সোমবার, ৮ জুন, ২০২৬, ঢাকা

বায়োস্কোপ প্লাসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ, গ্রামীণফোনের বিশেষ অফার

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৮ জুন ২০২৬, ০৮:৪০ এএম

শেয়ার করুন:

বায়োস্কোপ প্লাসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ, গ্রামীণফোনের বিশেষ অফার

বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য ফিফা বিশ্বকাপ ২০২৬-এর প্রতিটি মুহূর্ত সরাসরি দেখার সুযোগ নিয়ে আসছে গ্রামীণফোনের ওটিটি প্ল্যাটফর্ম ‘বায়োস্কোপ+’। যেকোনো মোবাইল অপারেটরের নেটওয়ার্ক ব্যবহার করেই দর্শকরা এই প্ল্যাটফর্মে বিশ্বকাপের ম্যাচগুলো উপভোগ করতে পারবেন।

আগামী ১১ জুন থেকে শুরু হয়ে ১৯ জুলাই পর্যন্ত চলবে বিশ্বফুটবলের এই মহাযজ্ঞ। বায়োস্কোপ+ ছাড়াও গ্রামীণফোনের ‘মাইজিপি’ এবং ‘স্কিটো’ অ্যাপের মাধ্যমে খেলাগুলো সরাসরি সম্প্রচার করা হবে। ফলে দেশের ফুটবল ভক্তরা যেকোনো স্থান থেকে নিরবচ্ছিন্ন স্ট্রিমিংয়ের মাধ্যমে খেলা দেখার সুযোগ পাবেন।


বিজ্ঞাপন


বিশ্বকাপের এই আনন্দকে আরও সহজলভ্য করতে গ্রামীণফোন ও স্কিটো ব্যবহারকারীদের জন্য বিশেষ সাশ্রয়ী অফার চালু করা হয়েছে। সীমিত সময়ের এই অফারের আওতায় গ্রাহকরা মাত্র ৯৭ টাকায় দেশের এক নম্বর ইন্টারনেট নেটওয়ার্কে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ম্যাচগুলো উপভোগ করতে পারবেন।

আরও পড়ুন: দারাজের মেগা ডিল ও ফ্ল্যাশ সেলে সর্বোচ্চ ৮০% ছাড়ে কেনাকাটার সুযোগ

এই উদ্যোগ সম্পর্কে গ্রামীণফোনের চিফ প্রোডাক্ট অফিসার (সিপিও) সোলায়মান আলম বলেন, "ফুটবল আমাদের গ্রাহকদের কাছে শুধু একটি খেলা নয়; এটি এমন এক অনুভূতির নাম, যা পরিবার বা সমাজের গণ্ডি ছাপিয়ে মানুষের মধ্যে বন্ধন গড়ে তোলে। নির্ভরযোগ্য নেটওয়ার্ক এবং আকর্ষণীয় অভিজ্ঞতার সমন্বয়ে গ্রাহকদের ডিজিটাল লাইফস্টাইলকে আরও সমৃদ্ধ করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে গ্রামীণফোন; এ উদ্যোগটিও এরই প্রতিফলন। আমাদের লক্ষ্য একটাই—গ্রাহকরা যেন খুব সহজে, নিরবচ্ছিন্নভাবে প্রতিটি ম্যাচ উপভোগ করতে পারেন। আর তাই বায়োস্কোপ+, মাইজিপি ও স্কিটো অ্যাপের মাধ্যমে আমরা বিশ্বকাপের পুরো আমেজকে সরাসরি পৌঁছে দিচ্ছি সবার হাতের মুঠোয়।"

বিশ্বকাপের এই বিশেষ অফারটি নিতে গ্রাহকদের নির্দিষ্ট লিংকে ভিজিট করতে হবে। এছাড়া গুগল প্লে-স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে বায়োস্কোপ+ অ্যাপটি ডাউনলোড করেও খেলা উপভোগ করা যাবে।


বিজ্ঞাপন


এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর