শনিবার, ১ আগস্ট, ২০২৬, ঢাকা

কোলাহলেও কথা স্পষ্ট হবে, হোয়াটসঅ্যাপে এলো নয়েজ ক্যানসেলেশন ফিচার

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ৩১ জুলাই ২০২৬, ১০:৪৯ এএম

শেয়ার করুন:

কোলাহলেও কথা স্পষ্ট হবে, হোয়াটসঅ্যাপে এলো নয়েজ ক্যানসেলেশন ফিচার
কোলাহলেও কথা স্পষ্ট হবে, হোয়াটসঅ্যাপে এলো নয়েজ ক্যানসেলেশন ফিচার

হোয়াটসঅ্যাপ তাদের কলিং অভিজ্ঞতাকে আরও উন্নত করতে একসঙ্গে পাঁচটি নতুন ফিচার আনছে। এই নতুন ফিচারগুলোর সাহায্যে অডিও ও ভিডিও কল করা আগের তুলনায় আরও সহজ হবে। এর মধ্যে সবচেয়ে বড় সংযোজন হলো, এবার কোনো অ্যাপ ডাউনলোড না করেই হোয়াটসঅ্যাপ ওয়েব থেকে অডিও ও ভিডিও কল করা যাবে। এই সমস্ত ফিচার ধীরে ধীরে সব ব্যবহারকারীর জন্য রোলআউট করা হচ্ছে।

এবার হোয়াটসঅ্যাপ ওয়েব থেকেই করা যাবে অডিও ও ভিডিও কল। এতদিন হোয়াটসঅ্যাপ ওয়েবে শুধুমাত্র চ্যাটের সুবিধা ছিল। এবার ব্রাউজার থেকেই অডিও ও ভিডিও কল করা যাবে। এর জন্য আলাদা করে কোনো অ্যাপ ডাউনলোড করার প্রয়োজন হবে না। কলেজের কম্পিউটার, অফিসের ল্যাপটপ বা যেকোনো ব্রাউজার থেকেই সরাসরি হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করে কল করা যাবে। এখানে ওয়ান-টু-ওয়ান এবং গ্রুপ কল, স্ক্রিন শেয়ারিং, রিঅ্যাকশন, কল হিস্ট্রি এবং ফেভারিট কনট্যাক্টসের মতো সুবিধাও পাওয়া যাবে।

আরও পড়ুন: গুগল ম্যাপসের গোপন ফিচার: এই ৪টি সেটিংস চালু করলে জ্বালানি সাশ্রয় হবে

চলতি কলের মাঝেই বদলানো যাবে ডিভাইস। হোয়াটসঅ্যাপ এমন একটি নতুন ফিচার আনছে, যার মাধ্যমে চলতে থাকা কল একটি ডিভাইস থেকে অন্য ডিভাইসে সহজেই ট্রান্সফার করা যাবে। ধরা যাক, আপনি মোবাইলে একটি গ্রুপ কল শুরু করেছেন। বাড়ি পৌঁছে সেই কল না কেটেই ল্যাপটপ বা ডেস্কটপে একই কল চালিয়ে যেতে পারবেন।

গ্রুপ কলে আসছে ওয়েটিং রুম ফিচার। এবার গ্রুপ কলে কে এবং কখন যোগ দেবেন, তার নিয়ন্ত্রণও থাকবে আপনার হাতে। কল লিংক তৈরি করার সময় যদি অনুমোদনের অপশনটি চালু করেন, তাহলে লিঙ্কে ক্লিক করে যোগ দিতে চাওয়া ব্যক্তি প্রথমে ওয়েটিং রুমে থাকবেন। আপনার অনুমোদন পাওয়ার পরেই তিনি কলে যোগ দিতে পারবেন।

WhatsApp-started-rolling-out-noise-cancellation-voice-and-video-call-feature-on-Android

কল শুরু হওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই মিলবে এইচডি ভিডিও। হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মানও আরও উন্নত করেছে। নতুন কুইক এইচডি ফিচারের সাহায্যে কল শুরু হওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই এইচডি ভিডিও কোয়ালিটি পাওয়া যাবে। আগে ভালো মানের ভিডিও আসতে কিছুটা সময় লাগত।

শোরগোলের মধ্যেও পরিষ্কার শোনা যাবে আপনার কণ্ঠস্বর। আপনি যদি ভিড় বা অত্যন্ত কোলাহলপূর্ণ জায়গা থেকে কল করেন, তাহলে নতুন নয়েজ সাপ্রেশন ফিচারটি খুবই কাজে আসবে। এটি আশপাশের অপ্রয়োজনীয় শব্দ কমিয়ে আপনার কণ্ঠস্বর আরও স্পষ্টভাবে অপর প্রান্তের ব্যক্তির কাছে পৌঁছে দেবে। প্রয়োজন অনুযায়ী কল চলাকালীন সেটিংসে গিয়ে এই ফিচারটি চালু বা বন্ধও করা যাবে।

ধাপে ধাপে মিলবে সব নতুন ফিচার। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এই সমস্ত নতুন ফিচার একসঙ্গে সব ব্যবহারকারীর জন্য উপলব্ধ হবে না। ধাপে ধাপে এগুলি রোলআউট করা হচ্ছে। তাই যদি এখনো আপনার হোয়াটসঅ্যাপে এই ফিচারগুলি না দেখা যায়, তাহলে আগামী আপডেটগুলির মধ্যে সেগুলো পেয়ে যেতে পারেন।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর