সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

২ পিনেই যখন প্লাগ কাজ করে, তাহলে তৃতীয় পিনের কাজ কী?

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২১ জুলাই ২০২৬, ০৯:৩০ এএম

শেয়ার করুন:

২ পিনেই যখন প্লাগ কাজ করে, তাহলে তৃতীয় পিনের কাজ কী?
২ পিনেই যখন প্লাগ কাজ করে, তাহলে তৃতীয় পিনের কাজ কী?

আমাদের বাড়িতে ব্যবহৃত প্লাগ সাধারণত দুই পিন বা তিন পিনের হয়। কিন্তু অনেক সময় ওপরের মোটা পিনটি ভেঙে যায় বা আমরা তিন পিনের বদলে দুই পিনের প্লাগ ব্যবহার করি। তবুও যন্ত্রটি ঠিকমতো কাজ করে। তখন প্রশ্ন ওঠে, যদি দুই পিনেই কাজ হয়, তাহলে তৃতীয় পিনের দরকার কী? 

এই প্রতিবেদনে জেনে নিন প্লাগে তৃতীয় পিন কেন থাকে, এর কী কাজ, কী সুবিধা এবং এটি না থাকলে কী ধরনের ঝুঁকি হতে পারে। পাশাপাশি এটাও জানুন, কিছু প্লাগে কেন মাত্র দুইটি পিন থাকে। ৯০ শতাংশ মানুষই এই প্রশ্নের উত্তর জানেন না।

3_pin

একটি তিন পিনের প্লাগে দুটি পিন বিদ্যুৎ সরবরাহের জন্য থাকে—একটি লাইভ এবং অন্যটি নিউট্রাল। তৃতীয় পিনটিকে বলা হয় আর্থ বা গ্রাউন্ড পিন। কোনো কারণে বিদ্যুৎ লিক হলে এই পিন অতিরিক্ত বিদ্যুৎ সরাসরি মাটিতে পাঠিয়ে দেয়। তাই এই পিনটি সাধারণত অন্য দুইটির তুলনায় মোটা ও লম্বা হয়, যাতে প্লাগ লাগানোর সময় এটি সবার আগে সংযোগ স্থাপন করে। ফলে কোনও ত্রুটি থাকলে বিদ্যুৎ নিরাপদে মাটিতে চলে যায় এবং বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঝুঁকি অনেকটাই কমে।

আরও পড়ুন: এই ৩ লক্ষণ দেখলেই বুঝবেন আপনার ওয়াইফাই অন্য কেউ ব্যবহার করছে

তৃতীয় পিনের প্রধান কাজ হল নিরাপত্তা নিশ্চিত করা। কোনও বৈদ্যুতিক যন্ত্রে শর্ট সার্কিট হলে বা বিদ্যুৎ লিক করলে এই পিন সেই বিদ্যুৎকে নিরাপদে মাটিতে পৌঁছে দেয়। ফলে ব্যবহারকারীর বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। বিশেষ করে ধাতব বডিযুক্ত যন্ত্র, যেমন ফ্রিজ বা ওয়াশিং মেশিনের ক্ষেত্রে এই পিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি না থাকলে লিক হওয়া বিদ্যুৎ যন্ত্রের গায়ে চলে আসতে পারে এবং স্পর্শ করলেই মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে।

pin_2

প্লাগে তৃতীয় পিন না থাকলে ঝুঁকি অনেক বেড়ে যায়। বিদ্যুৎ লিক হলে তা যন্ত্রের বাইরের অংশে চলে আসতে পারে এবং স্পর্শ করলে তীব্র বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আশঙ্কা থাকে। এই শক প্রাণঘাতীও হতে পারে। যেসব পুরনো বাড়িতে এখনও দুই পিনের সকেট রয়েছে, সেখানে আগুন লাগা বা বৈদ্যুতিক যন্ত্র দ্রুত নষ্ট হওয়ার অভিযোগ তুলনামূলক বেশি দেখা যায়। সঠিক গ্রাউন্ডিং না থাকলে বিদ্যুতের প্রবাহও স্বাভাবিক থাকে না, ফলে যন্ত্রের আয়ু কমে যেতে পারে।

blog_5_2

কিছু প্লাগে মাত্র দুইটি পিন থাকে, কারণ সেগুলো এমন যন্ত্রের জন্য তৈরি, যেগুলোতে ডাবল ইনসুলেশন থাকে। এই ধরনের যন্ত্রকে ক্লাস আইআই ডিভাইস বলা হয়। যেমন মোবাইল চার্জার বা ছোট টেবিল ল্যাম্প। এগুলোতে অতিরিক্ত সুরক্ষা স্তর থাকায় বিদ্যুৎ লিক হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। তাই এগুলোতে আলাদা গ্রাউন্ড পিনের প্রয়োজন হয় না। আগে কম বিদ্যুৎ খরচের যন্ত্রে দুই পিনের প্লাগ বেশি ব্যবহার করা হলেও, বর্তমানে অধিকাংশ নতুন বৈদ্যুতিক যন্ত্রে নিরাপত্তার কথা মাথায় রেখে তিন পিনের প্লাগই দেওয়া হয়।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর