মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ঢাকা

অনলাইনে কেনাকাটায় দারাজের ‘৮.৮ গ্রেট ৮ সেল’ ক্যাম্পেইন শুরু

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৭ আগস্ট ২০২৬, ০৯:২৭ এএম

শেয়ার করুন:

অনলাইনে কেনাকাটায় দারাজের ‘৮.৮ গ্রেট ৮ সেল’ ক্যাম্পেইন শুরু
দেশজুড়ে কেনাকাটায় দারাজের ‘৮.৮ গ্রেট ৮ সেল’ ক্যাম্পেইন শুরু

অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ গ্রাহকদের জন্য নিয়ে এলো বছরের প্রতীক্ষিত ক্যাম্পেইন ‘৮.৮ গ্রেট ৮ সেল’। “মোর ব্র্যান্ডস, মোর ডিলস, মোর টু লাভ” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই ক্যাম্পেইনে দেশজুড়ে গ্রাহকদের জন্য থাকছে বিশাল ছাড় এবং এক্সক্লুসিভ ব্র্যান্ড অফার। ৭ আগস্ট রাত ৮টা থেকে শুরু হয়ে এই ক্যাম্পেইন চলবে ১২ আগস্ট ২০২৬ পর্যন্ত।

আকর্ষণীয় সব অফার: কেনাকাটার অভিজ্ঞতা আনন্দদায়ক করতে ক্যাম্পেইনে থাকছে নানান ধামাকা অফার। এর মধ্যে উল্লেখযোগ্য হলো-

ছাড়: প্রিপেমেন্ট ভাউচারে ১২% পর্যন্ত, মেগা ডিলে ৭০% এবং ফ্ল্যাশ সেল ও হট ডিলে সর্বোচ্চ ৮০% পর্যন্ত ছাড়।

ডেলিভারি সুবিধা: সাইটজুড়ে ডেলিভারি ডিসকাউন্ট এবং নির্দিষ্ট পণ্যে ফ্রি ডেলিভারি।

ব্র্যান্ড রাশ আওয়ার: ৭ আগস্ট রাত ৮টা থেকে ৮ আগস্ট রাত ২টা পর্যন্ত এবং পরবর্তীতে ৮, ৯ ও ১১ আগস্ট সন্ধ্যা ৭টা থেকে রাত ২টা পর্যন্ত এই বিশেষ সেশন চলবে।

ব্র্যান্ড ডে: ৯ আগস্ট ইউনিলিভার ব্র্যান্ড ডে, ১০ আগস্ট রিয়েলমি ব্র্যান্ড ডে এবং ১১ আগস্ট ভিশন ব্র্যান্ড ডে পালিত হবে।

দারাজ চয়েস ও সাশ্রয়ী কেনাকাটা

দৈনন্দিন প্রয়োজনীয় কেনাকাটা সহজ করতে ‘দারাজ চয়েস’ চ্যানেলে থাকছে ‘৩টি কিনলে ফ্রি ডেলিভারি’ এবং ‘৫টি কিনলে ১টি ফ্রি গিফটসহ ফ্রি ডেলিভারি’র সুবিধা।

এবারের ক্যাম্পেইনের প্ল্যাটিনাম পার্টনার হিসেবে থাকছে ডেটল ও ইউনিলিভার, গোল্ড পার্টনার প্যারাস্যুট ন্যাচারাল ও হিমালয়া এবং সিলভার পার্টনার হিসেবে থাকছে গোদরেজ।

কেনাকাটাকে আরও সাশ্রয়ী করতে বিভিন্ন ব্যাংকিং ও পেমেন্ট পার্টনারের সাথে থাকছে বিশেষ ছাড়-

বিকাশ: দারাজ চয়েস থেকে ১৯৯ টাকার অর্ডারে ৫০ টাকা ফ্ল্যাট ছাড় এবং প্রতি বুধবারে ৫৯৯ টাকার অর্ডারে ১২% ডিসকাউন্ট।

ব্যাংক কার্ড: ইস্টার্ন, মিডল্যান্ড, প্রাইম এবং সাউথইস্ট ব্যাংকের কার্ডহোল্ডাররা ভাউচারের মাধ্যমে ১০% থেকে ১২% পর্যন্ত ছাড় পাবেন।

ক্যাশব্যাক: এনআরবি ব্যাংকের ক্রেডিট কার্ডহোল্ডাররা নির্দিষ্ট ইএমআই কেনাকাটায় ১,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন।

দারাজ বাংলাদেশ সবাইকে দারাজ অ্যাপ ও ক্যাম্পেইন পেজ ভিজিট করে এই বিশেষ সুযোগগুলো লুফে নেওয়ার আমন্ত্রণ জানাচ্ছে। ক্যাম্পেইনের আপডেট পেতে চোখ রাখুন দারাজের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজগুলোতে।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর