রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

এসি নাকি ডিহিউমিডিফায়ার কিনবেন?

বর্ষায় ঘর ঠান্ডা না কি আর্দ্রতামুক্ত রাখবেন?

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৭ জুলাই ২০২৬, ০৯:৫৬ এএম

শেয়ার করুন:

বর্ষায় ঘর ঠান্ডা না কি আর্দ্রতামুক্ত রাখবেন? এসি নাকি ডিহিউমিডিফায়ার
বর্ষায় ঘর ঠান্ডা না কি আর্দ্রতামুক্ত রাখবেন? এসি নাকি ডিহিউমিডিফায়ার কিনবেন

তীব্র গরমে স্বস্তি পেতে আমরা অনেকেই এসি বা এয়ার কন্ডিশনার ব্যবহার করি। তবে বর্ষাকালে ঘরের তাপমাত্রা কমানোর পাশাপাশি বাতাসে জলীয় বাষ্প বা আর্দ্রতাও অনেক বেড়ে যায়। এই ভ্যাপসা গরম ও অস্বস্তি থেকে বাঁচতে এসি নাকি ডিহিউমিডিফায়ার—কোনটি ব্যবহার করা বেশি কার্যকর, তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন জাগে। এই দুই ডিভাইসের কার্যপদ্ধতি ও পার্থক্য নিচে আলোচনা করা হলো।

এয়ার কন্ডিশনার (এসি) কীভাবে কাজ করে?

এসির মূল কাজ হলো ঘরের তাপমাত্রা কমিয়ে ঠান্ডা অনুভূতি দেওয়া। এসি চালু করলে এর ভেতরের ইভাপোরেটর কয়েল বাতাসকে ঠান্ডা করে। এই প্রক্রিয়ায় বাতাসে থাকা আর্দ্রতা পানির ফোঁটায় পরিণত হয়ে বাইরে বেরিয়ে যায়। তবে এটি মূলত ঘর ঠান্ডা করার জন্য তৈরি, তাই কুলিং প্রক্রিয়ার সময় স্বাভাবিকভাবেই কিছুটা আর্দ্রতা দূর হয়। এটি আর্দ্রতা কমানোর মূল লক্ষ্য নিয়ে কাজ করে না।

ডিহিউমিডিফায়ার কীভাবে কাজ করে?

ডিহিউমিডিফায়ার বিশেষভাবে বাতাস থেকে অতিরিক্ত আর্দ্রতা দূর করার জন্য তৈরি করা হয়েছে। এটি ঘরের বাতাস টেনে নিয়ে ভেতরের কুলিং কয়েলের মাধ্যমে আর্দ্রতাকে পানিতে পরিণত করে। সেই পানি একটি আলাদা ট্যাঙ্কে জমা হয় এবং আর্দ্রতামুক্ত বাতাস পুনরায় ঘরে ছড়িয়ে দেওয়া হয়। এই প্রক্রিয়ায় ঘরের তাপমাত্রা খুব একটা না কমলেও বাতাসের আর্দ্রতা উল্লেখযোগ্যভাবে কমে যায়।

dehumidifier-vs-air-conditioner-2

কোনটি আপনার জন্য প্রয়োজন?

এসি ও ডিহিউমিডিফায়ার উভয়ই কনডেনসেশন প্রযুক্তি ব্যবহার করলেও এদের কাজের উদ্দেশ্য ভিন্ন। এসি ঘরকে ঠান্ডা করে এবং আরামদায়ক পরিবেশ নিশ্চিত করে। 

অন্যদিকে, ডিহিউমিডিফায়ার বাতাস থেকে আর্দ্রতা দূর করায় বিশেষ পারদর্শী। আপনি যদি এমন এলাকায় থাকেন যেখানে বর্ষাকালে আর্দ্রতার পরিমাণ মাত্রাতিরিক্ত থাকে, তবে ডিহিউমিডিফায়ার ব্যবহার করা বেশি যুক্তিযুক্ত। আর যদি প্রধান উদ্দেশ্য ঘর ঠান্ডা রাখা হয়, তবে এসিই সবচেয়ে উপযুক্ত পছন্দ।

আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক ডিভাইসটি নির্বাচন করলে বর্ষাকালেও ঘরের পরিবেশ থাকবে আরামদায়ক।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর