মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ঢাকা

এলইডি বাল্ব কত বছর চলে? কেনার আগে জানুন সত্যিটা

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৪ আগস্ট ২০২৬, ১২:০২ পিএম

শেয়ার করুন:

এলইডি বাল্ব কত বছর চলে? কেনার আগে জানুন সত্যিটা
এলইডি বাল্ব কত বছর চলে? কেনার আগে জানুন সত্যিটা

সাধারণ বাল্বের বদলে ঘরে এলইডি বাল্ব ব্যবহার করছেন? একটি ভালো মানের এলইডি বাল্ব কত বছর পর্যন্ত টিকে থাকতে পারে এবং কোন কারণে এগুলো নষ্ট হয়, তা জেনে রাখা জরুরি। কেনার আগে এই সত্যিগুলো না জানলে পরবর্তীতে লোকসানের মুখে পড়তে হতে পারে।

বর্তমানে হোম ডিভাইসের বাজারে এলইডি বাল্ব নিয়ে ব্যাপক আলোচনা চলছে। এখন অনেকেই বাড়িতে সাধারণ বাল্বের বদলে স্মার্ট এলইডি বাল্ব ব্যবহার করছেন। এই বাল্বগুলোর বিশেষত্ব হল, এগুলো মোবাইল অ্যাপ বা ভয়েস অ্যাসিস্ট্যান্ট দিয়েও নিয়ন্ত্রণ করা যায়। এছাড়াও এতে একাধিক আধুনিক ফিচার পাওয়া যায়। তবে ব্যবহারকারীদের অনেকেরই একটি প্রশ্ন থাকে—এই এলইডি বাল্ব কত বছর পর্যন্ত টিকে থাকে? চলুন জেনে নেওয়া যাক।

images

এলইডি বাল্বের আয়ু কত?
 
সাধারণত ভালো মানের এলইডি বাল্বের আয়ু ১৫,০০০ থেকে ২৫,০০০ ঘণ্টা পর্যন্ত হয়ে থাকে। অর্থাৎ আপনি যদি প্রতিদিন গড়ে ৪ থেকে ৫ ঘণ্টা ব্যবহার করেন, তাহলে একটি এলইডি বাল্ব প্রায় ৮ থেকে ১২ বছর পর্যন্ত সহজেই চলতে পারে। তবে এটি ব্র্যান্ড, ব্যবহারের ধরন এবং বিদ্যুতের মানের ওপরও নির্ভর করে।

আরও পড়ুন: এয়ার কুলারে বরফ দিলে কি ঠান্ডা বাড়ে? আসল সত্য জেনে নিন

কোন কারণে এলইডি বাল্বের আয়ু কমে যায়? বাল্ব দ্রুত নষ্ট হওয়ার পিছনে একাধিক কারণ থাকতে পারে। যেমন, বারবার ভোল্টেজ ওঠানামা, খারাপ ওয়্যারিং, বদ্ধ ফিটিংয়ের কারণে অতিরিক্ত গরম হয়ে যাওয়া এবং ঘনঘন অন-অফ করা বাল্বের আয়ু কমিয়ে দিতে পারে। তাই সবসময় ভালো মানের হোল্ডার ব্যবহার করুন এবং স্থিতিশীল বিদ্যুৎ সংযোগে এলইডি বাল্ব ব্যবহার করার চেষ্টা করুন।

LED-Bulb-Application-Area

এছাড়া অনেক সময় এলইডি ঠিক থাকলেও অ্যাপ সাপোর্ট বা ফার্মওয়্যার আপডেট বন্ধ হয়ে যাওয়ায় কিছু আধুনিক ফিচার ব্যবহার করা যায় না। তবে সেই অবস্থাতেও বাল্বটি সাধারণ এলইডি বাল্বের মতো জ্বলতে থাকে। তাই কেনার সময় এমন ব্র্যান্ড বেছে নেওয়া উচিত, যারা দীর্ঘদিন সফটওয়্যার আপডেট এবং অ্যাপ সাপোর্ট দেয়।

ওয়াইফাইয়ে সংযুক্ত থাকলে কি দ্রুত নষ্ট হয়?

অনেকেরই ধারণা, এলইডি বাল্ব সবসময় ওয়াইফাই বা ব্লুটুথের সঙ্গে সংযুক্ত থাকলে দ্রুত নষ্ট হয়ে যায়। বাস্তবে বিষয়টি তা নয়। আধুনিক ফিচারগুলো বাল্বের ইলেকট্রনিক অংশের মধ্যেই থাকে এবং স্বাভাবিক পরিস্থিতিতে এগুলোর কারণে এলইডির আয়ুর ওপর খুব সামান্যই প্রভাব পড়ে। যদি বিদ্যুতের ভোল্টেজ স্থিতিশীল থাকে এবং বাল্বটি ভালো মানের হয়, তাহলে এটি দীর্ঘদিন ভালোভাবে কাজ করবে।

images_(2)

এলইডি বাল্ব কেনার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই যাচাই করে নিন। যেমন—ব্রাইটনেস, কালার সাপোর্ট, ওয়াই-ফাই বা ব্লুটুথ কানেক্টিভিটি, বিদ্যুৎ খরচ এবং ওয়ারেন্টি। এই বিষয়গুলো দেখে বাল্ব কিনলে দীর্ঘদিন ভালো পারফরম্যান্স পাওয়া যাবে এবং ভবিষ্যতে অপ্রয়োজনীয় সমস্যার সম্ভাবনাও কম থাকবে।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর