অনেকেই ব্যক্তিগত এবং অফিসের কাজের জন্য আলাদা ফোন নম্বর ব্যবহার করেন। ফলে দুটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালানোর প্রয়োজন হয়। আগে এর জন্য দুইটি ফোন বা বিভিন্ন কৌশলের সাহায্য নিতে হতো। তবে এখন আর সেই ঝামেলা নেই। হোয়াটসঅ্যাপের মাল্টি-অ্যাকাউন্ট ফিচারের মাধ্যমে একই ফোনে দুটি আলাদা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করা সম্ভব। অ্যানড্রয়েড ও আইফোন, দুই প্ল্যাটফর্মেই এই সুবিধা মিলছে।
একই ফোনে দুটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহারের শর্ত
প্রতিটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের জন্য আলাদা ও ভেরিফায়েড মোবাইল নম্বর থাকতে হবে। একটি ডিভাইসে সর্বোচ্চ দুইটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যোগ করা যাবে। দ্বিতীয় নম্বরটি ফিজিক্যাল সিম, ই-সিম বা সমর্থিত মোবাইল নম্বর হতে পারে।
অ্যানড্রয়েডে দ্বিতীয় হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যোগ করার পদ্ধতি
হোয়াটসঅ্যাপ খুলে সেটিংসে যান। নিজের প্রোফাইলের পাশে থাকা আইকনে ট্যাপ করে অ্যাকাউন্ট যোগ করুন বা অ্যাড অ্যাকাউন্ট নির্বাচন করুন। শর্তাবলী মেনে পরের ধাপে যান। এরপর আপনি কোন দেশে থাকেন, তা নির্বাচন করে দ্বিতীয় মোবাইল নম্বরটি লিখুন। এসএমএস বা ফোন কলে আসা ছয় সংখ্যার ওটিপি দিয়ে নম্বর ভেরিফাই করুন। ভেরিফিকেশন সম্পন্ন হলেই দ্বিতীয় হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালু হয়ে যাবে।
_20260725_122231548.jpg)
আইফোনে দ্বিতীয় হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যোগ করার পদ্ধতি
হোয়াটসঅ্যাপ খুলে নিচের সেটিংস ট্যাবে যান। প্রোফাইলের পাশে থাকা প্লাস বা অ্যাকাউন্ট যোগ করার অপশনে ট্যাপ করুন। দেশ নির্বাচন করে দ্বিতীয় নম্বর লিখুন। এসএমএস বা ফোন কলে পাওয়া ওটিপি দিয়ে নম্বর ভেরিফাই করুন। সেটআপ সম্পূর্ণ হলে দ্বিতীয় অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন।
আরও পড়ুন: সেলফি ভিডিও সাইন-ইন: গুগলের পাসওয়ার্ড ভুলে গেলেও মিলবে অ্যাক্সেস
যেভাবে অ্যাকাউন্ট বদলাবেন
দুইটি অ্যাকাউন্ট যোগ হয়ে গেলে সেটিংস থেকে সহজেই এক ট্যাপে একটি অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে সুইচ করা যাবে। এতে ব্যক্তিগত ও অফিসের চ্যাট আলাদা রাখা আরও সহজ হবে, আর দুটি ফোন বহন করারও প্রয়োজন পড়বে না।
এজেড




