শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

বিদ্যুতের প্রিপেইড মিটার আপডেট করার উপায়

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২৭ জুন ২০২৬, ১২:২৫ পিএম

শেয়ার করুন:

বিদ্যুতের প্রিপেইড মিটার আপডেট করার উপায়
নতুন নির্দেশনা অনুযায়ী বিদ্যুতের প্রি-পেইড মিটার আপডেট করার উপায় জানুন।

বিদ্যুতের নতুন মূল্যহার জুন মাস থেকে কার্যকর হওয়ায় প্রিপেইড মিটার ব্যবহারকারী গ্রাহকদের জন্য মিটার আপডেট করা বাধ্যতামূলক করা হয়েছে। সঠিকভাবে নতুন ট্যারিফ কার্যকর করতে এবং ভবিষ্যতে বিল সংক্রান্ত জটিলতা এড়াতে বিদ্যুৎ বিভাগ গ্রাহকদের ২০০ বা তার বেশি ডিজিটের টোকেন ব্যবহার করে মিটার হালনাগাদ করার নির্দেশ দিয়েছে। আপনার প্রিপেইড মিটারটি সঠিক নিয়মে আপডেট করতে নিচে দেওয়া পদ্ধতিগুলো অনুসরণ করুন।

images_(1)

বিদ্যুতের প্রিপেইড মিটার আপডেট করার দুইটি সহজ উপায়

প্রিপেইড মিটারের টোকেন আপডেট করার জন্য গ্রাহকদের মূলত দুটি সহজ বিকল্প দেওয়া হয়েছে-

টোকেন নম্বর ইনপুট: আপনার মিটার নম্বরে রিচার্জ করার পর যে ২০০ বা তার বেশি ডিজিটের টোকেন নম্বর দেওয়া হবে, সেটি সিকোয়েন্স বা ক্রম অনুযায়ী মিটারের কি-প্যাডে ইনপুট দিন।

IMG_20260625_180757

হটলাইন সহায়তা: আপনি যদি টোকেন বুঝতে ব্যর্থ হন, তবে সরাসরি আপনার বিদ্যুৎ বিতরণকারী সংস্থার হটলাইন নম্বরে ফোন করে আপনার মিটার নম্বরটি জানান এবং মিটার আপডেট করার জন্য সহায়তা নিন।

আরও পড়ুন: বিদ্যুতের প্রিপেইড মিটার গ্রাহকদের জন্য নতুন নির্দেশনা

এছাড়াও সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণকারী সংস্থার ওয়েবসাইটে গিয়েও মিটার আপডেট করার বিস্তারিত নির্দেশনা পাওয়া যাবে।

meter

বিদ্যুতের প্রি-পেইড মিটার আপডেট করার টেলিফোন নম্বর

মিটার আপডেট বা কোনো কারিগরি সমস্যায় পড়লে বিদ্যুৎ বিভাগের কেন্দ্রীয় সেবা নম্বর ১৬৯৯৯ অথবা আপনার সেবাদাতা প্রতিষ্ঠানের হটলাইনে যোগাযোগ করতে পারেন-

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি): ১৬২০০

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি): ১৬৮৯৯

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি): ১৬১১৬

ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো): ১৬১২০

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো): ১৬৬০৩

ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো): ১৬১১৭

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর