বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ঢাকা

ওয়াটারপ্রুফ ও শক্তিশালী ক্যামেরায় বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৮ জুন ২০২৬, ০৪:৪৬ পিএম

শেয়ার করুন:

ওয়াটারপ্রুফ ও শক্তিশালী ক্যামেরায় বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো
ওয়াটারপ্রুফ ও শক্তিশালী ক্যামেরায় বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড টেকনো বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে তাদের স্পার্ক সিরিজের নতুন সংযোজন ‘টেকনো স্পার্ক ৫০ প্রো’। ফ্ল্যাগশিপ-লেভেলের সুরক্ষা, বিশেষ করে পানির নিচেও ফোনটি অক্ষত থাকার সক্ষমতা এবং উন্নত ক্যামেরা প্রযুক্তি মিলিয়ে স্মার্টফোনটি তৈরি করা হয়েছে। 

পানিতেও অক্ষত ও টেকসই সুরক্ষা


বিজ্ঞাপন


নতুন এই স্মার্টফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব এর স্থায়িত্ব। এতে রয়েছে আইপি৬৮/আইপি৬৯ ওয়াটার রেজিস্ট্যান্স প্রযুক্তি, যার ফলে ফোনটি সম্পূর্ণ পানি ও ধুলাবালি থেকে সুরক্ষিত। এটি সর্বোচ্চ ৬ মিটার গভীর পানির নিচেও কোনো ক্ষতি ছাড়াই কাজ করতে পারে। এছাড়া এতে এসজিএস ফাইভ-স্টার ড্রপ রেজিস্ট্যান্স এবং ৩৬০ ডিগ্রি ড্রপ প্রোটেকশন থাকায় পড়ে গেলেও ফোনটি সহজে ভেঙে যাওয়ার ঝুঁকি কম। টি-গার্ড প্রোটেকশন সিস্টেম যুক্ত হওয়ায় এটি টেকনোর এখন পর্যন্ত সবচেয়ে সুরক্ষিত স্পার্ক স্মার্টফোন।

ক্যামেরা ও পারফরম্যান্স

ফটোগ্রাফি প্রেমীদের জন্য এতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের সনি লাইটিয়া (Sony LYTIA) ৬০০ মেইন ক্যামেরা, যা যেকোনো আলোর পরিস্থিতিতে নিখুঁত ছবি ধারণে সক্ষম। সামনে রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। পারফরম্যান্সের জন্য স্মার্টফোনটিতে ব্যবহৃত হয়েছে শক্তিশালী মিডিয়াটেক হেলিও জি১০০ আল্টিমেট প্রসেসর। এটি ২৪ জিবি (৮+১৬ জিবি) এবং ১৮ জিবি (৬+১২ জিবি) ডাইনামিক র‍্যাম—এই দুই সংস্করণে বাজারে পাওয়া যাচ্ছে। উভয় সংস্করণেই থাকছে ১২৮ জিবি স্টোরেজ।

tecno_2


বিজ্ঞাপন


ব্যাটারি ও চার্জিং

দীর্ঘক্ষণ ব্যবহারের নিশ্চয়তা দিতে এতে রয়েছে ৬০০০ এমএএইচ-এর বিশাল ব্যাটারি এবং ৬০ ওয়াটের সুপার চার্জিং প্রযুক্তি। কোম্পানির দাবি অনুযায়ী, ১,৯০০টিরও বেশি চার্জিং সাইকেলের পরেও ব্যাটারিটির সক্ষমতা ৮০ শতাংশের উপরে থাকবে। এছাড়া ৬.৭৮ ইঞ্চির ১২০ হার্জ রিফ্রেশ রেট সম্পন্ন ডিসপ্লে ব্যবহারকারীদের স্মুথ স্ক্রলিং ও দেখার অভিজ্ঞতা নিশ্চিত করবে। ডিটিএস সাউন্ডসমৃদ্ধ ডুয়াল স্পিকার ও নয়েজ ক্যানসেলেশন প্রযুক্তি অডিও অভিজ্ঞতাকে করবে আরও উপভোগ্য।

আরও পড়ুন: আপনার যদি শুধু একটি স্মার্টফোন থাকে তবে আয় করতে পারেন লাখ লাখ টাকা

স্মার্ট এআই সুবিধা

অ্যানড্রয়েড ১৬ ভিত্তিক এই স্মার্টফোনে যুক্ত করা হয়েছে নানা ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) ফিচার। এর মধ্যে রয়েছে ওয়ান-ট্যাপ সামারাইজেশন, এআই হোয়াটসঅ্যাপ অ্যাসিস্ট্যান্ট, এআই রাইটিং এবং এআই হেলথ অ্যাসিস্ট্যান্ট। এছাড়া ফ্রিলিংক ২.০ ফিচারের মাধ্যমে বিভিন্ন ডিভাইসের মধ্যে সহজ ও দ্রুত সংযোগ স্থাপন করা সম্ভব।

মূল্য ও প্রাপ্যতা

টেকনো স্পার্ক ৫০ প্রো এখন দেশজুড়ে টেকনোর সকল ব্র্যান্ড আউটলেট ও রিটেইল স্টোরে পাওয়া যাচ্ছে। স্মার্টফোনটির দাম শুরু হয়েছে ২৬,৯৯৯ টাকা থেকে (ভ্যাট প্রযোজ্য)।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর