ইনস্টাগ্রাম ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বাড়ছে। হোয়াটসঅ্যাপে যেমন স্ট্যাটাস পোস্ট করা হয়, তেমনই ইনস্টাগ্রামেও স্টোরি পোস্ট করেন অনেকেই। কিন্তু যদি সেই স্টোরি নির্দিষ্ট কিছু মানুষকে দেখাতে না চান, তাহলে কী করতে হবে? জেনে নিন সহজ উপায়।
এখন প্রায় সকলেই ইনস্টাগ্রাম ব্যবহার করেন। ইনস্টাগ্রাম ব্যবহার করার সময় আমরা প্রায়ই স্টোরি পোস্ট করি। তবে অনেক সময় এমন হয়, আমরা চাই না নির্দিষ্ট কিছু মানুষ সেই স্টোরি দেখতে পান। আপনারও যদি এমন ইচ্ছে থাকে, তাহলে এই তথ্যটি আপনার জন্য।
ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের এমন একটি সুবিধা দেয়, যার মাধ্যমে নির্দিষ্ট কোনো ব্যক্তির কাছ থেকে নিজের স্টোরি লুকিয়ে রাখা যায়। সবচেয়ে বড় বিষয় হলো, যার কাছ থেকে আপনি স্টোরি লুকিয়ে রাখবেন, তিনি কোনোভাবেই জানতে পারবেন না যে আপনি স্টোরি পোস্ট করেছেন।
আপনিও যদি কোনো নির্দিষ্ট ব্যক্তির কাছ থেকে স্টোরি লুকিয়ে রাখতে চান, তাহলে প্রথমে নিজের প্রোফাইলে যান। এরপর ইনস্টাগ্রামের তিন দাগ আইকনে ট্যাপ করুন। অর্থাৎ সেটিংসে প্রবেশ করুন।

এবার স্টোরি, লাইভ এবং লোকেশন অপশনে যান। সেখানে গিয়ে হাইড স্টোরি অ্যান্ড লাইভ ফ্রম-এ ট্যাপ করুন। এরপর যাদের কাছে স্টোরি দেখাতে চান না, তাদের নাম সার্চ করে নির্বাচন করুন। এরপর থেকে আপনি স্টোরি পোস্ট করলে সেই ব্যক্তিরা তা দেখতে পাবেন না।
আপনি কাউকে হাইড করেছেন, সেটা কি তিনি জানতে পারবেন? একেবারেই না। এই ফিচারটি অনেকটা হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস হাইড ফিচারের মতো কাজ করে। যাকে আপনি হাইড করেছেন, তিনি কোনো নোটিফিকেশন পাবেন না এবং বুঝতেও পারবেন না যে তাঁর কাছ থেকে স্টোরি লুকিয়ে রাখা হয়েছে।
আরও পড়ুন: মেটার এআই অন্য প্রতিষ্ঠানের সিস্টেমে ঢুকে হ্যাক করছে
পরে যদি আবার সেই ব্যক্তিকে আপনার স্টোরি দেখাতে চান, তাহলে হাইড স্টোরি অ্যান্ড লাইভ ফ্রম সেটিংসে গিয়ে ওই ব্যক্তির নামের নির্বাচন তুলে দিন। এরপর থেকে তিনি আপনার নতুন স্টোরিগুলো দেখতে পারবেন।
ইনস্টাগ্রামের স্টোরি হাইড সেটিং শুধুমাত্র নির্বাচিত ব্যক্তির কাছ থেকে আপনার স্টোরি এবং লাইভ কনটেন্ট লুকিয়ে রাখে। এর ফলে আপনার ইনস্টাগ্রাম পোস্ট বা রিলস তার কাছে লুকিয়ে যায় না। তিনি আপনার পোস্ট ও রিলস আগের মতোই দেখতে পারবেন। শুধুমাত্র আপনার স্টোরিই তার কাছে দেখা যাবে না।
এজেড




