মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ঢাকা

ফোন চার্জ করার সময় এই ১০টি ভুল করা যাবে না

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৬, ০৫:৫৯ পিএম

শেয়ার করুন:

ফোন চার্জ করার সময় এই ১০টি ভুল করা যাবে না
ফোন চার্জ করার সময় এই ১০টি ভুল করা যাবে না

এখন প্রায় সকলের কাছেই স্মার্টফোন রয়েছে। কিন্তু ফোন চার্জ করার সময় সঠিকভাবে যত্ন না নিলে সেটি দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। আপনিও যদি অজান্তে এমন কিছু ভুল করে থাকেন, তাহলে তা এখনই সংশোধন করুন।

স্মার্টফোন এখন আমাদের দৈনন্দিন জীবনের অন্যতম প্রয়োজন হয়ে উঠেছে। সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত ফোন আমাদের সঙ্গে থাকে। এই ফোনের সঙ্গে আমাদের ব্যক্তিগত ও পেশাগত—দুই ধরনের কাজই জড়িত। এমন পরিস্থিতিতে ফোনের ব্যাটারি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ব্যাটারি ভালো থাকলে ফোন দীর্ঘক্ষণ চার্জ ধরে রাখে। কিন্তু ফোন চার্জ করার সময় অনেকেই এমন কিছু ভুল করেন, যার ফলে তাঁদের ফোন দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। কী কী সেই ভুল, চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক-

১. সস্তা কেবলের ব্যবহার

ফোন চার্জ করার সময় অনেকেই অন্য কোনও সস্তা বা নন-ব্র্যান্ডেড কেবল ব্যবহার করেন। সেই কেবল আপনার ফোনে লাগছে মানেই সেটি ভালো, এমনটা নয়। খারাপ বা মানহীন কেবল দিয়ে চার্জ করার সময় বিভিন্ন সমস্যা হতে পারে। টেক জায়ান্ট গুগলের পরামর্শ হলো, ফোনের সঙ্গে দেওয়া কেবল অথবা সঠিক স্ট্যান্ডার্ড মেনে তৈরি এবং বিশ্বাসযোগ্য কেবল ব্যবহার করা উচিত। কেবল কাটা থাকলে, তার বেরিয়ে থাকলে বা কেবলের কানেক্টর ক্ষতিগ্রস্ত হলে তা বর্জন করা দরকার। বিশেষ করে ফাস্ট-চার্জিং ফোনের ক্ষেত্রে, ফোনের প্রয়োজনীয় ক্ষমতা দিতে পারে না এমন কেবল ব্যবহার করা থেকে বিরত থাকুন।

17cdf3db-483a-412c-b681-e36a952a3dd5

২. বালিশ বা কম্বলের নিচে ফোন রাখা

চার্জ করার সময় ফোন ও চার্জার থেকে স্বাভাবিকভাবেই তাপ উৎপন্ন হয়। ফোন যদি বালিশের নিচে, কম্বলের নিচে বা এমন কোনও জায়গায় রাখা হয় যেখানে বাতাস চলাচল করতে পারে না, তাহলে উৎপন্ন তাপ সহজে বাইরে বের হতে পারে না। Apple এবং Google—উভয় সংস্থাই ফোন চার্জ করার সময় সেটিকে ভালো বাতাস চলাচল করে এমন স্থানে রাখার পরামর্শ দেয়। তাই রাতে ফোন চার্জ করার সময় কখনই বিছানার ওপর চাপা দিয়ে রাখবেন না।

৩. পোর্টে পানি বা আর্দ্রতা থাকলে চার্জ করা

ফোনের চার্জিং পোর্টে জল ঢুকে গেলে বা আর্দ্রতা থাকলে তাতে কেবল সংযোগ করা অত্যন্ত বিপজ্জনক হতে পারে। গুগলের মতে, ফোনে বা চার্জিং পোর্টে আর্দ্রতা থাকলে কখনই চার্জ করা উচিত নয়। অ্যাপলও ফোন ভিজে গেলে সেটি সম্পূর্ণ শুকিয়ে যাওয়ার পরেই চার্জ করার পরামর্শ দিয়ে থাকে। ফোন ভিজে গেলে দ্রুত শুকানোর জন্য হেয়ার ড্রায়ার বা গরম বাতাস দেয় এমন কোনও যন্ত্র ব্যবহার করবেন না; বরং সাধারণ বাতাসে ফোনটি প্রাকৃতিকভাবে শুকিয়ে নিতে দিন।

আরও পড়ুন: ফোনে পানি ঢুকলে যে ৪টি কাজ ভুলেও করবেন না

৪. ঢিলেঢালা চার্জিং পোর্ট অবহেলা করা

চার্জ করার সময় কেবল বারবার খুলে গেলে বা কেবলে সামান্য ধাক্কা লাগলেই চার্জিং বন্ধ হয়ে গেলে বিষয়টি স্বাভাবিক নয়। চার্জিং পোর্টে জমে থাকা ধুলা বা ময়লার কারণেও এমন হতে পারে। গুগলের মতে, পোর্টের ভিতরে কিছু আটকে থাকলে তা বের করার জন্য কোনো শক্ত বস্তু ভেতরে জোর করে ঢোকানোর চেষ্টা করবেন না। পোর্ট পুড়ে যাওয়া, গলে যাওয়া বা ক্ষতিগ্রস্ত বলে মনে হলে তা নিজে ঠিক না করে অনুমোদিত সার্ভিস সেন্টারে পরীক্ষা করিয়ে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে।

damaging-your-devices

৫. রোদ ও অতিরিক্ত গরম জায়গায় চার্জ করা

গরম ঘরে বা সরাসরি রোদের মধ্যে ফোন চার্জ করা সম্পূর্ণ এড়িয়ে চলুন। অ্যাপলের মতে, অতিরিক্ত তাপমাত্রায় ফোনের কার্যক্ষমতা ব্যাহত হয় এবং ব্যাটারির দীর্ঘস্থায়িত্ব মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাই গাড়ির ড্যাশবোর্ড, জানালার পাশে যেখানে সরাসরি রোদ আসে বা অন্য কোনো গরম যন্ত্রের কাছাকাছি ফোন চার্জে বসাবেন না।

৬. সারারাত ফোন চার্জে রাখা

বেশিরভাগ আধুনিক স্মার্টফোন এখন চার্জিং প্রক্রিয়া নিজে থেকেই নিয়ন্ত্রণ করতে পারে এবং ব্যাটারি ১০০% পূর্ণ হয়ে গেলে স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ প্রবাহ সীমিত করে দেয়। তাই সারারাত ফোন চার্জে রাখলেই যে সঙ্গে সঙ্গে ফোনের মারাত্মক ক্ষতি হবে, এমনটা নয়। তবে গরম পরিবেশে বা অস্বাস্থ্যকরভাবে দীর্ঘ সময় ফোন চার্জ করা ঠিক নয়। ফোন বিছানায় বা বালিশের নিচে না রেখে খোলা ও বাতাস চলাচল করে এমন স্থানে চার্জ করা সবসময়ই নিরাপদ।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর