সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ঢাকা

গুগল ম্যাপস আপনাকে কি ভুল রাস্তা দেখাচ্ছে? এই সেটিং বদলে নিন এখনই

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২৮ জুন ২০২৬, ১০:১২ এএম

শেয়ার করুন:

গুগল ম্যাপস আপনাকে কি ভুল রাস্তা দেখাচ্ছে? এই সেটিং বদলে নিন এখনই
গুগল ম্যাপস আপনাকে কি ভুল রাস্তা দেখাচ্ছে? এই সেটিং বদলে নিন এখনই

গুগল ম্যাপস আমাদের দৈনন্দিন জীবনের এক অপরিহার্য অ্যাপ। নতুন কোনো গন্তব্যে যাওয়া কিংবা পেট্রোল পাম্প খুঁজে বের করার মতো কাজে এটি নিয়মিত সাহায্য করে। অনেকেই সবচেয়ে দ্রুত পৌঁছানোর জন্য এই অ্যাপের ওপর নির্ভর করেন। তবে অনেক ক্ষেত্রে দেখা যায়, গুগল ম্যাপস সবচেয়ে দ্রুত রাস্তার বদলে দীর্ঘ বা যানজটপূর্ণ রুট দেখাচ্ছে। আপনার সঙ্গেও যদি এমনটি ঘটে থাকে, তবে একটি ছোট সেটিং পরিবর্তনের মাধ্যমেই এই সমস্যার সমাধান করা সম্ভব।

জ্বালানি সাশ্রয়ী রুটের প্রভাব

গুগল ম্যাপস দীর্ঘ রুট দেখানোর প্রধান কারণ হলো এর 'ফুয়েল-এফিশিয়েন্ট রুটস' ফিচার। এই ফিচারের মূল উদ্দেশ্য হলো গাড়িতে জ্বালানি সাশ্রয় করা। অনেক সময় দুইটি রাস্তার মধ্যে সময়ের পার্থক্য খুব সামান্য হলে গুগল ম্যাপস এমন রাস্তাই বেছে নেয় যেখানে জ্বালানি খরচ কম হবে। ফলে আপনি গন্তব্যে পৌঁছাতে স্বাভাবিকের চেয়ে বেশি সময় নিতে পারেন।

map_2

দ্রুত রুট পাওয়ার সহজ উপায়

আপনি যদি জ্বালানি সাশ্রয়ের চেয়ে কম সময়ে গন্তব্যে পৌঁছানোকে বেশি গুরুত্ব দেন, তবে এই ফিচারটি বন্ধ করতে পারেন। এর জন্য প্রথমে গুগল ম্যাপস অ্যাপটি খুলুন এবং সেটিংস অপশনে যান। সেখান থেকে নেভিগেশন মেনুতে গিয়ে নিচের দিকে স্ক্রল করুন। এরপর 'প্রেফার ফুয়েল-এফিশিয়েন্ট রুটস' অপশনটি অফ করে দিন। এটি করার পর থেকে গুগল ম্যাপস আপনাকে অগ্রাধিকার ভিত্তিতে সবচেয়ে দ্রুততম রুট দেখাবে।

আরও পড়ুন: পুরানো অ্যানড্রয়েড ফোন নতুনের মতো ফাস্ট করার ৫টি সহজ উপায়

রুট বাছাইয়ের কৌশল

আপনি যদি সেটিং পরিবর্তন করতে না চান, তবুও নিজের সুবিধামতো রাস্তা বেছে নিতে পারেন। গুগল ম্যাপস যখন কোনো গন্তব্যের রুট দেখায়, তখন রুটের পাশে সবুজ পাতার আইকন থাকলে বুঝবেন সেটি জ্বালানি সাশ্রয়ী পথ। ম্যাপে প্রদর্শিত বিকল্প রুটগুলোর সময় এবং দূরত্ব দেখে আপনার জন্য যেটি সুবিধাজনক, সেটি নিজেই নির্বাচন করে নিন। বেশিরভাগ সময় ব্যবহারকারীরা ডিফল্টভাবে প্রথম রুটটি অনুসরণ করেন, তবে ম্যাপের দেখানো অন্যান্য বিকল্পগুলো দেখে নিলে যাত্রা আরও সহজ ও সময় সাশ্রয়ী হতে পারে।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর