রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ঢাকা

Yamaha RayZR 125 Fi Hybrid 2026

ইয়ামাহার এই স্কুটার লিটারে মাইলেজ দেবে ৭৩ কিলোমিটার

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ২১ জুন ২০২৬, ০৪:৫৫ পিএম

শেয়ার করুন:

ইয়ামাহার এই স্কুটার লিটারে মাইলেজ দেবে ৭৩ কিলোমিটার
Yamaha RayZR 125 Fi Hybrid 2026: ইয়ামাহার এই স্কুটার লিটারে মাইলেজ দেবে ৭৩ কিলোমিটার

জাপানি বাইক প্রস্তুতকারক সংস্থা ইয়ামাহা গত কয়েক বছর ধরে ভারতীয় বাজারে একের পর এক শক্তিশালী এবং দারুণ স্কুটার লঞ্চ করে চমক তৈরি করেছে। বিশেষ করে, একদিকে গাড়িতে হাইব্রিড সিস্টেম আপডেট হচ্ছে, অন্যদিকে ইয়ামাহা এবার হাইব্রিড বাইকের পর হাইব্রিড স্কুটারও এনেছে। রেমজেডআর ১২৫ এফআই হাইব্রিড স্কুটারে ২০২৬ সালে গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন করা হয়েছে। এবার এর মাইলেজও আরও বেশি পাওয়া যাবে বলে দাবি করা হচ্ছে।

এই স্কুটারে ১২৫ সিসির ইঞ্জিন দেওয়া হয়েছে। এতে ইয়ামাহার ‘স্মার্ট মোটর জেনারেটর’ হাইব্রিড প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এছাড়া ‘েনহ্যান্সড পাওয়ার অ্যাসিস্ট’, ‘সাইলেন্ট স্টার্ট সিস্টেম’ এবং ‘স্টপ অ্যান্ড স্টার্ট সিস্টেম’-এর মতো হাই-টেক ফিচার দেওয়া হয়েছে।

স্কুটারটিতে এবার নতুন রঙের বিকল্প দেওয়া হয়েছে। এর সঙ্গে নতুন রং এবং আকর্ষণীয় গ্রাফিক্স রয়েছে, যার ফলে স্কুটারটির লুকেও পরিবর্তন এসেছে। তবে এর স্পোর্টি লুক একই রাখা হয়েছে।

এতে এবার কালার টিএফটি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার দেওয়া হয়েছে। এতে ‘টার্ন-বাই-টার্ন’ নেভিগেশন এবং স্মার্টফোন কানেক্টিভিটির সুবিধা রয়েছে। ফলে রাইডিংয়ের সময় টিএফটি ডিসপ্লেতে প্রয়োজনীয় তথ্য স্পষ্টভাবে দেখা যায় এবং নেভিগেশন সিস্টেমের মাধ্যমে নতুন রাস্তা খুঁজে নেওয়া সহজ হয়। এতে ‘আনসার ব্যাক’ ফিচারও দেওয়া হয়েছে, যার মাধ্যমে স্কুটার খুঁজে পাওয়া আরও সহজ হবে।

স্কুটারটির সিটের নিচে ২১ লিটারের স্টোরেজ দেওয়া হয়েছে। পাশাপাশি নিরাপত্তার জন্য রয়েছে ‘সাইড-স্ট্যান্ড ইঞ্জিন কাট-অফ সিস্টেম’। স্মার্টফোন কানেক্টিভিটির মাধ্যমে কল, গান শোনা এবং নেভিগেশনের মতো ফিচারও ব্যবহার করা যাবে। স্ট্রিট র্যালি ভ্যারিয়েন্টে অতিরিক্ত টিএফটি ডিসপ্লে এবং আরও আপডেটেড নেভিগেশন সিস্টেম দেওয়া হয়েছে।

পাশাপাশি ফ্যাসিনো ১২৫ এফআই হাইব্রিড স্কুটার থেকেও আপডেট আনা হয়েছে। ফ্যাসিনো ১২৫ এফআই হাইব্রিডে নতুন রঙের বিকল্প এবং স্টাইলিংয়ে পরিবর্তন করা হয়েছে। ফ্যাসিনো এস এবং রেমজেডআর—দুই ভ্যারিয়েন্টেই এবার আরও বেশি ফিচার রয়েছে। এতে টিএফটি ডিসপ্লে এবং নেভিগেশন সিস্টেমও যুক্ত করা হয়েছে। এর ফলে ইয়ামাহার ১২৫ সিসি হাইব্রিড স্কুটার রেঞ্জে আরও নতুন বিকল্প যুক্ত হলো।

নতুন এই স্কুটারটির দাম শীঘ্রই ঘোষণা করা হবে। নতুন রঙের বিকল্প এবং হাই-টেক ফিচারসহ এই স্কুটারটি খুব শীঘ্রই বাজারে আসবে বলে জানা যাচ্ছে। আগের মডেলটির দাম ছিল ৭৯ হাজার ৮৮০ রুপি থেকে ১ লক্ষ রুপি পর্যন্ত। আগের মডেলটির প্রত্যাশিত মাইলেজ ৭১ কিলোমিটারের বেশি বলে দাবি করা হয়েছিল। তবে রাস্তায় এই স্কুটার প্রায় ৫০ থেকে ৫৫ কিলোমিটার মাইলেজ দেয়। এবার নতুন এই মডেলটি আরও বেশি মাইলেজ দেবে বলে দাবি করা হচ্ছে।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর