শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ঢাকা

দেশের সবচেয়ে বড় ভিএলএসআই প্রতিযোগিতা ‘ভিএলএসআইথন ৩.০’ শুরু

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৭ আগস্ট ২০২৬, ০৪:৩৯ পিএম

শেয়ার করুন:

দেশের সবচেয়ে বড় ভিএলএসআই প্রতিযোগিতা ‘ভিএলএসআইথন ৩.০’ শুরু
দেশের সবচেয়ে বড় ভিএলএসআই প্রতিযোগিতা ‘ভিএলএসআইথন ৩.০’ শুরু

রাজধানীর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) ক্যাম্পাসে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের সবচেয়ে বড় ভিএলএসআই প্রতিযোগিতা ‘ভিএলএসআইথন ৩.০’ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। 

এবারের আসরে ৩০টিরও বেশি বিশ্ববিদ্যালয় থেকে রেকর্ড ১০৬টি দলের প্রায় ২১০ জন প্রতিযোগী নিবন্ধন করেছেন, যা দেশের ভিএলএসআই প্রতিযোগিতার ইতিহাসে সর্বোচ্চ। প্রতিযোগিতায় প্রথমবারের মতো যুক্ত হয়েছে সেমিকন্ডাক্টর শিল্পের চাহিদাসম্পন্ন ডোমেইন ‘প্লেস অ্যান্ড রাউট (পিএনআর)’। আগামী ১৫ আগস্ট মূল প্রতিযোগিতার মাধ্যমে চূড়ান্ত বিজয়ীদের দুই লাখ টাকার প্রাইজপুল দেওয়া হবে।

বাংলাদেশের সেমিকন্ডাক্টর শিল্পের অগ্রদূত ‘উল্কাসেমি’র আয়োজনে, উল্কাসেমি ভিএলএসআই ট্রেনিং ইনস্টিটিউট (ইউভিটিআই)-এর যৌথ সহযোগিতায় এবং এআইইউবির সহায়তায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে এআইইউবির উপাচার্য প্রফেসর ড. সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বয়ং এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন উল্কাসেমির সিইও ও প্রেসিডেন্ট মোহাম্মদ এনায়েতুর রহমান, চেয়ারম্যান ডা. আরিফা চৌধুরী রহমান, এআইইউবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুর রহমান, সহযোগী অধ্যাপক ড. শাহরিয়ার মাসুদ রিজভী ও পিসি হেল্পলাইন বিডির প্রতিষ্ঠাতা অনন্য জামানসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

25fc3dfb-7206-43c0-a01c-fb32f9b8382e

উল্কাসেমির সিইও এবং প্রেসিডেন্ট মোহাম্মদ এনায়েতুর রহমান বলেন, ভিএলএসআইথনের তৃতীয় আসরে ১০৬টি দলের অংশগ্রহণ প্রমাণ করে বাংলাদেশের তরুণরা আগামী দিনের সেমিকন্ডাক্টর শিল্পের জন্য নিজেদের প্রস্তুত করছে। 

আগামী বছরগুলোতে বৈশ্বিক সেমিকন্ডাক্টর বাজারের আকার প্রায় ১.৩ ট্রিলিয়ন ডলারে পৌঁছাবে উল্লেখ করে তিনি জানান, সঠিক পৃষ্ঠপোষকতা পেলে ২০৩০ সালের মধ্যে বাংলাদেশের এই খাত মাল্টি-বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে পারে।

এআইইউবির উপাচার্য প্রফেসর ড. সাইফুল ইসলাম বলেন, একসময় ইইই ও সিএসই বিভাগের খুব অল্পসংখ্যক শিক্ষার্থী ভিএলএসআই খাতে আগ্রহী থাকলেও বর্তমানের বিপুল অংশগ্রহণ প্রমাণ করে তরুণদের মধ্যে এ নিয়ে আগ্রহ দ্রুত বাড়ছে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে আয়োজিত দিনব্যাপী কর্মশালায় শিক্ষার্থীরা থিওরির পাশাপাশি ইডিএ ট্যুলসে দক্ষতা অর্জনের সুযোগ পান।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর