বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ঢাকা

নকিয়া কোম্পানি ফোল্ডিং ফিচার ফোন আনছে, মিলবে অ্যানড্রয়েডের সুবিধা

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২০ আগস্ট ২০২৬, ১১:৪৮ এএম

শেয়ার করুন:

নকিয়া কোম্পানি ফোল্ডিং ফিচার ফোন আনছে, মিলবে অ্যানড্রয়েডের সুবিধা
নকিয়া কোম্পানি ফোল্ডিং ফিচার ফোন আনছে, মিলবে অ্যানড্রয়েডের সুবিধা

নকিয়ার মালিকানাধীন কোম্পানি এইচএমডি গ্লোবাল নতুন ফোরজি ফিচার ফোনে আনেছে। যার মডেল এইচএমডি ২৭৬০ ফ্লিপ ফোরজি (HMD 2760 Flip 4G) ফোনে থাকছে অ্যানড্রয়েড ১৩ গো এডিশনের অপারেটিং সিস্টেম। এছাড়াও থাকছে ডুয়াল ডিসপ্লে, পাঁচ মেগাপিক্সেলের ক্যামেরা, আড়াই হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি এবং গুগল প্লে স্টোরের সুবিধা। সম্প্রতি লিক হওয়া তথ্যে এই একাধিক গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সামনে এসেছে।

এইচএমডি আরও একবার পুরনো দিনের ফ্লিপ ফোনের নকশাকে নতুন রূপে বাজারে আনতে পারে। নতুন তথ্য অনুযায়ী, সংস্থা এই নতুন ফোনটি লঞ্চ করতে পারে যা ২০২২ সালে আসা নকিয়া ২৭৬০ ফ্লিপের মতো হতে পারে। তবে সফটওয়্যারের ক্ষেত্রে বড় পরিবর্তন আনতে চলেছে সংস্থা। রিপোর্ট অনুযায়ী, ফোনটিতে অ্যানড্রয়েড ১৩ গো সংস্করণের ওপর ভিত্তি করে আইকন অপারেটিং সিস্টেম তেরো দেওয়া হতে পারে। অর্থাৎ এটি ফিচার ফোনের পাশাপাশি সাধারণ স্মার্টফোন হিসেবেও কাজ করতে পারে।

লিক অনুযায়ী, নতুন এই ফোনে ক্ল্যামশেল ডিজাইন এবং ডুয়াল-ডিসপ্লে সেটআপ দেখা যেতে পারে। ফোনটি খুললে দুই দশমিক আট ইঞ্চির প্রধান এলসিডি ডিসপ্লে দেওয়া হতে পারে এবং বাইরে এক দশমিক সাতাত্তর ইঞ্চির কভার স্ক্রিন থাকতে পারে। ক্যামেরা সেটআপের ক্ষেত্রে পেছনের প্যানেলে এলইডি ফ্ল্যাশের সঙ্গে পাঁচ মেগাপিক্সেলের অটোফোকাস ক্যামেরা পাওয়া যেতে পারে। অন্যদিকে সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য সামনে ভিজিএ ক্যামেরা দেওয়া হতে পারে।

nokia

আসন্ন এই ফোনের সবচেয়ে বড় আপগ্রেড সফটওয়্যারের ক্ষেত্রে দেখা যেতে পারে। তথ্য অনুযায়ী, ফোনটি আইকন অপারেটিং সিস্টেমে চলতে পারে, যা অ্যানড্রয়েড তেরো গো সংস্করণের ওপর ভিত্তি করে তৈরি। এই তথ্য সঠিক প্রমাণিত হলে ফোনটিতে গুগলের মোবাইল পরিষেবা এবং গুগল প্লে স্টোরের সমর্থন পাওয়া যেতে পারে। অর্থাৎ গ্রাহকরা সাধারণ অ্যাপের পাশাপাশি অ্যানড্রয়েড অ্যাপ ব্যবহারের সুবিধাও পাবেন। এছাড়া ফোনটিতে ক্লাসিক স্নেক গেম প্রি-ইনস্টল করা থাকতে পারে বলেও জানা গিয়েছে।

আরও পড়ুন: আপনি কি সারাক্ষণ মোবাইল ডাটা চালু রাখেন? জানুন কী ভুল করছেন

পারফরম্যান্সের জন্য ফোনটিতে ইউনিক এস থ্রি হান্ড্রেড টেন প্রসেসর দেওয়া হতে পারে। এটি বারো ন্যানোমিটার প্রক্রিয়ায় তৈরি একটি কোয়াড-কোর চিপ। ফোনটিতে দুই জিবি র‍্যাম এবং বত্রিশ জিবি অভ্যন্তরীণ স্টোরেজ পাওয়া যেতে পারে বলে আশা করা হচ্ছে। মাইক্রোএসডি কার্ডের সাহায্যে স্টোরেজ একশো আঠাশ জিবি পর্যন্ত বাড়ানো যেতে পারে। ব্যাটারির ক্ষেত্রে আড়াই হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি এবং সংযোগের জন্য তিন দশমিক পাঁচ মিলিমিটারে হেডফোন জ্যাক, টাইপ-সি পোর্ট, ওয়াই-ফাই, ব্লুটুথ ও জরুরি কল বাটন বা এসওএস বোতাম থাকতে পারে। ফোনটি কালো, সায়ান এবং গোলাপি রঙের বিকল্পে আসতে পারে। তবে সংস্থা এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর