রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ঢাকা

ফোন চার্জ দেওয়ার সময় আপনিও কি এই ভুল করছেন?

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৪ জুলাই ২০২৬, ১২:০০ পিএম

শেয়ার করুন:

ফোন চার্জ দেওয়ার সময় আপনিও কি এই ভুল করছেন?
রাতে ফোন চার্জ দেওয়ার সময় এই ভুলগুলো অনেকেই করেন।

আধুনিক স্মার্টফোনে সাধারণত রিচার্জেবল লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়। যদিও এই ব্যাটারিগুলো বেশ উন্নত, তবুও এদের কিছু সীমাবদ্ধতা রয়েছে। অনেক সময় ব্যবহারকারীরা ফোন পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার পর চার্জে বসান, যা ব্যাটারি ও ডিভাইসের কার্যকারিতার ওপর নেতিবাচক প্রভাব ফেলে।

MAINPHN_20250131_092845531

অনেকেই আবার ঘণ্টার পর ঘণ্টা স্মার্টফোন চার্জে বসিয়ে রাখেন এবং ১০০ শতাংশ চার্জ হয়ে যাওয়ার পরও তা আনপ্লাগ করেন না। এতে ব্যাটারির ক্ষমতা ধীরে ধীরে কমতে শুরু করে এবং ফোনে ওভারহিটিংয়ের সমস্যা দেখা দেয়। এর ফলে ফোনের পারফরম্যান্স ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বিস্ফোরণের আশঙ্কাও কয়েক গুণ বেড়ে যায়।

charging_20250619_103146229

বিশেষজ্ঞদের পরামর্শ হলো, ফোনের চার্জ ১০০ শতাংশ পূর্ণ হয়ে গেলে তা সঙ্গে সঙ্গে আনপ্লাগ করে ফেলা উচিত। প্রয়োজনের তুলনায় বেশি সময় ধরে স্মার্টফোন প্লাগ-ইন করে রাখা একেবারেই ঠিক নয়।

আরও পড়ুন: ফোনের চার্জ কত শতাংশ শেষ হলে নতুন করে চার্জ দেওয়া উচিত?

বর্তমানে অনেক স্মার্টফোনে ব্যাটারি পূর্ণ হয়ে গেলে চার্জিং স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হওয়ার ফিচার থাকে। তবে এই আধুনিক ব্যবস্থা সব সময় নির্ভরযোগ্য নয়। তাই ফোনের সুরক্ষার জন্য চার্জ পূর্ণ হওয়ার পর ডিভাইস ম্যানুয়ালি আনপ্লাগ করাই সবচেয়ে নিরাপদ উপায়।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর