বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

এসি চালু করলেই দুর্গন্ধ বের হয়? মেকানিক ছাড়াই ঠিক করবেন যেভাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৪ জুলাই ২০২৬, ০৯:৪৪ এএম

শেয়ার করুন:

এসি চালু করলেই দুর্গন্ধ বের হয়? মেকানিক ছাড়াই ঠিক করবেন যেভাবে
এসি চালু করার সঙ্গে সঙ্গেই দুর্গন্ধ বের হয়? জানুন সমাধান

বর্ষা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বাতাসে আর্দ্রতার পরিমাণ অনেকটা বেড়ে যায়। এই আর্দ্র বাতাস যখন এসির ঠান্ডা অংশের সংস্পর্শে আসে, তখন সেখানে দ্রুত ছত্রাক ও ব্যাকটেরিয়া তৈরি হতে শুরু করে। আর এর ফলেই এসি চালু করলে ঘরজুড়ে অদ্ভুত দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। এছাড়া এসির ড্রেন পাইপ ব্লক হয়ে গিয়ে ভেতরে পানি জমে থাকলেও এমন দুর্গন্ধের সৃষ্টি হতে পারে।

দীর্ঘদিন এসির এয়ার ফিল্টার পরিষ্কার না করার ফলেও এই সমস্যা প্রকট হয়। বর্ষার আর্দ্র পরিবেশে ফিল্টারে জমে থাকা ধুলাবালি ছত্রাক ও ব্যাকটেরিয়া জন্মানোর উপযুক্ত পরিবেশ তৈরি করে। এর বাইরেও বর্ষাকালে আর্দ্রতার কারণে এসির ভেতরে বৈদ্যুতিক শর্ট সার্কিট হওয়ার ঝুঁকি থাকে। এমন অবস্থায় প্লাস্টিক বা তার পুড়ে যাওয়ার মতো গন্ধ বের হতে পারে। তাই এই ধরনের গন্ধ পেলে সঙ্গে সঙ্গে এসি বন্ধ করে মেকানিক দিয়ে তা পরীক্ষা করানো উচিত।

what-is-that-bad-smell-coming-from-the-AC

এই সমস্যা থেকে মুক্তি পেতে প্রতিবার এসি বন্ধ করার আগে অন্তত ১৫ মিনিট সেটিকে ড্রাই মোড বা ফ্যান মোডে চালিয়ে রাখা প্রয়োজন। এতে এসির ভেতরে জমে থাকা আর্দ্রতা শুকিয়ে যায় এবং ছত্রাক তৈরির সম্ভাবনা অনেকটাই কমে। 

আরও পড়ুন: এসি বন্ধ করার একটু পরই রুম গরম হয়ে যায়? জানুন সমাধান

এছাড়াও বর্ষাকালে নির্দিষ্ট সময় অন্তর এসির এয়ার ফিল্টার ও জমে থাকা পানি পরিষ্কার করা জরুরি। এতে দুর্গন্ধ দূর হওয়ার পাশাপাশি ঘরের বাতাস পরিষ্কার থাকে এবং অ্যালার্জির ঝুঁকিও কমে। এসি সার্ভিসিং করানোর সময় অ্যান্টি-ফাঙ্গাল স্প্রে ব্যবহার করলেও ভালো ফলাফল পাওয়া যায়, যা দীর্ঘ সময় ঘরের বাতাস সতেজ রাখতে সাহায্য করে।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর