শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ঢাকা

হোয়াটসঅ্যাপ হ্যাক হয়েছে? এই ধাপগুলো অনুসরণ করে ফিরিয়ে আনুন অ্যাকাউন্ট

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৯ জুন ২০২৬, ১০:৪০ এএম

শেয়ার করুন:

হোয়াটসঅ্যাপ হ্যাক হয়েছে? এই ধাপগুলো অনুসরণ করে ফিরিয়ে আনুন অ্যাকাউন্ট
হোয়াটসঅ্যাপ হ্যাক হয়েছে? এই ধাপগুলো অনুসরণ করে ফিরিয়ে আনুন অ্যাকাউন্ট

দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে হোয়াটসঅ্যাপ, তবে এর পাশাপাশি বেড়েছে অ্যাকাউন্ট হ্যাক বা চুরি হওয়ার ঝুঁকি। অনেক সময় ব্যবহারকারীর অজান্তেই অ্যাকাউন্ট লগআউট হয়ে অন্যের ডিভাইসে সক্রিয় হয়ে যায়। এমন পরিস্থিতিতে অ্যাকাউন্ট পুনরুদ্ধারের জন্য কয়েটি ধাপ অবলম্বন করতে হবে। যার মাধ্যমে দ্রুতই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ফিরে পাওয়া সম্ভব।

যেভাবে হ্যাক হওয়া হোয়াটসঅ্যাপ ফিরে পাবেন


বিজ্ঞাপন


প্রথমে আপনার ফোনের ডায়াল প্যাড থেকে ##21# কোডটি ডায়াল করুন। এটি একটি ইউএসএসডি (USSD) কোড, যা কার্যকর করার সাথে সাথে ফোনে সক্রিয় থাকা সব ধরনের কল ফরওয়ার্ডিং ও এসএমএস ফরওয়ার্ডিং বন্ধ হয়ে যাবে। এটি অত্যন্ত জরুরি, কারণ অনেক সময় অ্যাকাউন্ট রিসেট করার সময় ওটিপি (OTP) বা লগইন কোড হ্যাকারদের কাছে চলে যায়। কল বা এসএমএস ফরওয়ার্ডিং বন্ধ করার ফলে হ্যাকাররা আর ওটিপি কোডটি পাবে না।

hacked-pic_20250212_095300553

এরপর মেটার (Meta) অফিসিয়াল অভিযোগ জানানোর লিংকে (whatsapp.com/contact/forms/1534459096974129) গিয়ে সংশ্লিষ্ট ফর্মে আপনার তথ্য প্রদান করুন। সেখানে ‘Are you a law enforcement officer?’ প্রশ্নের উত্তরে ‘No’ নির্বাচন করুন। এরপর দেশের কোডসহ আপনার হোয়াটসঅ্যাপ নম্বরটি দুইবার লিখুন এবং তালিকা থেকে ‘My account has been hacked’ অপশনটি বেছে নিন। সমস্যার বর্ণনার ঘরে স্পষ্টভাবে লিখুন যে আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে এবং আপনি লগইন করতে পারছেন না। সবশেষে আপনার পূর্ণ নাম, সঠিক ইমেল আইডি এবং ইলেকট্রনিক সিগনেচারের ঘরে নিজের নাম টাইপ করে সেন্ড বাটনে ক্লিক করুন।

আরও পড়ুন: ক্যাসপারস্কির গবেষণা: সাইবার নির্যাতনের শিকার অনেকেই সহায়তা চান না


বিজ্ঞাপন


এই ফর্ম জমা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই হ্যাকারের ডিভাইসে থাকা আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি লগআউট হয়ে যাবে। বিষয়টি আপনাকে ইমেলের মাধ্যমে নিশ্চিত করা হবে। এরপর আপনি আপনার মোবাইল নম্বর ও ওটিপি ব্যবহার করে পুনরায় নিজের অ্যাকাউন্টে লগইন করতে পারবেন। এছাড়া ফেসবুক বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক হলে মেটার সংশ্লিষ্ট হেল্প সেন্টারের লিঙ্ক ব্যবহার করে অভিযোগ জানানো সম্ভব।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর