রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

বর্ষাকালে এসি চালিয়ে রুমের স্যাঁতসেঁতে ভাব দূর করার উপায়

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৩ জুলাই ২০২৬, ১০:২১ এএম

শেয়ার করুন:

বর্ষাকালে এসি চালিয়ে রুমের স্যাঁতসেঁতে ভাব দূর করার উপায়
বর্ষাকালে এসি কোন মোডে চালাবেন?

বর্ষাকালে আবহাওয়া ঠান্ডা থাকলেও বাতাসে আর্দ্রতার পরিমাণ অনেক বেড়ে যায়। এই অতিরিক্ত আর্দ্রতার কারণে ঘরের ভেতরে অস্বস্তিকর চটচটে ভাব, স্যাঁতসেঁতে গন্ধ এবং দমবন্ধ লাগার মতো পরিবেশ তৈরি হয়। সাধারণ কুল মোডে এসি চালালে ঘর দ্রুত ঠান্ডা হলেও চটচটে ভাব বা স্যাঁতসেঁতে গন্ধ পুরোপুরি দূর হয় না। তাই বর্ষাকালে এসি ব্যবহারের ক্ষেত্রে সঠিক মোড নির্বাচন করা জরুরি।

বর্ষাকালে ড্রাই মোড কেন কার্যকর

বর্ষাকালে গরমের চেয়েও বড় সমস্যা হলো বাতাসের অতিরিক্ত আর্দ্রতা। এই পরিস্থিতিতে এসির ড্রাই মোড সবচেয়ে বেশি কার্যকর। যখন বাইরে টানা বৃষ্টি হয় বা বাড়িতে স্যাঁতসেঁতে ভাব অনুভূত হয়, তখন এই মোড বাতাস থেকে অতিরিক্ত জলীয় বাষ্প বা আর্দ্রতা কমিয়ে ঘরকে আরামদায়ক রাখে।

mode

ড্রাই মোডের কার্যপদ্ধতি

ড্রাই মোড বিশেষভাবে বেশি আর্দ্র আবহাওয়ার জন্য তৈরি করা হয়েছে। এই মোডে এসির কম্প্রেসর এবং ফ্যান সব সময় সর্বোচ্চ গতিতে চলে না। বরং প্রয়োজন অনুযায়ী বারবার চালু ও বন্ধ হয়। এর ফলে ঘর অতিরিক্ত ঠান্ডা না হয়ে একটি সহনীয় তাপমাত্রা বজায় রাখে এবং একই সঙ্গে বাতাস থেকে আর্দ্রতা দূর হয়।

ড্রাই মোডের অন্যান্য সুবিধা

কুল মোডের তুলনায় ড্রাই মোডে বিদ্যুৎ সাশ্রয় বেশি হয়, কারণ এতে কম্প্রেসর সব সময় চালু থাকে না। এছাড়া বর্ষাকালে এই মোড ব্যবহারের ফলে রাতে আরামদায়ক ঘুম নিশ্চিত হয় এবং অতিরিক্ত ঠান্ডা লাগার ভয় থাকে না। শুধু তাই নয়, ঘরের কাঠের আসবাব, পোশাক, বই এবং দেওয়ালকে স্যাঁতসেঁতে হওয়ার হাত থেকে বাঁচিয়ে দীর্ঘদিন ভালো রাখতেও ড্রাই মোড দারুণ ভূমিকা রাখে।

আরও পড়ুন: বৃষ্টির স্যাঁতসেঁতে ভাব দূর করতে এসি কোন মোডে চালাবেন?

কখন কোন মোড ব্যবহার করবেন

বাইরে যখন বৃষ্টি হয় এবং আবহাওয়া ঠান্ডা থাকে কিন্তু আর্দ্রতা বেশি অনুভূত হয়, তখন ড্রাই মোড ব্যবহার করাই সবচেয়ে উত্তম। অন্যদিকে, বাইরে যখন প্রচণ্ড গরম থাকে এবং তাপমাত্রা অনেক বেশি হয়, তখন ঘর দ্রুত ঠান্ডা করার জন্য কুল মোড ব্যবহার করা উচিত।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর