প্রায় ৫টার দিকে রিল পোস্ট করা বেশ ফলদায়ক, কারণ এই সময়ে অ্যালগরিদম কনটেন্ট দ্রুত ইনডেক্স করে। ফলে সকালে আরও বেশি দর্শকের কাছে তা পৌঁছে যায়। এছাড়া সকাল ৮টা থেকে দুপুর ১২টা এবং সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত সময়ও রিলের জন্য বেশ উপযোগী।

সবার জন্য নিয়ম এক নয়: মনে রাখা দরকার, সবার অ্যাকাউন্টের জন্য নির্দিষ্ট কোনো একটি ‘গোল্ডেন টাইম’ বলে কিছু নেই। ফলোয়ারদের বয়স, লোকেশন ও ইন্ডাস্ট্রি ভেদে তাদের অনলাইন অ্যাক্টিভ থাকার সময় আলাদা হয়। তাই আপনার ফলোয়াররা ঠিক কখন সবচেয়ে বেশি সক্রিয় থাকেন, তা নিখুঁতভাবে জানতে ইনস্টাগ্রামের ‘Professional Dashboard’ চেক করে নেওয়াটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর