মুখ না দেখিয়েও ইউটিউব থেকে লাখ টাকা আয়! ক্যামেরা-মাইক ছাড়াই কন্টেন্ট তৈরির সহজ উপাইউটিউব থেকে ঘরে বসে আয় করার বিষয়টি এখন অনেক সহজ হয়ে গেছে। অনেকেই ক্যামেরার সামনে আসতে অস্বস্তি বোধ করেন কিংবা নিজের পরিচয় প্রকাশ করতে চান না। তাদের জন্য দারুণ এক সুযোগ এনে দিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি। এখন আর দামি ক্যামেরা, ভালো মানের মাইক্রোফোন কিংবা ঘণ্টার পর ঘণ্টা ভিডিও সম্পাদনার প্রয়োজন নেই। শুধুমাত্র এআই টুলের সাহায্যে নিজের মুখ ও কণ্ঠ না দেখিয়েই চমৎকার সব ভিডিও তৈরি করে প্রতি মাসে বড় অংকের টাকা আয় করা সম্ভব হচ্ছে।
মুখ না দেখিয়ে সফল হওয়ার মূল রহস্য
বিজ্ঞাপন
তথ্য বা ফ্যাক্টস, শিক্ষণীয় গল্প, সেরা ১০-এর তালিকা, অনুপ্রেরণামূলক ভিডিও, স্বাস্থ্য বিষয়ক টিপস কিংবা অ্যানিমেটেড কার্টুন—এমন নানা বিষয়ের কন্টেন্ট এখন মুখ না দেখিয়েই তৈরি করা যায়। এআই টুলগুলোর সাহায্যে তৈরি করা এসব ভিডিওতে দর্শক শুধু আকর্ষণীয় দৃশ্যপট এবং ভয়েসওভার শুনতে পান। ফলে ক্যামেরার পেছনে কে আছেন তা না জেনেও দর্শক কন্টেন্টগুলো দারুণভাবে উপভোগ করেন এবং এভাবে ইতিমধ্যে হাজার হাজার মানুষ সফলভাবে চ্যানেল পরিচালনা করছেন।

বিনামূল্যে এআই দিয়ে ভিডিও তৈরির তিন ধাপ
এই পদ্ধতিতে ভিডিও তৈরির প্রথম কাজ হলো একটি ভালো চিত্রনাট্য বা স্ক্রিপ্ট তৈরি করা। চ্যাটজিপিটি কিংবা জেমিনির মতো ফ্রি এআই টুলের সাহায্য নিয়ে যেকোনো বিষয়ের ওপর সহজেই ৩০০ থেকে ৫০০ শব্দের একটি চমৎকার স্ক্রিপ্ট লিখে নেওয়া যায়। দ্বিতীয় ধাপে সেই স্ক্রিপ্ট থেকে ভয়েসওভার বা কণ্ঠস্বর তৈরি করতে ইলেভেনল্যাবস বা ইনভিডিওর মতো ফ্রি এআই ভয়েস টুল ব্যবহার করা যায়। যেখানে বাংলাসহ বিভিন্ন ভাষায় আবেগ ও স্পষ্ট উচ্চারণসহ মানুষের মতো স্বাভাবিক কণ্ঠ তৈরি করা সম্ভব। শেষ ধাপে ইনভিডিও এআই, ক্যাপকাট কিংবা ক্যানভার মতো জনপ্রিয় অ্যাপ্লিকেশনগুলোর সাহায্যে স্ক্রিপ্ট অনুযায়ী স্বয়ংক্রিয় স্টক ছবি, ভিডিও ক্লিপ, অ্যানিমেশন এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক যোগ করে মাত্র কয়েক মিনিটে একটি আকর্ষণীয় ও পেশাদার মানের ভিডিও তৈরি করে ফেলা যায়।
বিজ্ঞাপন
কম সময়ে অধিক ভিডিও তৈরির সুবিধা
শুরুর দিকে একটি ভিডিও তৈরি করতে আধ ঘণ্টার মতো সময় লাগলেও অভিজ্ঞতা বাড়ার পর মাত্র ১০ থেকে ১৫ মিনিটেই একটি সম্পূর্ণ ভিডিও তৈরি করা সম্ভব। এর ফলে প্রতিদিন সহজেই এক থেকে দুইটি ভিডিও আপলোড করা যায়। বিশেষ করে ইউটিউব শর্টস দিয়ে শুরু করলে চ্যানেলের দর্শক ও সাবস্ক্রাইবার খুব দ্রুত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে।
ইউটিউব থেকে আয়ের বিভিন্ন উৎস
ইউটিউব মনিটাইজেশনের প্রাথমিক শর্ত অর্থাৎ ১ হাজার সাবস্ক্রাইবার এবং ৪ হাজার ঘণ্টা ওয়াচ আওয়ার পূর্ণ হলেই চ্যানেলে দেখানো বিজ্ঞাপন থেকে আয় শুরু হয়। কন্টেন্টের মান ভালো হলে এই বিজ্ঞাপন থেকেই প্রতি মাসে হাজার হাজার টাকা আয় করা সম্ভব। এছাড়া আয়ের আরও বেশ কিছু বিকল্প পথ রয়েছে, যার মধ্যে বিভিন্ন পণ্য বিক্রির অ্যাফিলিয়েট মার্কেটিং লিংক শেয়ার করা, নিজস্ব কোনো ডিজিটাল সেবা বিক্রি এবং বিভিন্ন ব্র্যান্ডের স্পন্সরশিপ অন্যতম।
আরও পড়ুন: স্মার্টফোন কত দিন পরপর বদলানো উচিত?
নতুনদের জন্য কিছু জরুরি পরামর্শ
এই মাধ্যমে সফল হতে হলে শুরুতেই যেকোনো একটি নির্দিষ্ট বিষয় বা নিশ নির্বাচন করে ইউটিউব চ্যানেল খুলতে হবে এবং নিয়মিত কন্টেন্ট আপলোড করতে হবে। ক্যানভা অ্যাপ ব্যবহার করে আকর্ষণীয় থাম্বনেইল ও শিরোনাম তৈরি করা জরুরি। তবে মনে রাখতে হবে, এআই দিয়ে তৈরি কন্টেন্ট হুবহু কপি না করে সেখানে নিজের কিছুটা সৃজনশীলতা যোগ করা উচিত এবং অবশ্যই ইউটিউবের কপিরাইট নীতিমালা মেনে চলতে হবে। সাধারণত ধৈর্য ধরে তিন থেকে ছয় মাস নিয়মিত পরিশ্রম করলেই এই ক্ষেত্র থেকে ইতিবাচক ফলাফল দেখা যেতে শুরু করে।
এজেড




