সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ঢাকা

স্যামসাং কম দামের ফোন আনছে, কবে কোথা থেকে কিনবেন?

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ১১:০৩ এএম

শেয়ার করুন:

স্যামসাং কম দামের ফোন আনছে, কবে কোথা থেকে কিনবেন?
স্যামসাং কম দামের ফোন আনছে

স্যামসাংয়ের আসন্ন বাজেট স্মার্টফোন ‘গ্যালাক্সি এ১৮’ (Galaxy A18) নিয়ে প্রযুক্তি বিশ্বে গুঞ্জন দীর্ঘদিনের। যদিও দক্ষিণ কোরিয়ান এই নির্মাতা প্রতিষ্ঠান এখনো আনুষ্ঠানিকভাবে ডিভাইসটির বিষয়ে কোনো ঘোষণা দেয়নি, তবে সম্প্রতি জনপ্রিয় বেঞ্চমার্কিং প্ল্যাটফর্ম গিকবেঞ্চে ফোনটির উপস্থিতি ধরা পড়েছে। এর মাধ্যমেই ডিভাইসটির গুরুত্বপূর্ণ কিছু কারিগরি তথ্য প্রকাশ্যে এসেছে।

গিকবেঞ্চের তথ্য অনুযায়ী, স্যামসাং গ্যালাক্সি এ১৮-এর মডেল নম্বর এসএম-এ১৮৫জি (SM-A185G)। ফোনটিতে মিডিয়াটেকের এমটি৬৭৮৯ অক্টা-কোর চিপসেট ব্যবহার করা হয়েছে, যা হেলিও জি৯৯ (Helio G99) প্রসেসর হিসেবে পরিচিত। মজার ব্যাপার হলো, এর আগের সংস্করণ গ্যালাক্সি এ১৭ ৪জি-তেও একই প্রসেসর ছিল। তবে বিভিন্ন সূত্রে জানা গেছে, গ্যালাক্সি এ১৮-এর ৪জি সংস্করণে মিডিয়াটেক চিপ ব্যবহার করা হলেও, এর ৫জি মডেলে কোয়ালকমের প্রসেসর থাকতে পারে।

fsfdsf-17

গিকবেঞ্চে ৪ জিবি র‍্যাম এবং অ্যানড্রয়েড ১৭ অপারেটিং সিস্টেম চালিত মডেলটি পরীক্ষা করা হয়েছে, যাতে স্যামসাংয়ের নিজস্ব ওয়ান ইউআই ৯ ইন্টারফেস যুক্ত থাকার সম্ভাবনা রয়েছে। 

বেঞ্চমার্ক টেস্টে ডিভাইসটি সিঙ্গেল-কোর পরীক্ষায় ৭৪৫ এবং মাল্টি-কোর পরীক্ষায় ২,০৭৩ পয়েন্ট অর্জন করেছে। এদিকে ইউরোপীয় সার্ভারে এসএম-এ১৮৫এফ মডেলের আরেকটি ৪জি সংস্করণের ফার্মওয়্যার শনাক্ত করা হয়েছে, যা ইঙ্গিত দেয় যে ৪জি মডেলে প্রসেসরের ক্ষেত্রে বড় কোনো পরিবর্তন আসছে না।

আরও পড়ুন: গ্যালাক্সি এস২৩ এফই ফোন অ্যানড্রয়েড ১৭ আপডেট পাচ্ছে

ডিজাইনের দিক থেকেও পূর্বসূরির সাথে খুব একটা পার্থক্য থাকছে না নতুন এই ফোনের। ফাঁস হওয়া রেন্ডার থেকে জানা গেছে, এতে ইনফিনিটি-ইউ নচসহ ডিসপ্লে এবং ফোনের পেছনে লম্বালম্বিভাবে তিনটি ক্যামেরা সেটআপ রাখা হয়েছে। তবে গ্যালাক্সি এ১৮-এর সঠিক উন্মোচন তারিখ এখনো অজানা।

gsmarena_001_(1)

প্রযুক্তি বিশেষজ্ঞদের ধারণা, স্যামসাং প্রথমে ৪জি সংস্করণটি বাজারে আনবে এবং তার কয়েক মাস পর ৫জি মডেলটি উন্মোচন করবে। বাজারে চাহিদার কথা মাথায় রেখে আগস্ট মাস থেকেই ৪জি মডেলটির ব্যাপক উৎপাদন শুরু করতে যাচ্ছে স্যামসাং। উৎপাদন পরিকল্পনা অনুযায়ী, আগস্ট মাসে এক লাখ ইউনিট উৎপাদনের লক্ষ্য থাকলেও সেপ্টেম্বর ও অক্টোবর মাসে তা যথাক্রমে ২৪ ও ২৫ লাখে উন্নীত করার সম্ভাবনা রয়েছে। তবে বাজারের পরিস্থিতির ওপর ভিত্তি করে এই পরিকল্পনা পরিবর্তিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর