বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ঢাকা

৫ কিলোওয়াট সোলার প্যানেল থেকে কতটা বিদ্যুৎ পাওয়া যায়?

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২৮ জুলাই ২০২৬, ১২:০১ এএম

শেয়ার করুন:

৫ কিলোওয়াট সোলার প্যানেল থেকে কতটা বিদ্যুৎ পাওয়া যায়?
৫ কিলোওয়াট সোলার প্যানেলে কত বিদ্যুৎ উৎপাদন হয়? চালানো যাবে কোন কোন ডিভাইস?

বিদ্যুৎ বিল কমাতে বর্তমানে সোলার প্যানেলের জনপ্রিয়তা দ্রুত বাড়ছে। তবে অনেকেরই জানা নেই, বাড়ির জন্য ঠিক কত কিলোওয়াটের সোলার প্যানেল প্রয়োজন। একটি ৫ কিলোওয়াটের (kW) সোলার সিস্টেম স্বাভাবিক পরিস্থিতিতে প্রতিদিন প্রায় ২০ থেকে ৩০ ইউনিট বিদ্যুৎ উৎপাদন করতে পারে। গড়ে প্রতিদিন ৪ থেকে ৬ ঘণ্টা পর্যাপ্ত রোদ পাওয়া গেলে এই সিস্টেম প্রায় ২৫ ইউনিট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম।

solar-panels-1

৫kW-এর একটি সোলার সিস্টেম সঠিকভাবে কাজ করলে এটি একটি সাধারণ বাড়ির প্রয়োজনীয় প্রায় সব বৈদ্যুতিক যন্ত্রই চালাতে পারে। এর মধ্যে রয়েছে ১ থেকে ২টি এয়ার কন্ডিশনার (AC), ১টি ফ্রিজ, ৮ থেকে ১০টি পাখা, ১৫ থেকে ২০টি LED বাল্ব, LED টিভি, ওয়াশিং মেশিন, জলের মোটর, ল্যাপটপ এবং মোবাইল চার্জার।

আরও পড়ুন: সোলার প্যানেল বসাতে কত টাকা খরচ হয়? বিদ্যুৎ বিল কতটা কমে

Harnessing-the-Sun_-How-Solar-Energy-is-Revolutionizing-Sustainable-Living

সাধারণত ৫kW-এর সোলার সিস্টেম বসানোর জন্য ৪০০ থেকে ৫০০ বর্গফুট ছাদের জায়গা প্রয়োজন। যদি বাড়িতে প্রতিদিন ১৮ থেকে ২৫ ইউনিট বিদ্যুৎ খরচ হয়, তবে ৩ থেকে ৫ বেডরুমের এই সিস্টেম দৈনন্দিন বিদ্যুতের চাহিদার বড় অংশ পূরণ করতে একটি উপযুক্ত বিকল্প হতে পারে।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর