বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ঢাকা

হোয়াটসঅ্যাপের গেমচেঞ্জার ফিচার: ২৪ ঘণ্টা পরেও থাকবে পুরনো স্ট্যাটাস

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১১ জুন ২০২৬, ০৪:০১ পিএম

শেয়ার করুন:

হোয়াটসঅ্যাপের গেমচেঞ্জার ফিচার: ২৪ ঘণ্টা পরেও থাকবে পুরনো স্ট্যাটাস
হোয়াটসঅ্যাপের গেমচেঞ্জার ফিচার: ২৪ ঘণ্টা পরেও থাকবে পুরনো স্ট্যাটাস

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সুখবর নিয়ে এলো জনপ্রিয় এই মেসেজিং প্ল্যাটফর্ম। এতদিন হোয়াটসঅ্যাপে কোনো স্ট্যাটাস দিলে তা ২৪ ঘণ্টা পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যেত, কিন্তু এখন থেকে ব্যবহারকারীরা তাদের পুরনো স্ট্যাটাসগুলো একটি প্রাইভেট আর্কাইভে সেভ করে রাখতে পারবেন।

হোয়াটসঅ্যাপের নতুন ‘স্ট্যাটাস আর্কাইভ’ ফিচারের মাধ্যমে এখন আর প্রিয় মুহূর্তগুলো হারানোর ভয় থাকবে না। বিশেষ এই ফিচারটি ব্যবহারের ফলে ব্যবহারকারীরা তাদের পুরনো স্ট্যাটাস খুঁজে বের করতে এবং প্রয়োজন অনুযায়ী পুনরায় শেয়ার করতে পারবেন।


বিজ্ঞাপন


মূলত, ব্যবহারকারীর পোস্ট করা স্ট্যাটাসগুলো ২৪ ঘণ্টা পর স্বাভাবিক নিয়মেই প্ল্যাটফর্ম থেকে মুছে যাবে, কিন্তু তা স্থায়ীভাবে ডিলিট না হয়ে ব্যবহারকারীর ব্যক্তিগত আর্কাইভে সংরক্ষিত হবে। সবচেয়ে বড় সুবিধা হলো, এটি আলাদা করে সেভ করার প্রয়োজন হবে না; স্বয়ংক্রিয়ভাবেই স্ট্যাটাসগুলো আর্কাইভে জমা হতে থাকবে। এই আর্কাইভটি সম্পূর্ণ প্রাইভেট থাকবে, অর্থাৎ আপনার পোস্ট করা পুরনো স্ট্যাটাস শুধুমাত্র আপনিই দেখতে পাবেন, অন্য কোনো ব্যবহারকারী তা দেখার সুযোগ পাবেন না।

c253cb2d71508e03763b95d66b3b4ca4_fgraphic

বর্তমানে অ্যানড্রয়েড বেটা ভার্সন ব্যবহারকারীদের জন্য এই সুবিধাটি চালু হয়েছে। ফিচারটি চালু করতে হোয়াটসঅ্যাপের সেটিংসে গিয়ে ‘স্টোরেজ অ্যান্ড ডেটা’ অপশনে ক্লিক করে ‘স্ট্যাটাস আর্কাইভ’ অপশনটি সক্রিয় করতে হবে। এরপর আপডেট ট্যাবে গিয়ে মেনু থেকে আর্কাইভ করা পুরনো স্ট্যাটাসগুলো দেখা যাবে। হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে থাকলেও আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই ফিচারটি বিশ্বজুড়ে সকল সাধারণ ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হবে।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর