দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বিশ্ববাজারে নতুন প্রযুক্তি ও ডিজাইনের সমন্বয়ে ফিরে এসেছে হুয়াওয়ে। এবার বাংলাদেশের বাজারে হুয়াওয়ের ডিভাইসের নতুন যাত্রার সঙ্গী হয়েছে ডিএক্স গ্রুপ। ‘নাউ ইজ ইয়োর স্পার্ক’ স্লোগানকে সামনে রেখে গত ৮ জুন রাজধানীর গুলশানে হুয়াওয়ের কর্পোরেট অফিসে এক জমকালো আয়োজনে একসঙ্গে ১৩টি নতুন স্মার্ট ডিভাইস উন্মোচন করা হয়েছে।

বিজ্ঞাপন
অনুষ্ঠানে হুয়াওয়ে বাংলাদেশের কান্ট্রি হেড এরিক পাং বলেন, "হুয়াওয়ের মূল শক্তিই উদ্ভাবন। আমরা এমন সব ফ্ল্যাগশিপ পণ্য এনেছি যা গ্রাহকদের উৎপাদনশীলতা, সৃজনশীলতা ও দৈনন্দিন জীবনযাত্রাকে আরও সহজ ও উন্নত করবে।"

নতুন এসব ডিভাইসের মধ্যে রয়েছে উন্নত ক্যামেরা প্রযুক্তির ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘হুয়াওয়ে মেট ৮০ প্রো’, প্রিমিয়াম ফোল্ডেবল ফোন ‘মেট এক্স৭’ এবং শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে তৈরি ‘মেটপ্যাড ১১.৫’। এছাড়া স্বাস্থ্য সচেতনদের জন্য ‘ওয়াচ ফিট ৫ সিরিজ’ এবং সি-ব্রিজ ডিজাইনের ওপেন-ইয়ার অডিও ডিভাইস ‘ফ্রিক্লিপ ২’-সহ আরও নানা উদ্ভাবনী পণ্য।

বিজ্ঞাপন
ডিএক্স গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা দেওয়ান কানন জানান, হুয়াওয়ের মতো বিশ্বসেরা ব্র্যান্ডের অংশীদার হতে পেরে তারা গর্বিত। দেশব্যাপী শক্তিশালী নেটওয়ার্কের মাধ্যমে গ্রাহকদের দোরগোড়ায় এসব আধুনিক পণ্য পৌঁছে দেওয়া এবং তাদের বিশ্বস্ত বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করাই এখন মূল লক্ষ্য।
আরও পড়ুন: স্মার্টফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের নজর এড়িয়ে যায়
হুয়াওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে কেনা প্রতিটি ডিভাইসের সাথেই গ্রাহকরা পাবেন জেনুইন ওয়ারেন্টি, আসল যন্ত্রাংশ এবং নিরবচ্ছিন্ন বিক্রয়োত্তর সেবা। এর মধ্য দিয়ে বাংলাদেশে হুয়াওয়ে মোবাইল ও স্মার্ট গ্যাজেটের একটি নতুন অধ্যায় শুরু হলো।
এজেড




