সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ঢাকা

মোবাইল নেটওয়ার্ক ছাড়াই এই ফোন দিয়ে কল করা যাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১০ জুলাই ২০২৬, ১০:৩৩ এএম

শেয়ার করুন:

মোবাইল নেটওয়ার্ক ছাড়াই এই ফোন দিয়ে কল করা যাবে
স্যাটেলাইট ফোন কী? স্যাটেলাইট ফোন কোথায় পাওয়া যায়? স্যাটেলাইট ফোনের দাম কত?

ভারতের সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল (BSNL) নতুন একটি স্যাটেলাইট ফোন বাজারে এনেছে, যা প্রচলিত মোবাইল নেটওয়ার্কের ওপর নির্ভর না করেই সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে সংযোগ স্থাপন করতে সক্ষম। 'কমিউনিকেশন বিয়ন্ড বাউন্ডারিস' থিমে চালু হওয়া এই পরিষেবা মূলত সেই সব এলাকার জন্য তৈরি, যেখানে মোবাইল টাওয়ার নেই বা প্রাকৃতিক দুর্যোগের কারণে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায়।

আরও পড়ুন: নেটওয়ার্ক ছাড়াই কল করা যাবে এই অ্যানড্রয়েড ফোনে

যেভাবে কাজ করবে এই স্যাটেলাইট ফোন

বিএসএনএল-এর এই ফোনটি সাধারণ মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করে না। এর পরিবর্তে এটি আন্তর্জাতিক স্যাটেলাইট নেটওয়ার্ক পার্টনার ইনমারস্যাটের (Inmarsat) সঙ্গে যুক্ত হয়ে কাজ করে। ফলে দুর্গম পাহাড়ি এলাকা, গভীর জঙ্গল বা সমুদ্রের মাঝখানে থেকেও নির্বিঘ্নে কথা বলা সম্ভব।

sattelite

মজবুত ডিজাইন ও বিশেষ ফিচার

কঠিন পরিস্থিতিতে ব্যবহারের উপযোগী করে ফোনটি তৈরি করা হয়েছে। এর বিশেষ দিকগুলো হলো-

আরও পড়ুন: মোবাইল নেটওয়ার্ক ছাড়াও চলবে এই ফোন

টেকসই গঠন: এটি রাগড ডিজাইনের, যা ধুলো, জল এবং যেকোনো ধরনের আঘাত সহ্য করতে পারে।

দীর্ঘস্থায়ী ব্যাটারি: বিদ্যুৎহীন এলাকাতেও দীর্ঘক্ষণ ব্যবহারের জন্য এতে শক্তিশালী ব্যাটারি রয়েছে।

sat_phone

জরুরি সংকেত: এতে এসওএস (SOS) ইমার্জেন্সি ফিচার রয়েছে, যা বিপদের সময় দ্রুত সাহায্যের জন্য সংকেত পাঠাতে সক্ষম।

কাদের জন্য এই পরিষেবা?

এই ফোনটি সাধারণ ব্যবহারকারীদের জন্য নয়। এটি মূলত বিশেষ দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের জন্য তৈরি করা হয়েছে। প্রতিরক্ষা বাহিনী, নিরাপত্তা সংস্থা, দুর্যোগ মোকাবিলা দল, সমুদ্রগামী জাহাজ, অফশোর প্রকল্প, খনি শিল্প এবং গবেষণার কাজে নিয়োজিত ব্যক্তিরা এই ফোন ব্যবহার করতে পারবেন। এছাড়া যারা খুব দুর্গম এলাকা বা উচ্চ পার্বত্য অঞ্চলে অ্যাডভেঞ্চার ট্রিপে যান, তাদের জন্যও এটি উপযোগী।

sattelite

আরও পড়ুন: স্টারলিংকের স্যাটেলাইট-ভিত্তিক মোবাইল সেবা আনছে বাংলালিংক

স্যাটেলাইট ফোনের দাম 

বিএসএনএল-এর এই স্যাটেলাইট ফোনটির দাম ১ লাখ ৩৪ হাজার ১৬৬ রুপি। আজকের মুদ্রা বিনিময় হার অনুযায়ী এর দাম বাংলাদেশি টাকায় প্রায় ১ লাখ ৭৩ হাজার ১৭৯ টাকার কাছাকাছি।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর