ফের ‘পানির দামে’ স্মার্টফোন বিক্রি শুরু করেছে মোবাইল অপারেটর বাংলালিংক। টেকনো এবং বাংলালিংকের যৌথ উদ্যোগে গ্রাহকদের জন্য নিয়ে আসা হয়েছে বছরের অন্যতম আকর্ষণীয় এই অফার। আকর্ষণীয় মূল্যের পাশাপাশি হ্যান্ডসেটগুলোর সঙ্গে রয়েছে বছরব্যাপী ফ্রি ইন্টারনেট ও টকটাইমের দুর্দান্ত বান্ডেল অফার।
বিনামূল্যে পাওয়া এই বান্ডেল অফারসহ হ্যান্ডসেটগুলোর দাম নিচে দেওয়া হলো-
টেকনো স্পার্ক গো থ্রি (মেমোরি স্পেস ৪ জিবি এবং স্টোরেজ স্পেস ৬৪ জিবি)- ১৪,৯৯৯ টাকা।
টেকনো স্পার্ক ফিফটি (মেমোরি স্পেস ৬ জিবি এবং স্টোরেজ স্পেস ১২৮ জিবি)- ১৯,৯৯৯ টাকা।
আরও পড়ুন: বড় ব্যাটারির ফোন আনল ভিভো, জানুন দাম ও ফিচার
এখন খুব সহজেই কিস্তি বা ইএমআই সুবিধায় টেকনো স্পার্ক গো থ্রি এবং টেকনো স্পার্ক ফিফটি স্মার্টফোনগুলো কেনা সম্ভব। ক্যাম্পেইনে অন্তর্ভুক্ত যেকোনো একটি হ্যান্ডসেট ক্রয় করলেই গ্রাহকরা ১২ মাসে মোট ৮০ জিবি ইন্টারনেট এবং ৮০০ মিনিট টকটাইম উপভোগ করতে পারবেন।

ফ্রি বোনাস অফারের আওতায় প্রথম মাসে ২৫ জিবি ইন্টারনেট এবং ২৫০ মিনিট বোনাস পাওয়া যাবে, যার মেয়াদ থাকবে ৩০ দিন। এই বোনাস অফারটি চালু করতে নতুন হ্যান্ডসেটে বাংলালিংক সিমটি প্রবেশ করিয়ে ডায়াল করতে হবে স্টার ১২১ স্টার ৭০১ হ্যাশ। কোড ডায়াল করার পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে অফারটি চালু হয়ে যাবে।
এছাড়া পরবর্তী ১১ মাসের প্রতি মাসে গ্রাহক ৫ জিবি ইন্টারনেট ও ৫০ মিনিট টকটাইম বোনাস হিসেবে উপভোগ করতে পারবেন। ত্রিশ দিন মেয়াদের এই বোনাস স্বয়ংক্রিয়ভাবে গ্রাহকের ব্যালেন্সে যোগ হয়ে যাবে। তবে এই বোনাস অফার ব্যবহার করার জন্য গ্রাহককে অবশ্যই ক্যাম্পেইনের হ্যান্ডসেটের সঙ্গে বাংলালিংক সিমটি ব্যবহার করতে হবে।
বাংলালিংকের সকল প্রিপেইড ও সিএনসি গ্রাহকগণ সাশ্রয়ী মূল্যের এই স্মার্টফোনগুলো কিস্তি বা ইএমআই সুবিধাসহ যেকোনো অনুমোদিত টেকনো আউটলেট থেকে ক্রয় করতে পারবেন।
এছাড়া কিস্তি সুবিধায় কত খরচ পড়বে তা বিস্তারিত জানতে যেকোনো টেকনো আউটলেটে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। এই অফার সম্পর্কে আরও বিস্তারিত জানতে বাংলালিংকের অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করা যেতে পারে।
এজেড




