স্মার্টফোনের চার্জ নিয়ে দুশ্চিন্তা এবার অতীত। ব্যাটারি লাইফের কথা মাথায় রেখে রিয়েলমি তাদের নতুন বাজেট ৫জি স্মার্টফোন ‘রিয়েলমি পি৪আর ৫জি’ বাজারে এনেছে। বিশাল ৮০০০ এমএএইচ ব্যাটারির এই ফোনটি একবার পূর্ণ চার্জ দিলে টানা তিন দিন পর্যন্ত ব্যবহার করা সম্ভব বলে দাবি করছে সংস্থাটি।
শক্তিশালী ব্যাটারি ও চার্জিং প্রযুক্তি
বিজ্ঞাপন
এই ফোনের প্রধান আকর্ষণ এর ৮০০০ এমএএইচ ক্ষমতার বিশাল ব্যাটারি। সঙ্গে রয়েছে ৪৫ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং সুবিধা। গেমিংয়ের সময় ব্যাটারির ওপর চাপ কমাতে এতে 'বাইপাস চার্জিং' ফিচার যুক্ত করা হয়েছে। এছাড়া রিয়েলমির দাবি, প্রায় ১,৬০০ বার চার্জ করার পরও এই ব্যাটারি তার মূল ক্ষমতার ৮০ শতাংশ ধরে রাখতে সক্ষম।
ডিসপ্লে ও পারফরম্যান্স
ফোনটিতে রয়েছে ৬.৮ ইঞ্চির এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে, যা ১৪৪ হার্জ রিফ্রেশ রেট এবং ১,২০০ নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ চিপসেট। অ্যানড্রয়েড ১৬ ভিত্তিক রিয়েলমি ইউআই ৭.০ অপারেটিং সিস্টেমে চলা এই ফোনে দুই বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং তিন বছরের সিকিউরিটি আপডেটের নিশ্চয়তা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
ক্যামেরা ও কৃত্রিম বুদ্ধিমত্তা ফিচার
ফটোগ্রাফির জন্য ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। বিশেষ এআই ফিচার হিসেবে এতে রয়েছে এআই ইরেজার ২.০, এআই পোট্রেট গ্লো, এআই আল্ট্রা ক্লারিটি, এআই আনব্লার, গুগল জেমিনি ইন্টিগ্রেশন এবং এআই ডকুমেন্ট স্ক্যানিংয়ের মতো আধুনিক সুবিধা।
স্থায়িত্ব ও সুরক্ষা
ফোনটিকে মজবুত করতে এতে ব্যবহার করা হয়েছে ভেপার চেম্বার কুলিং সিস্টেম, যা ফোনকে ঠান্ডা রাখে। এছাড়া আইপি৬৫ রেটিং এবং এমআইএল-এসটিডি-৮১০এইচ মিলিটারি-গ্রেড ডিউরেবিলিটি সার্টিফিকেশন থাকায় এটি ধুলাবালি ও ঝাকুনির বিরুদ্ধে বেশ কার্যকর।
আরও পড়ুন: স্মার্টফোনের ব্যাক কভারে টাকা রাখলে কী হয়?
দাম ও প্রাপ্যতা
রিয়েলমি পি৪আর ৫জি তিনটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজের দাম ভারতে ১৮ হাজার ৯৯৯ রুপি, ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজের দাম ২০ হাজার রুপি এবং ৬ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের দাম ২২ হাজার ৯৯৯ রুপি।
এজেড



