বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ঢাকা

ইউটিউবের ভিউ কাউন্টে বড় পরিবর্তন, জেনে নিন নতুন নিয়ম

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২০ আগস্ট ২০২৬, ০৮:৫৭ এএম

শেয়ার করুন:

ইউটিউবের ভিউ কাউন্টে বড় পরিবর্তন, জেনে নিন নতুন নিয়ম
ইউটিউবের ভিউ কাউন্টে বড় পরিবর্তন, জেনে নিন নতুন নিয়ম

ইউটিউবের ভিডিও দেখার নিয়মে বড় ধরনের পরিবর্তন আসছে। আগামী ২৪ আগস্ট থেকে ভিডিওর প্রথম ফ্রেম বা প্লেব্যাক শুরু হলেই তা ভিউ হিসেবে গণনা করা হবে। এর ফলে কনটেন্ট ক্রিয়েটরদের ভিডিওর ভিউ দ্রুত বাড়ার সম্ভাবনা রয়েছে।

প্রথম ফ্রেম থেকেই গণনা হবে ভিউ

প্রতিবেদনে বলা হয়েছে, সংস্থার নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে কোনো ভিডিওর প্লেব্যাক শুরু হওয়ামাত্রই তা ভিউ হিসেবে গণ্য করা হবে। অর্থাৎ দর্শক ভিডিওর শুরুতে সামান্য অংশ দেখে অন্য ভিডিওতে চলে গেলেও তা একটি ভিউ হিসেবে যোগ হবে। বিভিন্ন ভিডিও ফরম্যাটে ভিউ গণনার পদ্ধতি এক করতেই এই পরিবর্তন আনা হয়েছে।

আরও পড়ুন: ইউটিউব মনিটাইজেশনের নিয়ম বদলে গেল, কঠিন হলো আয়ের পথ

দূর হবে ক্রিয়েটরদের বিভ্রান্তি

পূর্বে শর্টস এবং সাধারণ ভিডিওর ক্ষেত্রে ভিউ গণনার নিয়ম আলাদা থাকায় ক্রিয়েটরদের মধ্যে নানা বিভ্রান্তির সৃষ্টি হতো। সব ফরম্যাটের জন্য একই নিয়ম চালু হওয়ায় এখন সেই জটিলতা দূর হবে এবং ভিডিও শুরু হওয়া মাত্রই তা ভিউ হিসেবে কাউন্ট করা হবে।

e010c4f1-df56-4130-ae47-5a83ad3ba084-6145403c5562d-sej

আয়ের ওপর কি কোনো প্রভাব পড়বে?

সংস্থার পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে, ভিউ গণনার এই পরিবর্তনের ফলে ক্রিয়েটরদের সরাসরি আয়ে কোনো প্রভাব পড়বে না। অর্থাৎ ভিডিওতে প্রদর্শিত বিজ্ঞাপন এবং তা থেকে অর্জিত আয়ের পরিমাণের ওপর এই নিয়মের কোনো নেতিবাচক প্রভাব পড়বে না।

ক্রিয়েটরদের সুবিধা

নতুন এই সিদ্ধান্তের ফলে ভিডিওর ভিউ আগের তুলনায় অনেক দ্রুত বৃদ্ধি পাবে। এর ফলে নতুন ক্রিয়েটরদের ইউটিউব পার্টনার প্রোগ্রামের জন্য প্রয়োজনীয় ওয়াচ আওয়ার বা দেখার সময় পূরণ করা সহজতর হবে।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর