বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

চীনে কি গুগল ম্যাপস ব্যবহার করা যায়?

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৯ জুলাই ২০২৬, ১২:৫৮ পিএম

শেয়ার করুন:

চীনে কি গুগল ম্যাপস ব্যবহার করা যায়?
চীনে কি গুগল ম্যাপস ব্যবহার করা যায়?

গুগল ম্যাপস বিশ্বের অন্যতম জনপ্রিয় নেভিগেশন অ্যাপ হলেও চীনে এটি স্বাভাবিকভাবে কাজ করে না। ইন্টারনেট সেন্সরশিপ এবং পরিষেবা পরিচালনা নিয়ে চীনের সরকারি নীতির কারণে গুগল তাদের অধিকাংশ অনলাইন পরিষেবা সেখান থেকে সরিয়ে নিয়েছে। ফলে দেশটিতে গুগল ম্যাপসের ওপর নিষেধাজ্ঞা রয়েছে এবং সেখানে বিক্রি হওয়া অ্যানড্রয়েড স্মার্টফোনগুলোতে গুগলের কোনো পরিষেবা আগে থেকে ইনস্টল করা থাকে না।

react-codelab-thumbnail

আপনার ফোনে আগে থেকেই গুগল ম্যাপস ইনস্টল করা থাকলেও চীনে গিয়ে আপনি এটি  বাংলাদেশের মতো সাবলীলভাবে ব্যবহার করতে পারবেন না। অনেক ক্ষেত্রে ম্যাপের তথ্য অসম্পূর্ণ থাকা, ভুল লোকেশন দেখানো কিংবা নেভিগেশনের সঠিক তথ্য না পাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। তাই চীনে ভ্রমণের পরিকল্পনা থাকলে সেখানে যাওয়ার আগেই প্রয়োজনীয় ম্যাপ ও নেভিগেশন অ্যাপ ডাউনলোড করে রাখা এবং গন্তব্যের তথ্য আগে থেকে সেভ করে রাখা জরুরি। 

আরও পড়ুন: এই ৩ লক্ষণ দেখলেই বুঝবেন আপনার ওয়াইফাই অন্য কেউ ব্যবহার করছে

গুগল ম্যাপসের ওপর নির্ভরশীল না হয়ে বিকল্প কোনো স্থানীয় নেভিগেশন অ্যাপ ব্যবহার করাই সেখানে ভ্রমণের জন্য সবচেয়ে সুবিধাজনক।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর