শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৭ জুলাই ২০২৬, ০৯:৪৮ এএম

শেয়ার করুন:

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো
শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

প্রযুক্তিপ্রেমী শিক্ষার্থী, ফ্রিল্যান্সার ও অফিস ব্যবহারকারীদের কথা মাথায় রেখে বাজারে লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ মডেলের নতুন একটি ল্যাপটপ নিয়ে এসেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। আধুনিক ও প্রফেশনাল ক্লাউড গ্রে রঙের এই ল্যাপটপটি দীর্ঘস্থায়ী কর্মক্ষমতা ও স্মার্ট ফিচারের সমন্বয়ে তৈরি করা হয়েছে।

ল্যাপটপটিতে প্রসেসর হিসেবে রয়েছে এএমডি রাইজেন ৩ ৭৩২০ইউ, যার ক্লক স্পিড ২.৪ গিগাহার্টজ থেকে টার্বো বুস্টে ৪.১ গিগাহার্টজ পর্যন্ত পৌঁছাতে পারে। দৈনন্দিন কাজ, অনলাইন ক্লাস, অফিস অ্যাপ্লিকেশন এবং মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে এটি দ্রুত পারফরম্যান্স নিশ্চিত করে। পাশাপাশি কাজের গতি বাড়াতে এতে ১৬ জিবি এলপিডিডিআর৫ র‍্যাম এবং দ্রুত ফাইল ট্রান্সফার ও অ্যাপ ওপেন করার সুবিধার্থে ৫১২ জিবি এনভিএমই এসএসডি ব্যবহার করা হয়েছে। গ্রাফিক্সের জন্য রয়েছে এএমডি রেডিয়ন ৬১০এম ইন্টিগ্রেটেড গ্রাফিক্স কার্ড।

Lenovo_IdeaPad_1_15AMN7

১৫.৬ ইঞ্চি ফুল এইচডি আইপিএস অ্যান্টি-গ্লেয়ার ডিসপ্লের এই ল্যাপটপটি দীর্ঘ সময় কাজ বা পড়াশোনার জন্য চোখের প্রশান্তি নিশ্চিত করে। ডলবি অডিও স্টেরিও স্পিকার অডিও অভিজ্ঞতাকে সমৃদ্ধ করে। অনলাইন মিটিং ও ভিডিও কনফারেন্সিংয়ের জন্য এতে যুক্ত করা হয়েছে প্রাইভেসি শাটারসহ এইচডি ওয়েবক্যাম। ওজনে মাত্র ১.৫৮ কেজি হওয়ায় ল্যাপটপটি অফিস, বিশ্ববিদ্যালয় কিংবা ভ্রমণে সহজেই বহন করা সম্ভব।

আরও পড়ুন: আকর্ষণীয় অফারে বাজারে এলো ভিভো ওয়াই৫০০

কানেক্টিভিটির জন্য ল্যাপটপটিতে ওয়াইফাই ৬, ব্লুটুথ ৫.২, ইউএসবি টাইপ-সি, ইউএসবি ৩.২, এইচডিএমআই পোর্ট ও এসডি কার্ড রিডারসহ প্রয়োজনীয় সব সুবিধা রয়েছে। বর্তমানে ল্যাপটপটির সঙ্গে উপহার হিসেবে থাকছে একটি এক্সট্রিম এক্স৫০আরজি আরজিবি গেমিং হেডফোন এবং এক্সট্রিম কে৯১১সি কীবোর্ড-মাউস কম্বো। এছাড়া ডিভাইসটিতে ২ বছরের অফিসিয়াল স্মার্ট ওয়ারেন্টি পাওয়া যাবে।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর