রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ঢাকা

কখন ছবি-ভিডিও পোস্ট করলে বেশি ভিউ পাবেন?

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৬, ১০:৪৯ এএম

শেয়ার করুন:

কখন ছবি-ভিডিও পোস্ট করলে বেশি ভিউ পাবেন?
কখন ছবি-ভিডিও পোস্ট করলে বেশি ভিউ পাবেন?

কনটেন্ট ক্রিয়েশন এখন কেবল তরুণদের মাঝেই সীমাবদ্ধ নেই। মধ্যবয়সী থেকে শুরু করে ষাটোর্ধ্ব ব্যক্তিরাও এখন সামাজিক মাধ্যমে কনটেন্ট তৈরি করে নিজেদের পরিচিতি তৈরি করছেন। তবে দর্শকের অংশগ্রহণ এবং ভিউ বাড়াতে ঠিক কী ধরনের কনটেন্ট তৈরি করা উচিত এবং কখন পোস্ট করা দরকার, তা নিয়ে প্রায়ই চিন্তায় থাকেন ক্রিয়েটররা। তাদের কাজের সুবিধার্থে এবার নতুন উদ্যোগ নিয়েছে মেটা।

ফেসবুকের নতুন এই টিপস অনুযায়ী, মেটা এবার প্ল্যাটফর্মটির জন্য একটি এআই-নির্ভর নতুন ক্রিয়েটর স্টুডিও অ্যাপ নিয়ে আসছে। এই অ্যাপটির মাধ্যমে ক্রিয়েটররা খুব সহজেই জানতে পারবেন কখন ছবি বা ভিডিও পোস্ট করলে সবচেয়ে বেশি ভিউ পাওয়া যাবে এবং দর্শকদের সঙ্গে যোগাযোগ কীভাবে আরও উন্নত করা সম্ভব। এছাড়া অন্য ক্রিয়েটররা কী ধরনের কাজ করছেন, তা দেখে নতুন কিছু তৈরি করার জন্যও এতে বিশেষ টুলস বা সরঞ্জাম থাকবে।

social-media-video-production-1

প্রাথমিক পর্যায়ে অ্যাপটির আইওএস সংস্করণটি আগামী কয়েক সপ্তাহের মধ্যে চালু করা হবে এবং নির্দিষ্ট কিছু ক্রিয়েটরের ওপর এর কার্যকারিতা পরীক্ষা করা হবে। এই স্টুডিওর মূল আকর্ষণ হলো একটি এআই ক্রিয়েটর অ্যাসিস্ট্যান্ট, যা ক্রিয়েটরের কনটেন্টের ধরন, পারফরম্যান্স এবং দর্শকদের প্রতিক্রিয়ার বিশ্লেষণ করে নিখুঁত পরামর্শ দেবে।

আরও পড়ুন: স্মার্টওয়াচের পেছনে সবুজ আলো কেন জ্বলে? জেনে নিন এর কাজ

টিকটক ও ইউটিউবের মতো প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্মগুলোর সঙ্গে পাল্লা দিতে এবং ফেসবুকের নিজস্ব এআই ব্যবস্থা গড়ে তুলতেই মেটার এই উদ্যোগ। এর ফলে ক্রিয়েটরদের আর বাইরের কোনো এআই পরিষেবার সাহায্য নিতে হবে না; বরং ফেসবুকের নিজস্ব প্ল্যাটফর্ম থেকেই কনটেন্ট তৈরি ও সঠিক সময়ে পোস্ট করার সমস্ত দিকনির্দেশনা আরও দ্রুত ও সহজে পাওয়া যাবে।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর