বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ঢাকা

৩৬ জুলাই উপলক্ষে ৩৬ টাকায় সিম দিচ্ছে টেলিটক

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৫ আগস্ট ২০২৬, ১১:৪৩ এএম

শেয়ার করুন:

৩৬ জুলাই উপলক্ষে ৩৬ টাকায় সিম দিচ্ছে টেলিটক
৩৬ জুলাই উপলক্ষে ৩৬ টাকায় সিম দিচ্ছে টেলিটক

৩৬ জুলাই স্মারক উপলক্ষে সরকারি মোবাইল অপারেটর টেলিটক গ্রাহকদের জন্য নিয়ে এল দুর্দান্ত এক অফার। এই বিশেষ ক্যাম্পেইনে মাত্র ৩৬ টাকার বিনিময়ে মিলছে আকর্ষণীয় টকটাইম ও ইন্টারনেট বান্ডেল। পাশাপাশি মাত্র ৩৬ টাকায় জেন-জি (Gen-Z) সিম সংগ্রহ করার বিশেষ সুযোগও দিচ্ছে প্রতিষ্ঠানটি।

Teletalk_5G_(BGD_bMobile)_SIM_Card_Bangladesh

৩৬ জুলাই উপলক্ষে টেলিটক যে অফারটি ঘোষণা করেছে, তাতে মাত্র ৩৬ টাকা রিচার্জ করলেই বা ১১১৫# ডায়াল করলেই গ্রাহকরা পাবেন ৩৬ মিনিট টকটাইম এবং ৩.৬ জিবি ইন্টারনেট। অফারটির মেয়াদ রাখা হয়েছে ৭ দিন। টেলিটকের সকল প্যাকেজের গ্রাহকগণই এই অফারটি উপভোগ করতে পারবেন।

আরও পড়ুন: ৩৬ জুলাই উপলক্ষে টেলিটকের অফার: ৩৬ টাকায় ৩.৬ জিবি ইন্টারনেট ও ৩৬ মিনিট

763831749_838877415859211_8021704277272468236_n

পাশাপাশি, এই ক্যাম্পেইনের আওতায় মাত্র ৩৬ টাকায় জেন-জি সিম সংগ্রহ করার সুযোগ রয়েছে, যার পূর্বমূল্য ছিল ১৫০ টাকা। তবে এই জেন-জি সিমের অফারটি শুধুমাত্র কাস্টমার কেয়ার এবং নির্দিষ্ট পয়েন্টগুলোতেই পাওয়া যাবে এবং এই সিম ক্যাম্পেইনের অফারটির মেয়াদও থাকবে ৭ দিন পর্যন্ত। সাশ্রয়ী এই সংযোগ ও অফার গ্রহণের মাধ্যমে গ্রাহকদের টেলিটকের সঙ্গে থাকার আহ্বান জানানো হয়েছে।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর