শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ঢাকা

যে ৩টি ভুলে এসি দ্রুত নষ্ট হয়

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৭ আগস্ট ২০২৬, ০২:১২ পিএম

শেয়ার করুন:

যে ৩টি ভুলে এসি দ্রুত নষ্ট হয়
যে ৩টি ভুলে এসি দ্রুত নষ্ট হয়

এসি কিনলেই শুধু হয় না, এর সঠিক যত্ন নেওয়াটাও অত্যন্ত জরুরি। মানবদেহের হৃদযন্ত্রের মতো এসির কম্প্রেসর হলো এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, যা নষ্ট হয়ে গেলে পুরো যন্ত্রটিই বিকল হয়ে যেতে পারে।

মানবদেহে হার্ট বা হৃদযন্ত্র বিকল হয়ে গেলে তা কাজ করা বন্ধ করে দেয়। ফলে মৃত্যু ঘনিয়ে আসে। ঠিক তেমন ভাবেই এসিসহ এই সমস্ত যন্ত্রের কম্প্রেসার বিকল হয়ে কাজ করা বন্ধ করে দিলে তা খারাপ হয়ে যেতে পারে। অর্থাৎ, বলা যেতেই পারে যে এসির সব থেকে গুরুত্বপূর্ণ পার্টস হল কম্প্রেসর।

আবহাওয়া যা-ই হোক, যেকোনও মৌসুমে কিন্তু এসির যত্ন নেওয়াটা জরুরি। অনেকেই এসি কেনার পর কয়েকটা ভুল করে বসেন। আর তাতেই এসি বিকল হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায়।

Blog_1-640w

এসি তাড়াতাড়ি নষ্ট হওয়ার পেছনে প্রধানত তিনটি সাধারণ ভুল দায়ী থাকে। এগুলো হলো-

প্রথমত, অনেকেই রাতে বা দুপুরে ঘুমানোর সময় এসি চালিয়ে টাইমার সেট করে রাখেন। এরপর টাইমার অনুযায়ী এসি বন্ধ হওয়ার আগেই বা সঙ্গে সঙ্গে রিমোটে বন্ধ না করে সরাসরি মূল পাওয়ার সুইচ বন্ধ করে দেন। অর্থাৎ রিমোটে এসি বন্ধ করেন না। এভাবে হঠাৎ বিদ্যুৎ বিচ্ছিন্ন হলে এসির ভেতরের গুরুত্বপূর্ণ অংশগুলোর ওপর মারাত্মক চাপ পড়ে, যা এর আয়ু কমিয়ে দেয়।

দ্বিতীয়ত, এসির ফিল্টার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পার্টস হলেও অনেকেই নির্ধারিত সময় অন্তর এটি পরিষ্কার করেন না। এসির ফিল্টার কিন্তু খুব দরকারি একটা পার্টস। অনেকেই নির্ধারিত সময় অন্তর এসির ফিল্টার পরিষ্কার করেন না। ফলে জমে থাকা ধুলো ও ময়লা এসির বিভিন্ন পার্টসের ক্ষতি করে এবং এসি থেকে বিভিন্ন আওয়াজ আসতে পারে। তাই ম্যানুয়াল ফলো করে এসির ফিল্টার পরিষ্কার করা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ।

আরও পড়ুন: ‘ওয়ান-ওয়ে ক্যাসেট এসি’র সুবিধা জানেন না অনেকেই

তৃতীয়ত, অনেকে শুধু রিমোট দিয়েই এসি বন্ধ করে থাকেন কিন্তু মূল পাওয়ার সুইচ বন্ধ করতে ভুলে যান। অনেকটা সময় পর পাওয়ার সুইচ অফ করার কথা মনে পড়ে, যা এসির ক্ষতি ডেকে আনতে পারে। নিয়ম হলো সর্বদা রিমোটে এসি বন্ধ করার কিছু সময় পর মূল পাওয়ার সুইচ বন্ধ করা উচিত।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর